Type in:

খেলাধুলা

আবদীন ব্রাদার্স ফুটবল লীগ’২০১৩ ॥ মরহুম সাদ স্মরণে নিরবতা পালন - ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রাদার্স এলায়েন্স জয়ী ॥ দু’টি খেলা ড্র

( 0 Votes )

খেলাধুলা


সালাহউদ্দিন আহমেদ (ইউএনএ): হ-বাংলা নিউজ : নিউইয়র্ক থেকে : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত আবদীন ব্রাদার্স ফুটবল লীগ’২০১৩ এর দ্বিতীয় দিনের খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স (বি) স্ব স্ব খেলায় জয়ী হয়েছে। অপরদিকে দিনের আর দু’টি খেলা ড্র হয়েছে। প্রতিকুল পরিবেশ আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে খেলাগুলো অনুষ্ঠিত হওয়ায় সকল দলের খেলোয়ারদেরকে খেলতে বেশ বেগ পেতে হয় এবং অনেকেই স্বাভাবিক খেলা উপহার দিতে পারেননি।

Football_League____SakiL_1

এছাড়া এদিন প্রতিটি খেলায় একধিক ফাইলের ঘটনা ঘটে। ফলে সকল দলেরই একাধিক খেলোয়ার হলুদ কার্ড পায়। এদিকের্  বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত মরহুম সোহাগ উদ্দিন সাদ-এর বিদেহী আত্বার শান্তি কামনা করে খেলার মাঠে এক মিনিট নিরবতা পালন করা হয়। খবর ইউএনএ’র।

সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে গত ১৯ মে রোববার অপরাহ্নে লীগের মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের খেলাগুলোর মধ্যে ব্রঙ্কস ওয়ারিয়র ও নিউজার্সী এবং ব্রাদার্স এলায়েন্স (এ) ও আইসাব’র মধ্যকার খেলা দু’টি ড্র হয়। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে যুব সংঘকে এবং ব্রাদার্স এলায়েন্স (বি) ২-০ গোলে সোনার বাংলা দলকে পরাজিত করেছে।


Football_League____SakiL_4


দিনের প্রথম খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও নিউজার্সী অংশ নেয়। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলাটি গোল শূন্য ড্র হয়।

লীগের দ্বিতীয় খেলায় যুব সংঘ ও ব্রঙ্কস ইউনাইটেড একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। এই খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে জয়ী হয়। বিজয়ী দলের পক্ষে খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের সময় কফিল প্রথম গোল করে দলকে এগিয়ে নেয় (১-০)। এরপর এই অর্ধের ২৫ মিনিটের সময় সামি দলের পক্ষে দ্বিতীয় গোল করে ব্রঙ্কস ইউনাইটেডের জয় নিশ্চিত করে (২-০)। খেলার দ্বিতীয়ার্ধে কোন দলই গোল করতে পারেনি।

Football_League____SakiL_5

দিনের তৃতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স (এ) ও আইসাব দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ এই খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধের ২৬ মিনিটের সময় কর্ণার কিক থেকে পাওয়া বলে নয়ন প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। খেলার দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের সময় সংঘবদ্ধ আক্রমন থেকে পাওয়া বলে আইসাব-এর মিলাদ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে (১-১)। পরবর্তীতে উভয় দল আক্রমন পাল্টা আক্রমন চালালেও শেষ পর্যন্ত আর কোন গোল হয়নি। এই খেলাটি ছিলো বেশ উপভোগ্য।

দিনের চতুর্থ ও শেষ খেলায় ব্রাদার্স এলায়েন্স (বি) ও সোনার বাংলা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ব্রাদার্স এলায়েন্স ২-০ গোলে জয়ী হয়। খেলার প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় ব্রাদার্সের দলের নাসির প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। পরবর্তীতে গোল পরিশোধের জন্য সোনার বাংলা মরিয়া হয়ে উঠলেও কোন গোল করতে ব্যর্থ হয় এবং খেলার শেষ মুহুর্তে ব্রাদার্সেও আশরাফ একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন (২-০)।


Football_League____SakiL_2

লীগের তৃতীয় খেলা শুরুর পূর্বে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এবং কমিউনিটির পরিচিত মুখ সদ্য প্রয়াত মরহুম সোহাগ উদ্দিন সাদ-এর বিদেহী আত্বার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ ও কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন সহ অন্যান্য কর্মকর্তা, রেফারী ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

লীগের পরবর্তী খেলা: লীগের পরবর্তী খেলা আগামী ২ জুন রোববার বিকেল তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। ঐদিনও লীগের চারটি খেলা অনুষ্ঠিত হবে। খেলায় যুব সংঘ ও ব্রাদার্স এলায়েন্স (বি), ব্রঙ্কস ওয়ারিয়র ও আইসাব, সোনার বাংলা ও স্ট্যাম্পফোর্ড সি.টি.জি ইউনাইটেড এবং ব্রাদার্স এলায়েন্স (এ) ও জ্যাকসন হাইটস একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। 


