Type in:

ভারেজ বাংলাদেশ এসোসিয়েসনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন


নাজমুল হোসেন,মিলান থেকে : ইতালির ভারেজ প্রভিন্সে বাংলাদেশ এসোসিয়েসন এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে | ১৫ মে রবিবার বিকাল ৬ টায় স্থানীয় একটি হলরুমে নবঘটিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েসন ভারেজ এর সভাপতি এনামুল হক রিপন | নাজমুল শিকদার ও সাইদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টানের ১ম পর্ব আলোচনা ও নব কমিটির পরিচিতি সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুস্তাফিজুর রহমান | স্থানীয় প্রবাসী শিশু শিল্পীদের অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং সাভার ট্রাজেটিতে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় |

dorshok____SaKiL__1

অতিথি হিসাবে সভায় বক্তৈব্ব রাখেন কমিটির প্রধান উপদেষ্টা মান্নান মালিতা,উপদেষ্টা তৈয়ব আলী ,নুরুল আমিন ,নিক্সন খান ,আবুল কালাম আজাদ,নাদিম হোসাইন, মো বেলাল,সহ সভাপতি মনসুর আহমেদ,জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক মো মহিউদ্দিন সিদ্দিকী দুলাল,সাংঘটনিক সম্পাদক রাসেল মিয়া,অর্থ সম্পাদক লিটন মাতব্বর,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা নাসরিন টুম্পা,সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মারিয়া বৈশাখী প্রমুখ |


dorshok____SaKiL__2

বক্তারা নবকমিটিকে স্বাগত জানান এবং মিলেমিশে এক হয়ে কাজ করার আহবান জানান | নব ঘটিত কমিটির সভাপতি ও সম্পাদক তাদের বক্তৈব্বে বলেন , ভারেজ প্রভিন্সে একমাত্র সংঘটন হিসাবে ভারেজ বাংলাদেশ এসোসিয়েসন প্রবাসীদের কল্যাণে  সকলের সহযোগিতায় কাজ করবে | প্রবাসী ছেলে মেয়েদের জন্য ভারেজে একটি বাংলা স্কুল ও আরবি শিক্ষার ব্যবস্থা করা হবে | দেশের কালচার ও কৃষ্টি এদেশের শিশুদের মাঝে তুলে ধরতে হবে ও তাদের কে শিখিয়ে তুলতে হবে | বক্তারা সকল প্রবাসীদের কাছে এই নতুন সংঘটন কে চালিয়ে নিতে এবং ভালো কিছু করার জন্য পরামর্শ সহ সব ধরনের সাহায্য সহযোগিতা করার আহবান জানান |

dorshok____SaKiL__3

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি বনিক কিশোর কুমার,যুগ্ম সাধারণ সম্পাদক মো ইলিয়াস,দপ্তর সম্পাদক মাসুম আলী,সহ দপ্তর সম্পাদক কামাল হোসাইন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন,সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হাওলাদার,আন্তর্জাতিক বিষয়ক সংপাদক আলমাস বিশ্বাস,সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান সিদ্দিকী,সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান ডালি,ক্রীড়া সম্পাদক একরামুল হক,সহ ক্রীড়া সম্পাদক মুন্না উদ্দিন ,প্রচার সম্পাদক হারুন উর রশিদ,সহ প্রচার সম্পাদক আহমেদ হোসাইন জুয়েল,গণসংযোগ সম্পাদক আরিফ মিয়া,শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জ্বল,সহ শিক্ষা ও ধর্ম বিষয়ক আব্বাস চকিদার,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌরভ,যুব কল্যাণ সম্পাদক মাহবুব জামান লিঙ্কন,সহ যুব কল্যাণ সম্পাদক দেলওয়ার হোসেন,সদস্য ইয়াসিন পাঠুয়ারী,সেলিম ভুইয়া,পায়েল খন্দকার,গোলাম আক্তার সাব্বির,মো আলী,জাকির হোসেন লিকন,হাবিবুর রহমান,আরিফুল হক ভুইয়া,ইসমাইল ভুইয়া,ওবায়েদ বেপারী,মোহাম্মেদ আব্দুল্লাহ ও রাবেয়া আক্তার মুন্নি |দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান |

