২৪ জুন থেকে তিনদিনব্যাপী নিউইয়র্কে বইমেলা
প্রবাসী বাঙ্গালীদের খবর
শুক্রবার, 17 মে 2013 23:09
হাকিকুল ইসলাম খোকন : নিউইয়র্ক থেকে : নিউইয়র্কে আগামি ২৪, ২৫ ও ২৬ মে নিউইয়র্কের এস্টোরিয়ার ২৫-০৫. ৩৭ এভিনিউর পিএস ১১২ মিলনায়তনে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ২১ বছর পূর্তি অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন।খবর বাপসনিঊজ: গত ১৪ মে জ্যাকসন হাইটসে ২০১৩ সালের বইমেলার আহ্বায়ক জামাল উদ্দীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বইমেলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা সভা হয়।
বইমেলায় বাংলাদেশষ ও পশ্চিমবঙ্গ থেকে এবছর যোগ দিচ্ছেন নির্মলেন্দু গুণ, আনিসুল হক, বিনয় হাজরা ও প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কবি শহীদ কাদরী, মমতাজ উদদীন আহমেদ, জ্যোতিপ্রকাশ দত্ত, ড. আলী রিয়াজ, জ্যোতির্ময় দত্ত, হাসান ফেরদৌস, ড. নূরান নবী, মীনাক্ষি দত্ত, নাজমুন নেসা পিয়ারী, অর্ভিন ঘোষ, সব্যসাচী ঘোষ দস্তিদার, দ্বিজেন ভট্টাচার্য, আলোলিকা মুখোপাধ্যায়, মঞ্জুর আহমেদ, ফেরদৌস সাজেদীন, সুদীপ্ত ভেীমিক, শামস আল মোমিন, জসিম মল্লিক, ফকির ইলিয়াস, গুলশান আরা কাজী, আমিনুর রশীদ পিন্টু, আরপি আহমেদ, দলিলুর রহমান, অপলা হায়দার, ইউসুফ সাদসহ সহ উত্তর আমেরিকায় বসবাসরত প্রখ্যাত কবি লেখক-সাহিত্যিকদের অংশ্রগহণে নিউইয়র্কের এস্টেরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালীর প্রাণের মেলা ‘বই মেলা’।
১৯৯২ সালে মুক্তধারা নিউইয়র্ক ও বাঙালীর চেতনা মঞ্চ জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন ও বাংলা একাডেমীর আদলে আমেরিকায় বইমেলার শুরু করে। ১৯৯৭ সাল থেকে মুক্তধারা ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে আসছে। এবছর মেলার ২১ বছর পূর্তি।
এছাড়া এবছর বইমেলায় বাংরাদেশ থেকে আগামী প্রকাশনী, অনন্যা, সময় প্রকাশন, বিদ্যাপ্রকাশ, শিখা প্রকাশনী, বাংলপ্রকাশ, স্টুডেন্ট ওয়েজ, নজরুল ইন্সটিটিউট, প্রথমা এবং পশ্চিমবঙ্গ থেকে আনন্দ পাবলিশার্স, সাহিত্যম, পত্রভারতী ও বিশ্বভারতী যোগ দিচ্ছে। নিউইয়র্কের মুক্তধারা এবং লেবুভাই ফাউন্ডেশনও বইমেলায় যোগ দিচ্ছে। বাংলাদেশের ফুল নিয়ে এবছর মেলায় চিত্র প্রদর্শনী হবে সাংবাদিক মোকাররম হোসেনের।
গত ২১ বছরের মতো এবারো থাকছে বইমেলায় প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের জন্য বিভিন্ন অনুষ্ঠানমালা। ২৫ মে শনিবার দুপুর ১২টা থেকে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৬মে মূল মঞ্চে দেড় ঘন্টার বিশেষ অনুষ্ঠান।
শিশু-কিশোরদের প্রতিযোগিতায় থাকছে তিন গ্রুপে। (১) চিত্রঙ্কন: ক. (৬ থেকে ৯) বিষয়: যেমন খুশী তেমন আঁকা। খ. (১০ থেকে ১৩) বিষয়: শহীদ মিনার। গ. (১৪-১৭) বিষয়: বাংলার বর্ষার প্রকৃতির রূপ। যোগাযোগ: আলপনা গুহ ৬৪৬-৬৯৬-৫৫৮।
(২) বিষয়:বাংলা লিখন। ক. (৬ থেকে ৯) বর্ণমালা। খ. (১০ থেকে ১৩) বিষয়: মা। গ. (১৪-১৭) বিষয়: ভাষা আন্দোলন। যোগাযোগ: নাসরিন চৌধুরী, ৬৪৬-৩৩৮-২৩১৭।
(৩) নৃত্য: ক. (৬ থেকে ৯), খ. (১০ থেকে ১৩), গ. (১৪-১৭) বিষয়: গানের সঙ্গে নাচ। যোগাযোগ: জেবু চৌধুরী, ৩৪৭-৬৪৯-১৪৯০।
(৪) আবৃত্তি: ক. (৬ থেকে ৯) ছড়া। খ. (১০ থেকে ১৩) বিষয়: প্রকৃতিভিত্তিক কবিতা। গ. (১৪-১৭) বিষয়: স্বাধীনতার কবিতা। যোগাযোগ: পারভিন সুলতানা, ৭১৮-৯৬৯-৩৯১২ ।
এছাড়া থাকছে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি অনুষ্ঠান, নতুন বইয়ের অনুষ্ঠান, নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, নজরুল মানস, নাটক, সঙ্গীতানুষ্ঠান, লেখক-পাঠক মুখোমুখি অনুষ্ঠান। থাকছে হাসান ফেরদৌসের উপস্থাপনায় আমন্ত্রিত লেখকদের নিয়ে লেখক-পাঠক মুখোমুখি। স্বরচিত কবিতার অনুষ্ঠান সঞ্চালন করছেন মঞ্জুর কাদের। আবৃত্তির অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন মিজানুর রহমান বিপ্লব। ড. গুলশান আরা কাজীর সঞ্চালনে অনুষ্ঠিত হচ্ছে নজরুল বিষয়ক বিশেষ অনুষ্ঠান। এতে নজরুল বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। গীতাঞ্জলির নোবেল প্রাপ্তির ১০০ বছর উপলক্ষে অনুষ্টিত হবে সউদ চৌধুরীর সঞ্চালনে বিশেষ অনুষ্ঠানমালা।
সঙ্গীতানুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কানাডা এবং আমেরিকার বিভিন্ন শহর থেকে আসা আমন্ত্রিত অতিথি শিল্পীদের অনুষ্ঠান। এই উৎসবে যোগ দিচ্ছে দেশীয় বস্ত্র, বুটিক এবং শান্তিনিকেতনের সামগ্রীর রকমারী স্টল। এবছর মেলায় ব্যাপকসংখ্যক প্রকাশনা সংস্থা রেকর্ড পরিমান নতুন বই প্রদর্শিত হবে বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।বাপসনিঊজ.