Type in:

খেলাধুলা

ম্যারাডোনার কাণ্ড!

( 0 Votes )

খেলাধুলা


আর্জেন্টিনায় ফিরেছেন ডিয়েগো ম্যারাডোনা। সদ্যোজাত সন্তানকে দেখতে এসে অবশ্য ফুটবল কিংবদন্তি ফিরেছেন স্বরূপেও। ফুটবলের বাইরে নানা কাণ্ডকীর্তি করে বারবার সংবাদ শিরোনামে আসা ম্যারাডোনা এবারও ঝামেলা পাকিয়েছেন সাংবাদিকদের সঙ্গে। একবার সাংবাদিকদের দিকে গুলি ছুড়ে কুখ্যাতি কুড়িয়েছিলেন ম্যারাডোনা। এবার পাথর ছুড়ে মেরেছেন আলোকচিত্রীদের দিকে, লাথিও নাকি মেরেছেন একজনকে।
গত মঙ্গলবার ২২ বছর বয়সী নতুন বান্ধবী রোসিও অলিভাকে নিয়ে দুবাই থেকে বুয়েনস এইরেসে ফেরেন ম্যারাডোনা। উদ্দেশ্য, পুরোনো বান্ধবী ভেরোনিকা ওজেতার গর্ভে জন্মানো তিন মাসের পুত্রসন্তান ডিয়েগো ফার্নান্ডোকে প্রথমবারের মতো দেখা। বিমানবন্দর থেকেই ম্যারাডোনার পিছু নেন আলোকচিত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিছুদূর যাওয়ার পর অতিষ্ঠ ম্যারাডোনা গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন ও কুড়িয়ে পাওয়া পাথর ছুড়ে মারেন সাংবাদিকদের। কাছাকাছি থাকা একজনকে লাথিও মারেন।
এর আগে বিমানবন্দরেও এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ম্যারাডোনা। নিকোলাস ইনফান্তিদিস নামের এক লোক বিমানে স্টুয়ার্ডদের মাধ্যমে ম্যারাডোনাকে কিছু ডায়েট পিল পাঠিয়েছিলেন। বিমান থেকে নামার পর পরিচয় পাওয়ার পর অগ্নিশর্মা ম্যারাডোনা ইনফান্তিদিসকে ধাক্কা মারেন। ওয়েবসাইট।




নিউইয়র্ক প্রিমিয়ার স্পোর্টস লীগের আয়োজনে ॥ টি-২০’র ফাইনাল শনিবার ॥ ক্রিকেট লীগ শুরু ১ জুন

( 0 Votes )

খেলাধুলা


সালাহউদ্দিন আহমেদ :  (ইউএনএ) :  নিউইয়র্ক থেকে : নিউইয়র্ক প্রিমিয়ার স্পোর্টস লীগের (এনওয়াইপিসিএল) আয়োজনে শুরু হতে যাচ্ছে দু’দিনের ব্যাটমিন্টন  (দ্বৈত) প্রতিযোগিতা। এদিকে টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে। অপরদিকে আগামী ১ জুন শুরু হতে যাচ্ছে ক্রিকেট লীগের খেলা। খবর ইউএনএ’র।

IMG_1219____SaKiL__1

নিউইয়র্ক প্রিমিয়ার স্পোর্টস লীগের সভাপতি বাদশা চৌধুরী ইউএনএ প্রতিনিধিকে জানান, নিউইয়র্ক প্রিমিয়ার স্পোর্টস লীগের আয়োজনে শুরু হতে যাচ্ছে দু’দিনের ব্যাটমিন্টন  (দ্বৈত) প্রতিযোগিতা। আগামী ২১ ও ২৬ মে মঙ্গলবার ১৩২-৬৩  ফ্লাসিং, নিউইয়র্ক ঠিকানায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত ব্যাটমিন্টন প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহকারীদের শাওন (ফোন: ৩৪৭-৮৮২-৯৬৪৮) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

IMG_1219____SaKiL__2

বাদশা চৌধুরী ইউএনএ-কে আরো জানান, আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-২০ ক্রিকেট লীগের সেমিফাইনাল ও ফাইনাল খেলা। ফ্লাসিংস্থ কিসিনা বুলেভার্ড ক্রিকেট মাঠে (১ ও ২ নম্বর মাঠ) খেলাগুলো অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল সাড়ে ৮টায় সেমিফাইনাল এবং বিকেল সাড়ে ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি থাকবেন  ইনজুরী বিষয়ক বিশিষ্ট আইনজ্ঞ এটর্নী র‌্যান্ডি বি সিগ্যাল।