Football_League____SakiL_3

খেলাগুলো পরিচালনা করেন তিন আমেরিকান রেফারী অস্কার, এডওয়ার্ড ও পেড্রো।

উল্লেখ্য, চলতি বছরের ফুটবল লীগে নিউইয়র্কসহ নিউজার্সী ও কানেকটিকাট অঙ্গরাজ্যে থেকে ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- ব্রঙ্কস ইউনাইটেড, স্ট্যাম্পফোর্ট সি.টি.জি ইউনাইটেড, নিউজার্সী, আইসাব, সোনার বাংলা, যুব সংঘ, ব্রঙ্কস ওয়ারিয়র, জ্যাকসন হাইটস, বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স (এ), বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স (বি)।






ফাঁস হচ্ছে নতুন নতুন কেলেঙ্কারি

( 0 Votes )

খেলাধুলা


ভুল কারণে সংবাদ শিরোনাম হওয়াটা নতুন নয় তাঁর জন্য। আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে তাই রাজস্থান রয়্যালসের পেসার শান্তাকুমারন শ্রীশান্ত সহানুভূতি পাচ্ছেন না কারো কাছ থেকেই। উল্টো যতই সময় গড়াচ্ছে ততই নতুন নতুন কেলেঙ্কারির কথা ফাঁস হচ্ছে আরো। এই যেমন দিল্লি পুলিশের একটি সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মুম্বাইতে গ্রেপ্তার হওয়ার সময় নাকি মাতাল ছিলেন শ্রীশান্ত, সঙ্গে নাকি ছিলেন একজন মারাঠি অভিনেত্রী। পুলিশকে দেখে জড়ানো গলায় শ্রীশান্ত দাবি করেছিলেন, কেরালা আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরা তাঁর পূর্বপরিচিত; গাড়ির ভেতর থেকে নিজের মোবাইল ফোন ছুড়ে দিয়ে বলেছিলেন বিশ্বাস না হলে ওই দুজনের যে কাউকে ফোন করে জেনে নিতে! তাতে অবশ্য লাভ হয়নি, পুলিশ তাঁকে ঠিকই গ্রেপ্তার করেছে, আর তারপর ধীরে ধীরে প্রকাশ হয়ে পড়ছে আইপিএলকে ঘিরে বাজিকর নানা চক্রান্তের খবর।


কিন্তু শ্রীশান্ত আর তাঁর সঙ্গীরা যে এমন একটা কিছুর সঙ্গে জড়িয়ে পড়েছেন, সেটা কি আগে থেকেই টের পেয়েছিলেন রাজস্থানের অধিনায়ক রাহুল দ্রাবিড়? 'ভারতীয় ক্রিকেটের ভদ্রলোক' হিসেবে পরিচিত দ্রাবিড় কিংবা তাঁর দলের কেউ সেটা স্বীকার করছেন না বটে কিন্তু ঘটনা পরম্পরায় সে রকমই আভাস মিলছে! প্রকৃত ঘটনা হলো, ওই ম্যাচের আগেই শ্রীশান্তকে আনুষ্ঠানিকভাবে বিদায় করে দেওয়া হয়েছিল রাজস্থান দল থেকে, জানিয়ে দেওয়া হয়েছিল দলে আর তাঁকে দরকার নেই। আর এর অন্যতম কারণ দ্রাবিড়ের অনিচ্ছা। যে ম্যাচে শ্রীশান্ত স্পট ফিক্সিং করেছিলেন বলে প্রমাণ পেয়েছে পুলিশ, ওই ম্যাচেও নাকি দ্রাবিড় তাঁকে একাদশে রাখতে রাজি ছিলেন না। টাইমস অব ইন্ডিয়াকে এ তথ্য দিয়েছেন রাজস্থান রয়্যালসের একজন কর্মকর্তা, তবে তিনি দাবি করেছেন, 'এর সঙ্গে স্পট ফিক্সিংয়ের কোনো সম্পর্ক নেই; ওই ব্যাপারটা আমাদেরও বিস্মিত করেছে। ওকে আসলে বরখাস্ত করা হয়েছিল অসহিষ্ণু আচরণের কারণে। আমরা ভেবেছিলাম ম্যাচের পর ম্যাচ একাদশে সুযোগ না পেয়ে ও এমন আচরণ করছিল।'


একাদশে সুযোগ পেতে শ্রীশান্তের মরিয়া চেষ্টার পেছনের কারণ খুঁজতে গিয়ে বাজিকরদের সম্ভাব্য চাপের কথাও বলেছেন ওই কর্মকর্তা। ওই চাপ যে কতটা ভয়ংকর হতে পারে, সেটার আভাস পাওয়া গেছে পুলিশের তদন্তে। দিল্লি পুলিশের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জিনিউজ জানিয়েছে, 'টাকা নিতে না চাইলে অনেক সময় তরুণ ক্রিকেটারদের হুমকি দেওয়া হতো। দাউদ ইব্রাহিম বা টাইগার মেমনের নাম শুনলে যে কেউ ভয় পাবে।' ওয়েবসাইট




আটলান্টায় টি টুয়েন্টি ফাইনালে ইউনাইটেড টাইগার্স বিজয়ী

( 0 Votes )

