ডেনমার্ক বিএনপির উদ্যোগে কোপেনহেগেনে প্রতিবাদ সভা
প্রবাসী বাঙ্গালীদের খবর
বিশেষ প্রতিনিধি, ষ্টকহোম থেকে : বিগত ৫ই মে গভীর রাতে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে প্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্জাতন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও ১৮ দলীয় জোটকে পল্টনে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ডেনমার্ক বিএনপির উদ্যোগে ১৮ই মে সন্ধ্যা ৮টায় কোপেনহেগেনের মোর্কহয় ভায় ১১১,কোপেনহেগেনে ডেনমার্ক একটি আলোচনা সভার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ষ্কান্ডিনেভিয়া বিএনপির আহ্বায়ক ও ডেনমার্ক বিএনপির সভাপতি জনাব আহমেদুল হক কর্নেল। সভায় বক্তব্য রাখেন, ডেনমার্ক বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভিপি স্বপন, সিনিয়র সহ সভাপতি সাইদ আলম, সহ সভাপতি আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক কাজী শামসুল ইসলাম শিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জনাব আহমেদুল হক কর্নেল বলেন, একটা স্বাধীন-সার্বভৌম দেশে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা, বিরোধী দলের সমাবেশ,অবরোধ,হরতালের ন্যায় শান্তিপুর্ন কর্মসুচীতে পুলিশ, র্যাব, বিজিবি কর্তৃক বেপরওয়া গুলি, টেয়ারসেল, সাউন্ড গ্রেনেটসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে বিরোধী দলকে দমন করার নজীর বর্তমান গনতান্ত্রিক বিশ্বে বাংলাদেশ ছাড়া আর কোথাও লক্ষ্য করা যায় না।
তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা লাভের পর থেকেই স্বৈরাচারী স্টাইলে বিরোধী দলকে দমন করে আসছে এবং একদলীয় দুঃশাসন চাপিয়ে দিয়ে গনতন্ত্র, বাক-স্বাধীনতা, মানবাধিকার হরন করছে।
তিনি বলেন, ২০০৯ সালে দেশী-বিদেশী চক্রান্তের ম্ধ্যমে ক্ষমতায় এসে পনরায় ৭৫ এর ন্যায় বাকশালী শাসন কায়েম করেছে। তিনি ৫ই মে গভীর রাতে ঘুমন্ত ও এবাদতরত হাজার হাজার মুসল্লীদেরকে নির্বিচারে হত্যা করার জন্য সরকারের প্রতি তীব্র নিন্দা জানান। তিনি অনতিবিলম্বে মাহমুদুর রহমানকে নিঃশর্ত মুক্তি প্রদানের দাবি জানান এবং আমার দেশসহ দিগন্ত টিভি ও ইসলামী টিভি খুলে দেওয়ার জন্য জোর দাবি জানান। তিনি বিএনপি সহ ১৮ দলীয় নেতাকর্মীদেরও নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়া বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ভুয়া দুর্নীতির অভিযোগ তোলার জন্য তীব্র নিন্দা জানান।

তিনি সরকারকে হুসীয়ার করে দিয়ে বলেন, নিরপেক্ষ-নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বচনের দাবি মেনে নিয়ে বিরোধী জোটের সাথে সমঝোতায় না আসলে সরকারকে খেসসরত দিতে হবে এবং সরকার পালানোরও রাস্তা পাবে না।
সংগঠনের সাধারন সম্পাদক সাবেক ভিপি স্বপন তার বক্তব্যে বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার এর ব্যর্থতা ঢাকার জন্য এবং আবারও ক্ষমতায় আসার জন্য নির্বিচারে বিরোধী নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্জাতন চালিয়ে এক কালো অধ্যায়ের সুচনা করেছে। তিনি বলেন, হত্যা, গুম ও নির্জাতন চালিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শেষ রক্ষা হবে না।
উক্ত প্রতিবাদ সভায় আরো উপ¯ি’ত ছিলেন, ফাহাদ হোসেন শিপু, নুরুল আমিন, জাহিদ হোসেন, আক্রামুজ্জামান টিটু, আলী হোসেন সরদার, আলমগীর কবির মিন্টু,মোঃ রিয়াজুদ্দিন, মোঃ হায়দার, সুলতান, কাজী সানজিতা ইসলাম, মোস্তফা আহমেদ,মোঃ হানিফ, মোঃ সোহেল, মোঃ সবুজ, কামাল হোসেন বাপ্পী, রাহাত হোসেন, কাজী রাসেল, বেলাল, মোঃ হোসেন (কোরানে হাফেজ), শাহাদাত প্রমূখ।