IMG_1219____SaKiL__3

টি-২০ ক্রিকেট লীগের প্রথম বিভাগের সেমিফাইনালে নিউইয়র্ক অলস্টার, রয়েল ফ্রেন্ডস, টাইগার ¯œ্যাপ ও জেনারেশন ৭১ প্রতিদ্বন্দ্বিতা করবে। অপরদিকে প্রিমিয়ার লীগের সেমিফাইনালে নিউইয়র্ক ভাইপার্স, ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব, কিং কোবরা ক্রিকেট ক্লাব ও অরবিট ক্রিকেট ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি আরো জানান, আগামী আগামী ১ জুন শুরু হতে যাচ্ছে ক্রিকেট লীগের খেলা। এবারের লীগে ২০/২২টি দল অংশ নিচ্ছে। ফ্লাসিং-এর কিসিনা বুলেবার্ড ও কার্নিংহাম পার্কের পৃথক পৃথক চারটি ক্রিকেট মাঠে লীগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।





যুক্তরাষ্ট্রে প্রথম শ্বশুরবাড়ি যচ্ছেন সাকিব

( 0 Votes )

খেলাধুলা


হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : মাস ছয়েক আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেখতে-দেখতে অনেক দিনই পেরিয়ে গেছে। কিন্তু এখনো শ্বশুরবাড়ি যাওয়া হয়নি তার। তবে কিছুদিন আগে স্ত্রী উম্মে আহমেদ শিশির পরিবারের কাছে ফিরে গেছেন। তাই বিয়ের পর এটাই হবে সাকিবের প্রথম আমেরিকা গমন। চলতি মাসেই যুক্তরাষ্ট্রে শ্বশুরালয়ে যেতে পারেন সাকিব। এরই মধ্যে আমেরিকার ভিসাও নেয়া হয়ে গেছে। এবার যুক্তরাজ্যের ভিসা হলেই উড়াল দেবেন বাঁহাতি এই অলরাউন্ডার।

যদিও বিয়ের পর এখনো হানিমুন করা হয়নি সাকিব-শিশিরের। এ যাত্রায় হানিমুনটাও সেরে ফেলার ইচ্ছা এ ক্রিকেটারের। তাই এক ঢিলে তিন পাখি মারবেন সাকিব- শ্বশুরবাড়ি বেড়াবেন, হানিমুন করবেন এবং ইংলিশ কাউন্টিতে ক্রিকেট খেলবেন।  কারণ, লিস্টারশায়ারের সঙ্গে চুক্তি হয়ে গেছে সাকিবের।

জুন, জুলাই এবং আগস্ট এই তিন মাস কাউন্টি ক্রিকেটের জন্য ইংল্যান্ডে থাকবেন তিনি। টি২০ টুর্নামেন্টের জন্য সাকিবকে লিস্টারশায়ার নিয়েছে। যদিও জিম্বাবুয়ে সফরের জন্য চলতি মৌসুমে আইপিএল খেলতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের এই স্পিন বোলিং অলরাউন্ডার। তাই এ মুহূর্তে দেশে কোনো খেলা না থাকায় কাউন্টিতে খেলতে পারছেন সাকিব।




মাঠে গড়ালো আবদীন ব্রদার্স ফুটবল লীগ’২০১৩ - যুব সংঘের শুভ সূচনা ॥ তিনটি খেলা ড্র

( 0 Votes )

খেলাধুলা


সালাহউদ্দিন আহমেদ (ইউএনএ) :  হ-বাংলা নিউজ : নিউইয়র্ক থেকে : অবশেষে মাঠে গড়ালো বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত আবদীন ব্রাদার্স ফুটবল লীগ’২০১৩। গত ১২ মে রোববার অপরাহ্নে সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে লীগের উদ্বোধন করেন জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেটে নিযুক্ত কনাসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। লীগের আনুষ্ঠানিক উদ্বোনের আগে অতিথিবৃন্দ খেলোয়ারদের সাথে পরিচিত হন। এরপর রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে লীগের উদ্বোধন করা হয়। লীগের উদ্বোধনী দিনে মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। লীগের উদ্বোধনী দিনের খেলায় যুব সংঘ ২-০ গোলে সোনার বাংলাকে হারিয়ে শুভ সূচনা করেছে। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেড বনাম স্ট্যামফোর্ড সি.টি.জি ইউনাইটেড, নিউজার্সী বনাম আইসাব এবং ব্রঙ্কস ওয়ারিয়র বনাম জ্যাকসন হাইটস দলের মধ্যকার খেলাগুলো ড্র হয়।