খেলাধুলা


IMG_2404____SaKiL__1

আটলান্টা থেকে : গত ১২ মে রোববার, বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন অব জর্জিয়ার আয়োজনে ৪৬৫১ ব্রিট রোড, নরক্রস, জর্জিয়া ৩০০৯৩ ঠিকানাস্থ লাকী সোলস পার্কে অবশেষে অনেক চড়াই উৎরাইয়ের পর টি টুয়েন্টি ক্রিকেটের ফাইনাল খেলাটি উত্তেজনাপূর্ণ পরিবেশে শেষ হয়েছে বলে জানা গেছে।

IMG_2404____SaKiL__2

উল্লেখ্য, স্পোর্টস ফাউণ্ডেশনের সাথে আবহাওয়ার অলিখিত দুশমনির কারণে ক্রিকেট ফাইনালের এই অনুষ্ঠানটি পর পর দুই দফায় পিছিয়ে যায় এবং কর্মকর্তাগণ অবশেষে ১২ মে তারিখে তা সম্পন্ন করে ।

IMG_2404____SaKiL__4

তবে সংগঠনের মিনি অলিম্পিক , বনভোজন ও মিউজিক্যাল কনসার্টের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি এই রোববার ১৯ মে তারিখে একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হলেও স্পোর্ট ফেডারেশনের সাথে আবহাওয়ার বিরূপ আচরণের ধারাবাহিকতা আবারও পরিলক্ষিত হওয়ায় সেটি এখন আগামী ২৩ জুন রোববার পুনঃ নির্ধারণ করেছে। উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে ফাইনাল খেলাসহ পুরো অনুষ্ঠানটিই দুই বার স্থগিত করার পর এই যাত্রায় তৃতীয়বারের মত আবারও তারিখ পরিবর্তন করা হল।

IMG_2404____SaKiL__3

উক্ত টি টুয়েন্টি ক্রিকেট ফাইনালের তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় ইউনাইটেড টাইগার্স দল সুপার ওভারে চ্যাম্পিয়নশীপ অর্জন করে এবং রানার আপ হয় বাংলাদেশ ব্লুজ দল। উক্ত খেলায় বাংলাদেশ ব্লুজ সবার আগে ব্যাট করে এবং ২৫ ওভারে ১৮৩ রান সংগ্রহ করে। চৌকশ নৈপুণ্যের মধ্য দিয়ে এই দলের খেলোয়াড় আলভী ৯৪ রান অর্জন করে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়দের সম্বনয়ে গঠিত বিজিত ইউনাইটেড টাইগার্স দল ৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

IMG_2404____SaKiL__7


উক্ত খেলায় আলভী ও তাকমজিদকে ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে ঘোষণা করা হয় এবং দুটি ক্রিকেট ব্যাট স্পন্সর যথাক্রমে ক্রিক ডিপট ও ক্রিকেট ইকুইপমেন্ট ইউএসএ এর পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়। এদিকে ইউনাইটেড টাইগার্সের সামির ম্যান অব দ্যা সিরিজ উপাধি প্রাপ্ত হন এবং বেস্ট বাই পেরিমিটার শাখার পক্ষ থেকে তাঁকে একটি ২৪ ইঞ্চি এল ই ডি টেলিভিশন প্রদান করা হয়।

IMG_2404____SaKiL__5


অন্যদিকে বাংলাদেশ ব্লুজ দলের আলভী ও রাজিব যথাক্রমে সর্বাপেক্ষা স্কোর ও সর্বাপেক্ষা উইকেট অর্জনের জন্যে সামিরা ফুড ইনকরপরেশনের পক্ষ থেকে পুরস্কৃত হন। বিজয়ী ইউনাইটেড টাইগার্স এক হাজার ডলার ক্যাস পুরস্কার অর্জন করে এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে বাংলাদেশ ব্লুজ সাত শত ডলার ও জাগরণ পায় তিন শত ডলার।

IMG_2404____SaKiL__8


সমগ্র টি টুয়েন্টির এই টুর্নামেন্টে স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে আটলান্টার ইউএস ওয়ান ডিসকাউন্ট, বুল ডগ ইন্সুরেন্স, অকল্যান্ড ডেনটিসট্রি ও প্রটেক্স ইনক। এছাড়া টি টুয়েন্টির চারটি কোয়ার্টার ফাইনাল ও দুইটি সেমি ফাইনালের বিজয়ীদেরকেও পুরস্কৃত করা হয় ইন্ডিয়া শেফ রেসট্রুরেন্ট ও হিমালয়স ইন্ডিয়ান রেসট্রুরেন্টের সৌজন্যে।

IMG_2404____SaKiL__6

উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস ফাউণ্ডেশনের উদ্যোগে ইন্ডিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশীদের নিয়ে এটিই ছিল প্রথম ব্যাতিক্রমধর্মী আয়োজন।






বেকহামের অশ্রুসিক্ত বিদায়

( 0 Votes )