dorshok____SaKiL__4

নাসরিন টুম্পা ও আলমাস বিশ্বাস এর প্রাণভন্ত উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া,রিঙ্কু ও জনপ্রিয় সংগীত শিল্পী পলাশ | সাংস্কৃতিক অনুষ্ঠানে নিশিতা ও পলাশ দর্শকদের মনজোরানো গান পরিবেশন করেন |

dorshok____SaKiL__5

ইতালির সুনামধন্য নৃত্য শিল্পী রাদিয়া চোখ ধাধানো নৃত্য পরিবেশন করে | সর্বশেষে রিঙ্কু দর্শকদের অনুরুধের ও তার প্রিয় সব সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন মাতান | অনুষ্ঠানে প্রচুর প্রবাসী বাংলাদেশী তাদের পরিবার ও ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন |উল্লেক্ষ ভারেজ বাংলাদেশ এসোসিয়েসন ৫১ সদস্য বিশিষ্ট ৩ বছরের জন্য কার্যকরি কমিটি ও উপদেষ্টা ঘটন করা হয়েছে |







ই-মেইল প্রতারণা থেকে সাবধান


হ-বাংলা নিউজ : হলিউড থেকে : এখন জীবনেরই অংশ হয়ে গেছে ই-মেইলে যোগাযোগ করা।অফিসের কাজ বা ব্যক্তিগত দুই জায়গাতেই বেশ প্রয়োজন ই-মেইল সেবা। ওয়েবভিত্তিক বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান বিনা মূল্যে ই-মেইল ব্যবহারের সুযোগ দেয়। কাজের প্রয়োজনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেও দিতে হয় ই-মেইল ঠিকানা। আর এসব জায়গা থেকে বা কাজের প্রয়োজনে অনেককে জানানোর কারণে ধীরে ধীরে নিজের ই-মেইল ঠিকানা ছড়িয়ে পড়ে ভার্চুয়াল দুনিয়ায়। অনেক সময় কিছু আকর্ষণীয় ই-মেইল আসে যেগুলোতে নানা ধরনের প্রলোভন দেখানো হয়। এসব আসলে কৌশলে ব্যক্তিগত বিভিন্ন তথ্য এমনকি অর্থ আত্মসাৎ করার একটা অপচেষ্টা।না জানা থাকায় অনেকে এসব ফাঁদে পা দেন।

মাঝে মাঝে পরিচিত কারও কাছ থেকে ই-মেইল পেলেন, ‘আমি এখন অন্য একটি দেশে আটকে আছি! আমার টাকাপয়সা, মোবাইল ও ক্রেডিট কার্ড সব হারিয়ে গেছে। যে এ মেইল পাবেন, দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করুন!’ এমন ই-মেইল পেলে দ্রুত চিন্তায় পড়ে যাওয়াটাই স্বাভাবিক। প্রথমেই খোঁজ নিয়ে নিন যাঁর ই-মেইল ঠিকানা থেকে এ মেইল এসেছে, তিনি আসলে এখন কোথায় আছেন। অনেক সময়ই ই-মেইল পাসওয়ার্ড চুরি করে এ ধরনের মেইল পাঠানো হয়। আবার অনেকের ই-মেইল ঠিকানায় লটারিতে লাখ লাখ ডলার জেতার বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেইল আসে। একেক ক্ষেত্রে একেক ধরনের কৌশল করা হয়।