Football_League_SaKiL_1

উল্লেখ্য, চলতি বছরের ফুটবল লীগে নিউইয়র্কসহ নিউজার্সী ও কানেকটিকাট অঙ্গরাজ্যে থেকে ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- ব্রঙ্কস ইউনাইটেড, স্ট্যাম্পফোর্ট সি.টি.জি ইউনাইটেড, নিউজার্সী, আইসাব, সোনার বাংলা, যুব সংঘ, ব্রঙ্কস ওয়ারিয়র, জ্যাকসন হাইটস, ব্রাদার্স এলায়েন্স (এ), ব্রাদার্স এলায়েন্স (বি)।  উদ্বোধনী দিনের চারটি খেলার সংক্ষিপ্ত বিবরণী: আবদীন ব্রাদার্স ফুটবল লীগের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও স্ট্যাম্পফোর্ড সি.টি.জি ইউনাইটেড একে অপরের মোকাবেলা করে। খেলটি ১-১ গোলে ড্র হয়। খেলায় প্রথমে স্ট্যামফোর্টের পক্ষে জাহাঙ্গীর খেলার ১০ মিনিটের মাথায় লীগের প্রথম  গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এরপর খেলার ২৪ মিনিটের মাথায় ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে রাসেল লীগের দ্বিতীয় গোল করে সমতা আনে। শেষ পর্যন্ত খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলায় ব্রঙ্কস ইউনাইটেডের রাসেল ও কফিল এবং স্ট্যামফোর্ডের রনি ও জসিম ইয়েলো কার্ড পান।

Football_League_SaKiL_2

লীগের দ্বিতীয় খেলায় নিউজার্সী ও আইসাব দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ এই খেলাটি ০-০ গোলে ড্র হয়। খেলায় আইসাব-এর মিলাদ ও রহমান ইয়েলো কার্ড পান। লীগের তৃতীয় খেলায় সোনার বাংলা ও যুব সংঘ প্রতিদ্বন্দ্বিতা করে। এই খেলায় যুব সংঘ ২-০ গোলে জয়ী হয়। যুব সংঘের কৃতি খেলোয়ার বাবলু গোল দু’টি করেন। খেলার প্রথমার্ধের ২ ও ৪ মিনিটে বাবলু গোল দুটি করেন। লীগের উদ্বোধনী দিনের চতুর্থ ও শেষ খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও জ্যাকসন হাইটস একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধের ৩ মিনিটের মাথায় জ্যাকসন হাইটস দলের রাজ্জাক প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে গোল পরিশোধের জন্য ব্রঙ্কস ওয়ারিয়র মরিয়া হয়ে উঠে এবং প্রথমার্ধের শেষ দিকে ডি বক্স থেকে ফাউল থেকে গোল কিক পায় ওয়ারিয়র। দলের পক্ষে গোলটি করেন রাহুল। পরবর্তীতে উভয় দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত খেলাটি ড্র হয়। খেলায় জ্যাকসন হাইটস দলের রনি হলুদ কার্ড পান।

Football_League_SaKiL_3

লীগের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ লীগের আয়োজক সংগঠন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ বক্তব্য রাখেন। এসময় সংগঠনের উপেদষ্টা যথাক্রমে মঞ্জুর আহমেদ চৌধুরী, আব্দুর রহিম বাদশা, জুলফিকার আলী, আতাউর রহমান সেলিম, আজম চৌধুরী, জুনেদ আহমেদ, ছদরুন নূর, ডা. ফেরদৌস খন্দকার, মোহাম্মদ আব্দুল মান্নান ও আজিজুর রহমান সহ কর্মকর্তাদের মধ্যে আনোয়ার হোসাইন, আব্দুল বাসিত খান বুলবুল, মোহাম্মদ এস ইসলাম আরিফ, ওয়াহিদ কাজী এলিন, সাইকুল ইসলাম, আব্দুল মতিন পারভেজ, জাকির খান, জহির উদ্দিন জুয়েল, আবু তাহির আসাদ, সাবুল উদ্দিন, ওয়ালি হোসাইন, মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা সানি, জসিম উদ্দিন খান মিঠু, শাহ আলম আহমেদ, মীর জাকির হোসেন, হেলালুর রহমান, তৈয়বুর রহমান টনি প্রমুখ উপস্থিত ছিলেন।  লীগের পরবর্তী খেলা আগামী ১৯ মে রোববার বিকেল তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। ঐদিনও লীগের চারটি খেলা অনুষ্ঠিত হবে। খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও নিউজার্সী, যুব সংঘ ও ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্স এলায়েন্স (এ) ও আইসাব এবং ব্রাদার্স এলায়েন্স (বি) ও সোনার বাংলা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। 