খেলাধুলা


হ-বাংলা নিউজ : চোখে ঝরছে অশ্রুধারা। সেটা থামাতে পারছেন না ডেভিড বেকহাম। প্রিয় ফুটবলারের সঙ্গে কাঁদলেন অগণিত সমর্থকরাও। এর কারণ একটাই। পার্ক দেস প্রিন্সেসের মাঠের ভিন্ন আয়োজন। এমনই একটি হৃদয়বিদারক পরিবেশে বিদায় সংবর্ধনা দেয়া হলো বেকহামকে। ইংলিশ ফুটবলের অন্যতম এই সেরা খেলোয়াড়ের বিদায়টা আরো স্মৃতিমধুর করে রাখল প্যারিস সেন্ট জার্মেই। প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে এনে। শনিবার ফ্রেঞ্চ লিগে কার্লো আনচেলত্তির দল ইব্রাহিমোভিচের জোড়া গোলে ৩-১ ব্যবধানে ব্রেস্টকে হারিয়েছে। পিএসজির পক্ষে অপর নিশানাভেদটি করেন মাতুইদি। তবে চ্যাম্পিয়নরা জয় নিয়ে মাঠ Bakham___Bapsছাড়লেও উল্টো অভিজ্ঞতা পেয়েছে রানার্সআপ মার্সিলি। দিনের অপর ম্যাচে সেন্ট ইতিনি ২-০ ব্যধানে তাদের পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে।
প্রস্তুত ছিল পার্ক দেস প্রিন্সেস। অপেক্ষায় ছিলেন সমর্থকরা- প্রিয় সেলিব্রেটি বেকহামকে বিদায় সংবর্ধনা জানাতে। সেটা শুধু ফ্রান্সেই নয়, গোটা বিশ্বে। যেখানে ছিল ভালোবাসা ও সম্মানের উপস্থিতি। বিশ্ব ফুটবলের এই বিজ্ঞাপনকে সম্মান জানালেন কোচ আনচেলত্তি নিজেও। অধিনায়কের ভূমিকায় মাঠে নামান ইংলিশ এই মিডফিল্ডারকে। তখন করতালি দিয়েই পিএসজি সমর্থকরা স্বাগত জানিয়েছেন বেকহামকে। ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে ইংলিশ এ মিডফিল্ডারকে মাঠ থেকে উঠিয়ে নেন আনচেলত্তি। তখন গ্যালারিতে উপস্থিত ৪৫ হাজার দর্শক দাঁড়িয়ে বেকহামকে সম্মান প্রদর্শন করেন। আর সেই মুহূর্তে নিজের আবেগ সংবরণ করতে পারেননি আধুনিক ফুটবলের জনপ্রিয় এই তারকা। তার চোখ প্লাবিত হয় অশ্রুতে। সে অশ্রু আনন্দের অশ্রু। সমর্থকদের ভালোবাসা আর সম্মানের অশ্রু। ম্যানচেস্টার ইউনাটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান এবং এলএ গ্যালাক্সির সাবেক এই তারকা যখন মাঠ থেকে বেরিয়ে আসছিলেন তখন গ্যালারিতে তার স্ত্রী ভিক্টোরিয়া ও তার বাবা-মাকেও কাঁদতে দেখা গেছে। ইংলিশ এই তারকা ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে ধন্যবাদ জানালেন সবাইকে। তিনি বলেন, 'পিএসজির প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের ধন্যবাদ। এখানে ক্যারিয়ার শেষ করাটা একটা বিশেষ কিছু।'
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফ্রেঞ্চ লিগের ট্রফি নেয়ার সময় বেকহাম গায়ে ইংল্যান্ডের পতাকা জড়িয়ে এসেছিলেন। তখন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তার প্রতি সম্মান প্রদর্শন করে লেখা উঠেছিল, 'ধন্যবাদ, বেকহাম'। ফুটবলকে বিদায় জানানোর পর নিজের পরিবার নিয়েই সময় কাটানোর কথা উল্লেখ করে বেকহাম বলেন, 'আমি এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। যা প্রয়োজন ছিল সব ধরনের স্মৃতি এখন আমার সঙ্গে আছে। প্যারিস সবসময়ই আমার কাছে বিশ্বের অন্যতম সুন্দর একটি শহর। এই জায়গাটি ছেড়ে যাচ্ছি বলে আমি বেশ হতাশ।'
গত সপ্তাহে ৩৮ বছর বয়সী বেকহাম তার দল পিএসজিকে ১৯৯৪ সালের পর প্রথম লিগ শিরোপা এনে দিতে সহায়তা করেন। লিওনের বিপক্ষে ম্যাচের জয় থেকেই পিএসজির শিরোপা নিশ্চিত হয়। আর শিরোপা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বেকহাম মৌসুম শেষে তার অবসরের ঘোষণা দিয়েছিলেন। প্রথম কোনো ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ভিন্ন দেশে মেজর লিগ শিরোপা অর্জনের এক অনন্য কৃতিত্ব নিয়েই এই ইংলিশ মিডফিল্ডার মাঠ ছেড়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগ, লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে যুক্তরাষ্ট্রে এবং শেষে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগে শিরোপা বেকহামের ক্যারিয়ারে বাড়তি পালক যোগ করেছে।





ম্যারাডোনার কাণ্ড!