এসব মেইলের মধ্যে থাকে, ব্যবহারকারীদের মধ্যে একটি লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে এবং এতে মোট ১০ জন নির্বাচিত হয়েছেন। আপনি তাঁদের অন্যতম! প্রয়োজনীয় কাগজপত্র আপনার ঠিকানায় পাঠানো দরকার। তাই আপনি নিচের ই-মেইল ঠিকানায় আপনার নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন/ ফ্যাক্স নম্বর ইত্যাদি পাঠান। আবার হতে পারে, পিতা বা স্বামী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন একজনের। তাঁর পিতা বা স্বামীর ব্যাংকে গচ্ছিত আছে বিপুল পরিমাণ অর্থ। বিশাল অর্থ গরিবদের বিলিয়ে দেবেন তিনি। তবে ওই ব্যাংক হিসাবের অর্থছাড়ের জন্য কিছু অর্থ প্রয়োজন। সেটি তাঁর একার পক্ষে সম্ভব নয়। তাই তাঁকে কিছু অর্থ পাঠাতে হবে। এ ধরনের আরও অনেক ই-মেইল আপনার ঠিকানায় আসতে পারে। এমন নানা বিষয় লিখেও মেইল আসতে পারে। এগুলোকে কখনোই বিশ্বাস করবেন না। এগুলো প্রতারণার কৌশল।

ইন্টারনেট নিরাপত্তা গবেষক জাবেদ মোর্শেদ চৌধুরী হ-বাংলা নিউজকে বলেন, ‘অনেক সময় অযথাই কিছু লিংক চলে আসে মেইলে। এসব লিংকে ক্লিক না করা ভালো। কারণ এতে ই-মেইলের পাসওয়ার্ড চুরি হওয়ার আশঙ্কা থাকে। নানা কারণে এ কাজগুলো করা হতে পারে। ই-মেইলের পাসওয়ার্ড জানার পাশাপাশি মুঠোফোন নম্বর, জন্মতারিখ, ব্যাংক হিসাব তথ্য, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি জানাও এসব মেইলের অন্যতম উদ্দেশ্য। এ ছাড়া এর ফলে ই-মেইল ঠিকানা ব্যবহার করে অপরাধও হতে পারে। এ ধরনের কোনো মেইল পেলে ওই ঠিকানায় কোনো ধরনের উত্তর না দিয়ে সরাসরি মেইলটি মুছে দিতে হবে।’

এ ছাড়া নিজের ই-মেইলকে নিরাপদ রাখতে পাসওয়ার্ডের ক্ষেত্রে সংখ্যা, অক্ষর, চিহ্ন ইত্যাদি ব্যবহার করুন। যেমন ১২৩, /* !# ইত্যাদি। এতে করে আপনার ই-মেইল পাসওয়ার্ড শক্ত হবে এবং নিরাপদ থাকবে। এ ছাড়া অনেক মেইল সেবাদাতা প্রতিষ্ঠান (যেমন, জি-মেইল) পাসওয়ার্ড দেওয়ার পরও মোবাইলে একটি নিরাপত্তা নম্বর আসার ব্যবস্থা রেখেছে। ‘টু স্টেপ ভেরিফিকেশন’ নামের এ সুবিধার ফলে আপনি যখনই ই-মেইলে পাসওয়ার্ড দেবেন, তখনই মুঠোফোনে একটি নম্বর চলে যাবে।

গোপন নম্বর দেওয়ার পর ওই নম্বরটি ছাড়া মেইল খোলা যাবে না। এতে নিরাপত্তা বাড়বে। জাবেদ মোর্শেদ জানালেন, নিরাপত্তার বিষয়টি নিজেই ঠিক করে নিতে পারেন। যেমন অপরিচিত কোনো মেইল ঠিকানা থেকে অপ্রয়োজনীয় মেইল এলে সেগুলোকে স্প্যাম রিপোর্ট করে দিন। অপরিচিত কোনো মেইলের জন্য জবাবে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকবেন। অযথা কোনো ওয়েবসাইটে গিয়ে ই-মেইল ঠিকানা থেকে শুরু করে কোনো ধরনের জরুরি ব্যক্তিগত তথ্য দেবেন না।







সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80