জিম্বাবুয়ের মাঠিতে টেস্ট জয় বাংলাদেশের

( 0 Votes )

খেলাধুলা




হ-বাংলা নিউজ : দীর্ঘদিন পর প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। সোমবার হারারেতে সিরিজ নির্ধারণী টেস্টে শেষ দিন স্বাগতিকদেরকে ১৪৩ রানে হারিয়ে ১-১ সমতা এনে ঠেঁকিয়েছে টাইগাররা।

২০০৫ সালে জিম্বাবুয়ের মাটিতে প্রথম টেস্ট জয় করে টাইগাররা। আর সর্বশেষ ২০০৯-এ ওয়েস্টইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ের মাধ্যমে আনন্দে ভাসিয়ে দেয় পুরো দেশকে। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের চতুর্থ টেস্ট জয়।

সিরিজ নির্ধারণী টেস্টে ৪০১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। সিরিজের প্রথম টেস্ট ৩৩৫ রানে হারলেও দ্বিতীয় টেস্ট ব্যাট বলে জ্বলে উঠে মুশফিকুর রহিমের দল। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৯১ রানের জবাবে ২৮২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে ইনিংসে ঘোষণা সফরকারীরা।

ফলে ৪০০ রানের লিড নিয়ে জিম্বাবুয়েকে জয়ের জন্য ৪০১ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় মুশফিকুর রহিমের দল। বিশাল রানের পাহার সামনে নিয়ে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পক্ষে হামিল্টন মাসাকাদজা সর্বোচ্চ ১১১ রান করেন। এছাড়া বাকিদের উইকেটে দাঁড়াতে দয়েনি বাংলাদেশের বোলারর্ বল হাতে বাংলাদেশের পেসার জিয়াউর রহমান একাই ৪টি উইকেট শিকার করেন। এছাড়া সাকিব আল হাসান তিনটি, সোহাগ গাজী ও মোহাম্মদ আশরাফুল একটি উকেট নেন।


ম্যাচসেরা মুশফিকুর, সিরিজসেরা রবিউল

হারারেতে আজ শেষ হওয়া দ্বিতীয় টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আর দুই টেস্টের এই সিরিজের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ফাস্ট মিডিয়াম বোলার রবিউল ইসলাম।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুরের সংগ্রহ ৬০; দ্বিতীয় ইনিংসে মাত্র সাত রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি বাংলাদেশ দলপতি। দুই ইনিংস মিলিয়ে ম্যাচসেরা মুশফিকুর রহিমের সংগ্রহ ১৫৩ রান।
দুই টেস্টে শিকার করা ১৫ উইকেট সিরিজসেরার স্বীকৃতি এনে দেয় রবিউল ইসলামকে। প্রথম টেস্টে তাঁর শিকার নয় উইকেট; দ্বিতীয় টেস্টেও পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে তিনি তুলে নেন ছয়টি উইকেট।




প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিজয় অর্জনে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

এনওয়াইপিসিএল ক্রিকেট লীগ ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

( 0 Votes )

খেলাধুলা



সালাহউদ্দিন আহমেদ : নিউইয়র্ক (ইউএনএ): নবগঠিত ক্রিকেট সংগঠন নিউইয়র্ক প্রিমিয়াম ক্রিকেট লীগ (এনওয়াইপিসিএল) প্রথমবারের মতো টি-২০ সহ নিয়মিত ক্রিকেট লীগ ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র আয়োজন করেছে। ক্রিকেট লীগ ও ব্যাডমিন্ট টর্নামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে গত ১২ এপ্রিল সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইডস্থ বার্নি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনজুরী বিষয়ক বিশিষ্ট আইনজ্ঞ এটর্নী র‌্যান্ডি বি সিগ্যাল। খবর ইউএনএ’র।

NYPCL-20-20_Leage____SaKiL_1

এনওয়াইপিসিএল’র সভাপতি বাদশা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মোহামেডান কাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য হাফিজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সাদী। অনুষ্ঠানে ক্রিকেট লীগের উদ্বোধন ঘোষণা করেন ক্রিকেটার ববি আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ খান, জাতীয় দলের আন্তর্জাতিক উইকেট কিপার হাফিজুর রহমান সানি প্রমুখ।

অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ খান ও হাফিজুর রহমান সানিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন এটর্নী র‌্যান্ডি বি সিগ্যাল।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন কোজআপ ওয়ান তারকা শিল্পী রুমীসহ প্রবাসের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোমা, প্রমি ও তাজ। এছাড়া নৃত্য পরিবেশন করেন হৃদি ও ঐষি। সাংস্কৃতিক অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন জাতীয় দলের সাবেক উইকেট রক্ষক ও সাইন্ড ইঞ্জিনিয়ার আতিয়ার রহমান।

NYPCL-20-20_Leage____SaKiL_2

উল্লেখ্য, এনওয়াইপিসিএল ক্রিকেট লীগের টাইটেল স্পন্সর হচ্ছে এটর্নী র‌্যান্ডি বি সিগ্যাল এবং মিডিয়া পার্টনার হচ্ছে এনটিভি ইউএসএ। গত ১৩ এপ্রিল থেকে কিসিনা বুলেবার্ড ও কার্নিংহাম পার্কের পৃথক পৃথক চারটি মাঠে টি-২০ ক্রিকেট লীগ শুরু হয়েছে। সপ্তাহের প্রতি শনিবার মাঠগুলোতে টি-২০ লীগের খেলা চলবে। এই লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে। অপরদিকে নিয়মিত ক্রিকেট লীগের খেলা শুরু হবে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে। এই লীগের প্রথম বিভাগে ১৪টি দল এবং দ্বিতীয় বিভাগে মোট ৬টি দল অংশ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

অনুষ্ঠানে এনওয়াইপিসিএল লীগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ীর পুরষ্কার ঘোষণা করা হয়। লীগের প্রথম বিভাগের চ্যাম্পিয়ন দলের জন্য পুরষ্কার থাকবে নগদ তিন হাজার ডলার আর রানার্স আপ দলের পুরষ্কার থাকবে নগদ দুই হাজার ডলার। অপরদিকে দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দলের জন্য পুরষ্কার থাকবে নগদ দুই হাজার ডলার আর রানার্স আপ দলের পুরষ্কার থাকবে নগদ এক হাজার ডলার।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট: এনওয়াইপিসিএল’র উদ্যোগে জ্যামাইকা হাই স্কুল মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে ১০টি করে মোট ২০টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সপ্তাহের প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই খেলা হচ্ছে। গত ৮ এপ্রিল সোমবার ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়।
NYPCL-20-20_Leage____SaKiL_3

আরো উল্লেখ্য, এনওয়াইপিসিএল’র ব্যবস্থাপনায় তিনজন বাংলাদেশী-আমেরিকান ক্রিকেটার ইউএস আন্ডার ১৯ ট্রায়ালে অংশ নিচ্ছে। এরা হচ্ছেন শুভ, সৃজন ও সুজন। নব গঠিত এনওয়াইপিসিএল’র মূল উদ্যোক্তা ও আহ্বায়ক কমিটির কর্মকর্তা হচ্ছেন: সভাপতি- বাদশা চৌধুরী। কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন: আরিফুল ভুঁইয়া জিয়া, সাব্বির, শাকিল, মনি, আখতার, সুমন, মাহফুজ, পলাশ, মোহাম্মদ আলম ও হৃদি। এনওয়াইপিসিএল ইতিমধ্যেই ইন্টারন্যালনাল ক্রিকেট বোর্ড (আইসিসি)’র রেজিষ্ট্রেশনভুক্ত ক্রিকেট সংগঠনের মর্যাদা লাভ করেছে বলে কর্মকর্তারা ইউএনএ প্রতিনিধিকে জানিয়েছেন।

NYPCL-20-20_Leage____SaKiL_4

জার্সী বিতরণ: এদিকে এনওয়াইপিসিএল’র উদ্যোগ ও ব্যবস্থাপনায় টি-২০ লীগ ও নিয়মিত ক্রিকেট লীগের ২০টি দলের মধ্যে জার্সী বিতরণ করা হয়। গত ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইডস্থ টিক্কা গার্ডেন রেষ্টেুরেন্টে এক অনারম্বর অনুষ্ঠানে বাদশা চৌধুরী ও আরিফুল ভুঁইয়া জিয়ার তত্ববধানে জার্সীগুলো বিতরণ করা হয়। জার্সীগুলো ক্রয়ে ব্যয় হয়েছে ১৫ হাজার ডলার। টি-২০ লীগের খেলোয়ারদের জন্য রঙীন আর নিয়মিত ক্রিকেট লীগের খেলোয়ারদের জন্য সাদা রংয়ের জার্সী মনোনীত করা হয়।  