( 0 Votes )

খেলাধুলা


আর্জেন্টিনায় ফিরেছেন ডিয়েগো ম্যারাডোনা। সদ্যোজাত সন্তানকে দেখতে এসে অবশ্য ফুটবল কিংবদন্তি ফিরেছেন স্বরূপেও। ফুটবলের বাইরে নানা কাণ্ডকীর্তি করে বারবার সংবাদ শিরোনামে আসা ম্যারাডোনা এবারও ঝামেলা পাকিয়েছেন সাংবাদিকদের সঙ্গে। একবার সাংবাদিকদের দিকে গুলি ছুড়ে কুখ্যাতি কুড়িয়েছিলেন ম্যারাডোনা। এবার পাথর ছুড়ে মেরেছেন আলোকচিত্রীদের দিকে, লাথিও নাকি মেরেছেন একজনকে।
গত মঙ্গলবার ২২ বছর বয়সী নতুন বান্ধবী রোসিও অলিভাকে নিয়ে দুবাই থেকে বুয়েনস এইরেসে ফেরেন ম্যারাডোনা। উদ্দেশ্য, পুরোনো বান্ধবী ভেরোনিকা ওজেতার গর্ভে জন্মানো তিন মাসের পুত্রসন্তান ডিয়েগো ফার্নান্ডোকে প্রথমবারের মতো দেখা। বিমানবন্দর থেকেই ম্যারাডোনার পিছু নেন আলোকচিত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিছুদূর যাওয়ার পর অতিষ্ঠ ম্যারাডোনা গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন ও কুড়িয়ে পাওয়া পাথর ছুড়ে মারেন সাংবাদিকদের। কাছাকাছি থাকা একজনকে লাথিও মারেন।
এর আগে বিমানবন্দরেও এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ম্যারাডোনা। নিকোলাস ইনফান্তিদিস নামের এক লোক বিমানে স্টুয়ার্ডদের মাধ্যমে ম্যারাডোনাকে কিছু ডায়েট পিল পাঠিয়েছিলেন। বিমান থেকে নামার পর পরিচয় পাওয়ার পর অগ্নিশর্মা ম্যারাডোনা ইনফান্তিদিসকে ধাক্কা মারেন। ওয়েবসাইট।




নিউইয়র্ক প্রিমিয়ার স্পোর্টস লীগের আয়োজনে ॥ টি-২০’র ফাইনাল শনিবার ॥ ক্রিকেট লীগ শুরু ১ জুন

( 0 Votes )

খেলাধুলা


সালাহউদ্দিন আহমেদ :  (ইউএনএ) :  নিউইয়র্ক থেকে : নিউইয়র্ক প্রিমিয়ার স্পোর্টস লীগের (এনওয়াইপিসিএল) আয়োজনে শুরু হতে যাচ্ছে দু’দিনের ব্যাটমিন্টন  (দ্বৈত) প্রতিযোগিতা। এদিকে টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে। অপরদিকে আগামী ১ জুন শুরু হতে যাচ্ছে ক্রিকেট লীগের খেলা। খবর ইউএনএ’র।

IMG_1219____SaKiL__1

নিউইয়র্ক প্রিমিয়ার স্পোর্টস লীগের সভাপতি বাদশা চৌধুরী ইউএনএ প্রতিনিধিকে জানান, নিউইয়র্ক প্রিমিয়ার স্পোর্টস লীগের আয়োজনে শুরু হতে যাচ্ছে দু’দিনের ব্যাটমিন্টন  (দ্বৈত) প্রতিযোগিতা। আগামী ২১ ও ২৬ মে মঙ্গলবার ১৩২-৬৩  ফ্লাসিং, নিউইয়র্ক ঠিকানায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত ব্যাটমিন্টন প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহকারীদের শাওন (ফোন: ৩৪৭-৮৮২-৯৬৪৮) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

IMG_1219____SaKiL__2

বাদশা চৌধুরী ইউএনএ-কে আরো জানান, আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-২০ ক্রিকেট লীগের সেমিফাইনাল ও ফাইনাল খেলা। ফ্লাসিংস্থ কিসিনা বুলেভার্ড ক্রিকেট মাঠে (১ ও ২ নম্বর মাঠ) খেলাগুলো অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল সাড়ে ৮টায় সেমিফাইনাল এবং বিকেল সাড়ে ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি থাকবেন  ইনজুরী বিষয়ক বিশিষ্ট আইনজ্ঞ এটর্নী র‌্যান্ডি বি সিগ্যাল।

IMG_1219____SaKiL__3

টি-২০ ক্রিকেট লীগের প্রথম বিভাগের সেমিফাইনালে নিউইয়র্ক অলস্টার, রয়েল ফ্রেন্ডস, টাইগার ¯œ্যাপ ও জেনারেশন ৭১ প্রতিদ্বন্দ্বিতা করবে। অপরদিকে প্রিমিয়ার লীগের সেমিফাইনালে নিউইয়র্ক ভাইপার্স, ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব, কিং কোবরা ক্রিকেট ক্লাব ও অরবিট ক্রিকেট ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি আরো জানান, আগামী আগামী ১ জুন শুরু হতে যাচ্ছে ক্রিকেট লীগের খেলা। এবারের লীগে ২০/২২টি দল অংশ নিচ্ছে। ফ্লাসিং-এর কিসিনা বুলেবার্ড ও কার্নিংহাম পার্কের পৃথক পৃথক চারটি ক্রিকেট মাঠে লীগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।





যুক্তরাষ্ট্রে প্রথম শ্বশুরবাড়ি যচ্ছেন সাকিব

( 0 Votes )