সাবেক ফুটবলার হাজী কাশেম মৃত্যূতে বাংলাদেশ স্পোর্টস কউন্সিল অব আমেরিকার শোক

( 0 Votes )

খেলাধুলা



তৈয়বুর রহমান টনি নিউ ইয়র্ক থেকে : - জাতীয় ফুটবল দলের সাবেক গোলকীপার হাজী কাশেম আর নেই।রবিবার রাত  ৭.৩০ মিনিটে  ঢাকার শমরিতা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২  মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পূর্ব পাকিস্তানের পক্ষে দীর্ঘদিন জাতীয় ফুটবল দলের গোলকীপার হিসেবে খেলেছেন তিনি । খেলোয়াড়ী জীবনে তিনি ঢাকা আবাহনী ক্রীড়া চক্র, দিলকুশা, ওয়ান্ডারার্স, বিজেএমসি, ভিক্টোরিয়া, ইস্ট এন্ড ক্লাব, নারায়নগঞ্জ জেলা দল এবং অন্যান্য অনেক ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন।

হাজী কাশেমের মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস কউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারন সম্পাদক মিসবা আবদীন সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তাগণ আন্তরিক শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

চলচ্চিত্রে অভিনয় করেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান

( 0 Votes )

খেলাধুলা



হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : চলচ্চিত্রে অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। ছবির নাম সবকিছু পেছন ফেলে। পরিচালক রাজিবুল হোসেন। কায়েস চৌধুরীর ভাবনা থেকে ছবির চিত্রনাট্য লিখেছেন রাজিবুল হোসেন ও ফুয়াদ নাসের। পরিচালক জানান, গত শুক্র ও শনিবার কক্সবাজারে মারমেইড বিচ রিসোর্টের পাশে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন সাকিব। ছবির গল্পে সাকিব সমুদ্রসৈকতে প্যারাস্যুট দিয়ে ওপর থেকে নেমে আসেন। এখানে তাঁর সঙ্গে দেখা হয় পাঁচ তরুণের। সাকিবকে কাছে পেয়ে তাঁরা চমকে ওঠেন। পরে সাকিব তাঁদের সঙ্গে বিচ ক্রিকেট খেলেন। একসময় পাঁচ তরুণের কাছ থেকে বিদায় নিয়ে সাকিব চলে যান।

রাজিবুল হোসেন আরও জানান, তাঁর ছবির গল্প পাঁচ তরুণের রোমাঞ্চকর নানা অভিযান নিয়ে। সাকিবকে দিয়েই শুরু হয়েছে ছবির শুটিং। সবকিছু পেছন ফেলে ছবির টাইটেল স্পন্সর করছে ফুজি ফিল্ম। এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সাকিব।





ক্রিকেটার যখন অভিনেতা

( 0 Votes )

খেলাধুলা



হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অলরাউন্ডার মদনলাল এবার ছোটপর্দায় আসছেন। ‘হাম নে লি হ্যায় শপথ’ (আমি শপথ নিয়েছি) নামে একটি টিভি সিরিয়ালে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার। তবে মদনলালই প্রথম ভারতীয় ক্রিকেটার নন যিনি অভিনয়ে ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করতে যাচ্ছেন। তার আগে একাধিক ভারতীয় ক্রিকেটার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তবে অভিনেতা হিসেবে কেউই স্থায়ী হতে পারেননি।

ম্যাচফিক্সিং কেলেংকারিতে জড়িয়ে ক্রিকেট থেকে বিতাড়িত সাবেক অলরাউন্ডার অজয় জাদেজা ছোট ও বড় পর্দায় উপস্থিত হয়েছেন বেশ কয়েকবার। বলিউডে অজয় জাদেজার অভিষেক হয় হিন্দি সিনেমা ‘খেল’-এর মাধ্যমে। ছবিতে তার সহশিল্পী ছিলেন সুনীল শেঠী, সেলিনা জেটলি ও সানি দেওল। ২০০৯ সালে ‘পাল পাল দিল কে সাথ’ নামে আরেকটি ছবিতেও অভিনয় করেছেন জাদেজা। এছাড়া বেশ কয়েকটি টিভি শো’তেও তাকে দেখা গেছে।