খেলাধুলা


হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : মাস ছয়েক আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেখতে-দেখতে অনেক দিনই পেরিয়ে গেছে। কিন্তু এখনো শ্বশুরবাড়ি যাওয়া হয়নি তার। তবে কিছুদিন আগে স্ত্রী উম্মে আহমেদ শিশির পরিবারের কাছে ফিরে গেছেন। তাই বিয়ের পর এটাই হবে সাকিবের প্রথম আমেরিকা গমন। চলতি মাসেই যুক্তরাষ্ট্রে শ্বশুরালয়ে যেতে পারেন সাকিব। এরই মধ্যে আমেরিকার ভিসাও নেয়া হয়ে গেছে। এবার যুক্তরাজ্যের ভিসা হলেই উড়াল দেবেন বাঁহাতি এই অলরাউন্ডার।

যদিও বিয়ের পর এখনো হানিমুন করা হয়নি সাকিব-শিশিরের। এ যাত্রায় হানিমুনটাও সেরে ফেলার ইচ্ছা এ ক্রিকেটারের। তাই এক ঢিলে তিন পাখি মারবেন সাকিব- শ্বশুরবাড়ি বেড়াবেন, হানিমুন করবেন এবং ইংলিশ কাউন্টিতে ক্রিকেট খেলবেন।  কারণ, লিস্টারশায়ারের সঙ্গে চুক্তি হয়ে গেছে সাকিবের।

জুন, জুলাই এবং আগস্ট এই তিন মাস কাউন্টি ক্রিকেটের জন্য ইংল্যান্ডে থাকবেন তিনি। টি২০ টুর্নামেন্টের জন্য সাকিবকে লিস্টারশায়ার নিয়েছে। যদিও জিম্বাবুয়ে সফরের জন্য চলতি মৌসুমে আইপিএল খেলতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের এই স্পিন বোলিং অলরাউন্ডার। তাই এ মুহূর্তে দেশে কোনো খেলা না থাকায় কাউন্টিতে খেলতে পারছেন সাকিব।




মাঠে গড়ালো আবদীন ব্রদার্স ফুটবল লীগ’২০১৩ - যুব সংঘের শুভ সূচনা ॥ তিনটি খেলা ড্র

( 0 Votes )

খেলাধুলা


সালাহউদ্দিন আহমেদ (ইউএনএ) :  হ-বাংলা নিউজ : নিউইয়র্ক থেকে : অবশেষে মাঠে গড়ালো বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত আবদীন ব্রাদার্স ফুটবল লীগ’২০১৩। গত ১২ মে রোববার অপরাহ্নে সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে লীগের উদ্বোধন করেন জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেটে নিযুক্ত কনাসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। লীগের আনুষ্ঠানিক উদ্বোনের আগে অতিথিবৃন্দ খেলোয়ারদের সাথে পরিচিত হন। এরপর রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে লীগের উদ্বোধন করা হয়। লীগের উদ্বোধনী দিনে মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। লীগের উদ্বোধনী দিনের খেলায় যুব সংঘ ২-০ গোলে সোনার বাংলাকে হারিয়ে শুভ সূচনা করেছে। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেড বনাম স্ট্যামফোর্ড সি.টি.জি ইউনাইটেড, নিউজার্সী বনাম আইসাব এবং ব্রঙ্কস ওয়ারিয়র বনাম জ্যাকসন হাইটস দলের মধ্যকার খেলাগুলো ড্র হয়।

Football_League_SaKiL_1

উল্লেখ্য, চলতি বছরের ফুটবল লীগে নিউইয়র্কসহ নিউজার্সী ও কানেকটিকাট অঙ্গরাজ্যে থেকে ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- ব্রঙ্কস ইউনাইটেড, স্ট্যাম্পফোর্ট সি.টি.জি ইউনাইটেড, নিউজার্সী, আইসাব, সোনার বাংলা, যুব সংঘ, ব্রঙ্কস ওয়ারিয়র, জ্যাকসন হাইটস, ব্রাদার্স এলায়েন্স (এ), ব্রাদার্স এলায়েন্স (বি)।  উদ্বোধনী দিনের চারটি খেলার সংক্ষিপ্ত বিবরণী: আবদীন ব্রাদার্স ফুটবল লীগের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও স্ট্যাম্পফোর্ড সি.টি.জি ইউনাইটেড একে অপরের মোকাবেলা করে। খেলটি ১-১ গোলে ড্র হয়। খেলায় প্রথমে স্ট্যামফোর্টের পক্ষে জাহাঙ্গীর খেলার ১০ মিনিটের মাথায় লীগের প্রথম  গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এরপর খেলার ২৪ মিনিটের মাথায় ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে রাসেল লীগের দ্বিতীয় গোল করে সমতা আনে। শেষ পর্যন্ত খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলায় ব্রঙ্কস ইউনাইটেডের রাসেল ও কফিল এবং স্ট্যামফোর্ডের রনি ও জসিম ইয়েলো কার্ড পান।

Football_League_SaKiL_2

লীগের দ্বিতীয় খেলায় নিউজার্সী ও আইসাব দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ এই খেলাটি ০-০ গোলে ড্র হয়। খেলায় আইসাব-এর মিলাদ ও রহমান ইয়েলো কার্ড পান। লীগের তৃতীয় খেলায় সোনার বাংলা ও যুব সংঘ প্রতিদ্বন্দ্বিতা করে। এই খেলায় যুব সংঘ ২-০ গোলে জয়ী হয়। যুব সংঘের কৃতি খেলোয়ার বাবলু গোল দু’টি করেন। খেলার প্রথমার্ধের ২ ও ৪ মিনিটে বাবলু গোল দুটি করেন। লীগের উদ্বোধনী দিনের চতুর্থ ও শেষ খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও জ্যাকসন হাইটস একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধের ৩ মিনিটের মাথায় জ্যাকসন হাইটস দলের রাজ্জাক প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে গোল পরিশোধের জন্য ব্রঙ্কস ওয়ারিয়র মরিয়া হয়ে উঠে এবং প্রথমার্ধের শেষ দিকে ডি বক্স থেকে ফাউল থেকে গোল কিক পায় ওয়ারিয়র। দলের পক্ষে গোলটি করেন রাহুল। পরবর্তীতে উভয় দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত খেলাটি ড্র হয়। খেলায় জ্যাকসন হাইটস দলের রনি হলুদ কার্ড পান।

Football_League_SaKiL_3

লীগের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ লীগের আয়োজক সংগঠন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ বক্তব্য রাখেন। এসময় সংগঠনের উপেদষ্টা যথাক্রমে মঞ্জুর আহমেদ চৌধুরী, আব্দুর রহিম বাদশা, জুলফিকার আলী, আতাউর রহমান সেলিম, আজম চৌধুরী, জুনেদ আহমেদ, ছদরুন নূর, ডা. ফেরদৌস খন্দকার, মোহাম্মদ আব্দুল মান্নান ও আজিজুর রহমান সহ কর্মকর্তাদের মধ্যে আনোয়ার হোসাইন, আব্দুল বাসিত খান বুলবুল, মোহাম্মদ এস ইসলাম আরিফ, ওয়াহিদ কাজী এলিন, সাইকুল ইসলাম, আব্দুল মতিন পারভেজ, জাকির খান, জহির উদ্দিন জুয়েল, আবু তাহির আসাদ, সাবুল উদ্দিন, ওয়ালি হোসাইন, মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা সানি, জসিম উদ্দিন খান মিঠু, শাহ আলম আহমেদ, মীর জাকির হোসেন, হেলালুর রহমান, তৈয়বুর রহমান টনি প্রমুখ উপস্থিত ছিলেন।  লীগের পরবর্তী খেলা আগামী ১৯ মে রোববার বিকেল তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। ঐদিনও লীগের চারটি খেলা অনুষ্ঠিত হবে। খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও নিউজার্সী, যুব সংঘ ও ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্স এলায়েন্স (এ) ও আইসাব এবং ব্রাদার্স এলায়েন্স (বি) ও সোনার বাংলা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। 




সাবেক ফুটবলার হাজী কাশেম মৃত্যূতে বাংলাদেশ স্পোর্টস কউন্সিল অব আমেরিকার শোক

( 0 Votes )

খেলাধুলা



তৈয়বুর রহমান টনি নিউ ইয়র্ক থেকে : - জাতীয় ফুটবল দলের সাবেক গোলকীপার হাজী কাশেম আর নেই।রবিবার রাত  ৭.৩০ মিনিটে  ঢাকার শমরিতা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২  মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পূর্ব পাকিস্তানের পক্ষে দীর্ঘদিন জাতীয় ফুটবল দলের গোলকীপার হিসেবে খেলেছেন তিনি । খেলোয়াড়ী জীবনে তিনি ঢাকা আবাহনী ক্রীড়া চক্র, দিলকুশা, ওয়ান্ডারার্স, বিজেএমসি, ভিক্টোরিয়া, ইস্ট এন্ড ক্লাব, নারায়নগঞ্জ জেলা দল এবং অন্যান্য অনেক ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন।

হাজী কাশেমের মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস কউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারন সম্পাদক মিসবা আবদীন সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তাগণ আন্তরিক শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

চলচ্চিত্রে অভিনয় করেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান

( 0 Votes )

খেলাধুলা



হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : চলচ্চিত্রে অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। ছবির নাম সবকিছু পেছন ফেলে। পরিচালক রাজিবুল হোসেন। কায়েস চৌধুরীর ভাবনা থেকে ছবির চিত্রনাট্য লিখেছেন রাজিবুল হোসেন ও ফুয়াদ নাসের। পরিচালক জানান, গত শুক্র ও শনিবার কক্সবাজারে মারমেইড বিচ রিসোর্টের পাশে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন সাকিব। ছবির গল্পে সাকিব সমুদ্রসৈকতে প্যারাস্যুট দিয়ে ওপর থেকে নেমে আসেন। এখানে তাঁর সঙ্গে দেখা হয় পাঁচ তরুণের। সাকিবকে কাছে পেয়ে তাঁরা চমকে ওঠেন। পরে সাকিব তাঁদের সঙ্গে বিচ ক্রিকেট খেলেন। একসময় পাঁচ তরুণের কাছ থেকে বিদায় নিয়ে সাকিব চলে যান।