শচীন টেন্ডুলকারের বাল্যবন্ধু আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি ‘অনর্থ’ ছবিতে অভিনয় করেন। শচীনের সঙ্গে স্কুল ক্রিকেটে ৬৬৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপের রেকর্ডগড়া কাম্বলি রনজি ট্রফিতে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন প্রথম বলেই ছয় মেরে। এরপরই ভারতীয় দলে সুযোগ পান তিনি। ২৪ বছর বয়সে শেষ টেস্ট ম্যাচ খেলা কাম্বলি সাত টেস্টে দুটি সেঞ্চুরি এবং দুটি ডাবল সেঞ্চুরি করেছেন।

১৯৮৯-তে পাকিস্তানে যে ম্যাচে শচীন টেন্ডুলকার ও ওয়াকার ইউনুসের অভিষেক হয়, সেটাই ছিল সলিল আনকোলার প্রথম এবং শেষ টেস্ট। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর আনকোলা ২০০০ সালে রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। ‘কুরুক্ষেত্র’ ছবি দিয়ে শুরু। আরও গোটা চারেক ছবিতে অভিনয় করেন তিনি। আনকোলা এরপর ছোটপর্দায় নিজের ক্যারিয়ার গড়ে তোলেন।
সুনীল গাভাস্কারের অভিনয়ে হাতেখড়ি একটি মারাঠি ছবিতে। ওই ছবিতে আম্পায়ার পিলু রিপোর্টারের বোন মধুমতির সঙ্গে অভিনয় করেন সানি। পরে তিনি আরেকটি মারাঠি ছবিতে অভিনয় করেন। নাসির উদ্দিন শাহ’র সঙ্গে ‘মালামাল’ গাভাস্কার অভিনীত একমাত্র হিন্দি ছবি।

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী (১৯৮৩) অধিনায়ক কপিল দেব বেশ কয়েকটি হিন্দি ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন। এসব ছবির মধ্যে রয়েছে ‘ইকবাল’, ‘স্টাম্পড’ ও ‘মুঝসে শাদি কারোগি’।

১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের আরেক সদস্য সন্দীপ পাতিল ‘কাভি আজনাবি থে’ ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করেন। ওই ছবিতে আরও অভিনয় করেছিলেন সাবেক ভারতীয় উইকেটকিপার সৈয়দ কিরমানি ও ক্লাইভ লয়েড। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৪ রান করা সন্দীপ পাতিল ছিলেন একজন ড্যাশিং ব্যাটসম্যান এবং কার্যকর মিডিয়াম পেস বোলার। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক।

সাবেক ভারতীয় লেগস্পিনার অনিল কুম্বলে ক্রিকেটকে উপজীব্য করে তৈরি চলচ্চিত্র ‘মীরাভাই নটআউট’-এ অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিতে তার সঙ্গে ছিলেন মন্দিরা বেদী ও অনুপম খের।

প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা মহসিন খান খেলা ছেড়ে দেয়ার পর বলিউডে পাড়ি জমান। বেশ কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেন। এছাড়া ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, মোহাম্মদ কাইফ, জাভাগাল শ্রীনাথের পাশাপাশি অস্ট্রেলীয় ক্রিকেটার ব্রেট লি, ব্র্যাড হগ, স্টুয়ার্ট ক্লার্ক এবং সাইমন ক্যাটিচ অতিথি শিল্পী হিসেবে পর্দায় উপস্থিত হয়েছেন। ওয়েবসাইট অবলম্বনে।


ইংল্যান্ডে ফুটবল সিরিজ খেলবে বাংলাদেশ

( 0 Votes )

খেলাধুলা



হ-বাংলা নিউজ : ঢাকা থেকে :জুনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন নুতন কোচ লোডউইক ডি ক্রুইফ আর ওই মাসের শুরুতেই বাংলাদেশ ফুটবলের পাক-ইন্দো পরীক্ষা। জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে বাংলাদেশ দুটো ম্যাচ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

ইংল্যান্ডে এক ত্রিদেশীয় ফুটবল সিরিজ হতে যাচ্ছে আগামী জুনে। এতে আমন্ত্রণ জানানো হয়েছে উপমহাদেশের তিনটি দলকে। তার একটি হিসাবে অংশ নেবে বাংলাদেশও। গতকাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এই সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন, 'সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপই আসলে ইংল্যান্ডে এই সিরিজের আয়োজন করছে।

ওখানে ভারত ও পাকিস্তানের সঙ্গে দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ। তার চেয়ে বড় কথা ইংল্যান্ডের স্থানীয় বাঙালিদের কাছে আমাদের ফুটবলের বার্তাট পৌঁছে যাবে, ফোকাসে আসবে বাংলাদেশ ফুটবল দল।' সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ এ দেশে নতুন নয়, ঢাকায় ঐতিহাসিক আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের মূলে ছিল এই ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। তারাই ইংল্যান্ডে এ ফুটবল সিরিজের আয়োজক এবং তিন দলের সম্মতি চেয়ে চিঠি পাঠিয়েছে তিন ফেডারেশনে। ভারতের তরফ থেকে 'না' নেই। পাকিস্তান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও প্রাথমিক সম্মতি জানানো হয়েছে। তাদের ফুটবল এবং ফুটবলাররা উপকৃত হলে তারা অংশ নেবে বলে জানিয়েছে। এই সিরিজে আসলে ফুটবল ফেডারেশনের কোনো খরচ নেই, থাকা-খাওয়া এবং যাতায়াত সবই দিচ্ছে আয়োজকরা।

এখন পর্যন্ত যে সূচি তাতে ১ জুন বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের এবং ৭ তারিখ খেলবে পাকিস্তানের সঙ্গে। দুই ম্যাচের মাঝে ৪ জুন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সূচি যে রকম তাতে এর আগে ডাচ ফুটবল কোচ বাংলাদেশ দল নিয়ে কাজ করার খুব সুযোগ পাচ্ছেন না। গত মাসে এএফসি চ্যালেঞ্জ কাপে এই কোচের অধীনে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে নেপালকে, ৪-০ গোলে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জকে এবং হেরেছে ফিলিস্তিনের কাছে।




২৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাহুতে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল

( 1 Vote )

খেলাধুলা


তৈয়বুর রহমান টনি নিউ ইর্য়ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসময় জিল্লুর রহমানের পাশে ছিলেন।

বিসিবির শোকবার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম শ্রীলঙ্কা থেকে বলেছেন,‘মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে আমরা সকলেই শোকাভিভূত। আমরাও তার পরিবারের সদস্যদের মতো সমব্যথী। তিনি কতটা ক্রিকেটানুরাগী ছিলেন তা প্রকাশ পায় আন্তর্জাতিক ম্যাচ দেখতে যাওয়া এবং বিপিএল উদ্বোধনীতে উপস্থিত হওয়ার মধ্যদিয়ে।’

রাষ্ট্রপতির মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই তিনদিন জাতীয় পতাকা ও বিসিবি পতাকা অর্ধনমিত থাকবে। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামবে মুশফিকুর রহিমের দল। বাংলাদেশ সময় বেলা তিনটায় শ্রীলংকার হাম্বানটোটায় শুরু হবে দিবারাত্রির এই ম্যাচটি। এছাড়াও ২৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাহুতে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল।বছর কখন চলে যায়! এক বছর আগে ঠিক এই মার্চ মাসের ২২ তারিখ ঢাকায় এক স্বপ্নের হাত ছোয়া দূরত্বে পৌছে গিয়েছিল বাংলাদেশ।

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয় দেখতে পাচ্ছিল মুশফিকুর রহিমের দল। শেষ পর্যন্ত মাত্র ২ রানের পরাজয়ে দেশ জুড়ে মানুষের সঙ্গে কান্নায় ভেঙে পড়েছিলেন তারকা ক্রিকেটাররা। সাকিব-মুশফিকদের সেই কান্নার দৃশ্য এখনও বাংলাদেশের মানুষের চোখে লেগে আছে। আজ প্রথম ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াডে পেসার মাত্র দুজন। রুবেল হোসেন ও আবুল হাসান। ম্যাচে দুজন পেসার খেলানোরই চিন্তা ছিল, তবে দুর্ঘটনাটা না ঘটলে নাজমুলই সম্ভবত সঙ্গী হতেন রুবেলের। শাহাদাত দ্বিতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু যদি না পারেন? চোট-আঘাতের যেমন ঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশ দলের ওপর দিয়ে, তাতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ এক পেসারের দল হয়ে যায় কি না, কে জানে!


এদিকে নিউ ইর্য়কে ক্রিকেট প্রেমিকরা ও ক্লাবগুলো ,সাংস্কৃতিক, সাংবাদিক, লেখক, কবি সাহি্যতিকরা এবং সব পেশাজীবিরা রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ।




সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80