রাজিবুল হোসেন আরও জানান, তাঁর ছবির গল্প পাঁচ তরুণের রোমাঞ্চকর নানা অভিযান নিয়ে। সাকিবকে দিয়েই শুরু হয়েছে ছবির শুটিং। সবকিছু পেছন ফেলে ছবির টাইটেল স্পন্সর করছে ফুজি ফিল্ম। এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সাকিব।





ক্রিকেটার যখন অভিনেতা

( 0 Votes )

খেলাধুলা



হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অলরাউন্ডার মদনলাল এবার ছোটপর্দায় আসছেন। ‘হাম নে লি হ্যায় শপথ’ (আমি শপথ নিয়েছি) নামে একটি টিভি সিরিয়ালে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার। তবে মদনলালই প্রথম ভারতীয় ক্রিকেটার নন যিনি অভিনয়ে ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করতে যাচ্ছেন। তার আগে একাধিক ভারতীয় ক্রিকেটার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তবে অভিনেতা হিসেবে কেউই স্থায়ী হতে পারেননি।

ম্যাচফিক্সিং কেলেংকারিতে জড়িয়ে ক্রিকেট থেকে বিতাড়িত সাবেক অলরাউন্ডার অজয় জাদেজা ছোট ও বড় পর্দায় উপস্থিত হয়েছেন বেশ কয়েকবার। বলিউডে অজয় জাদেজার অভিষেক হয় হিন্দি সিনেমা ‘খেল’-এর মাধ্যমে। ছবিতে তার সহশিল্পী ছিলেন সুনীল শেঠী, সেলিনা জেটলি ও সানি দেওল। ২০০৯ সালে ‘পাল পাল দিল কে সাথ’ নামে আরেকটি ছবিতেও অভিনয় করেছেন জাদেজা। এছাড়া বেশ কয়েকটি টিভি শো’তেও তাকে দেখা গেছে।

শচীন টেন্ডুলকারের বাল্যবন্ধু আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি ‘অনর্থ’ ছবিতে অভিনয় করেন। শচীনের সঙ্গে স্কুল ক্রিকেটে ৬৬৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপের রেকর্ডগড়া কাম্বলি রনজি ট্রফিতে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন প্রথম বলেই ছয় মেরে। এরপরই ভারতীয় দলে সুযোগ পান তিনি। ২৪ বছর বয়সে শেষ টেস্ট ম্যাচ খেলা কাম্বলি সাত টেস্টে দুটি সেঞ্চুরি এবং দুটি ডাবল সেঞ্চুরি করেছেন।

১৯৮৯-তে পাকিস্তানে যে ম্যাচে শচীন টেন্ডুলকার ও ওয়াকার ইউনুসের অভিষেক হয়, সেটাই ছিল সলিল আনকোলার প্রথম এবং শেষ টেস্ট। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর আনকোলা ২০০০ সালে রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। ‘কুরুক্ষেত্র’ ছবি দিয়ে শুরু। আরও গোটা চারেক ছবিতে অভিনয় করেন তিনি। আনকোলা এরপর ছোটপর্দায় নিজের ক্যারিয়ার গড়ে তোলেন।
সুনীল গাভাস্কারের অভিনয়ে হাতেখড়ি একটি মারাঠি ছবিতে। ওই ছবিতে আম্পায়ার পিলু রিপোর্টারের বোন মধুমতির সঙ্গে অভিনয় করেন সানি। পরে তিনি আরেকটি মারাঠি ছবিতে অভিনয় করেন। নাসির উদ্দিন শাহ’র সঙ্গে ‘মালামাল’ গাভাস্কার অভিনীত একমাত্র হিন্দি ছবি।

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী (১৯৮৩) অধিনায়ক কপিল দেব বেশ কয়েকটি হিন্দি ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন। এসব ছবির মধ্যে রয়েছে ‘ইকবাল’, ‘স্টাম্পড’ ও ‘মুঝসে শাদি কারোগি’।

১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের আরেক সদস্য সন্দীপ পাতিল ‘কাভি আজনাবি থে’ ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করেন। ওই ছবিতে আরও অভিনয় করেছিলেন সাবেক ভারতীয় উইকেটকিপার সৈয়দ কিরমানি ও ক্লাইভ লয়েড। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৪ রান করা সন্দীপ পাতিল ছিলেন একজন ড্যাশিং ব্যাটসম্যান এবং কার্যকর মিডিয়াম পেস বোলার। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক।

সাবেক ভারতীয় লেগস্পিনার অনিল কুম্বলে ক্রিকেটকে উপজীব্য করে তৈরি চলচ্চিত্র ‘মীরাভাই নটআউট’-এ অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিতে তার সঙ্গে ছিলেন মন্দিরা বেদী ও অনুপম খের।

প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা মহসিন খান খেলা ছেড়ে দেয়ার পর বলিউডে পাড়ি জমান। বেশ কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেন। এছাড়া ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, মোহাম্মদ কাইফ, জাভাগাল শ্রীনাথের পাশাপাশি অস্ট্রেলীয় ক্রিকেটার ব্রেট লি, ব্র্যাড হগ, স্টুয়ার্ট ক্লার্ক এবং সাইমন ক্যাটিচ অতিথি শিল্পী হিসেবে পর্দায় উপস্থিত হয়েছেন। ওয়েবসাইট অবলম্বনে।


সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80