Type in:

আজকের প্রযুক্তি

ইন্টারনেটে অভিনব কায়দায় ২০ দেশ থেকে সাড়ে চার কোটি ডলার লুট

( 0 Votes )

আজকের প্রযুক্তি



হ-বাংলা নিউজ : হলিউড থেকে  : মুখে-মাথায় কাপড় বেঁধে, বন্দুক হাতে ব্যাংক ডাকাতির পরিবর্তে কম্পিউটার ও ইন্টারনেট দিয়ে অভিনব কায়দায় ডাকাতি চালিয়েছে সাইবার আক্রমণকারীদের আন্তর্জাতিক একটি চক্র। ২০টিরও বেশি দেশ থেকে প্রায় সাড়ে চার কোটি ডলার লুটে নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের আইনজীবীরা গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ইতিমধ্যে চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ ইয়র্কের এক আদালতে ওই সাতজনের বিরুদ্ধে ডাকাতি, প্রতারণা ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।

আইনজীবীরা জানান, অভিযুক্ত সাইবার অপরাধী চক্রটি মধ্যপ্রাচ্যের দুটি ব্যাংকের ডেবিট কার্ড-সংক্রান্ত গোপন তথ্য চুরি করেছে। এসব তথ্য ব্যবহার করে ভুয়া ডেবিট কার্ড তৈরি করে বিভিন্ন এটিএম বুথ থেকে ৪০ হাজারেরও বেশিবার ডলার তুলেছে তারা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এভাবে ডলার তোলা হয়েছে। এসব ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে নিউ ইয়র্কের পুলিশ ২২ থেকে ৩৫ বছর বয়সী সাতজনকে গ্রেপ্তার করেছে। তবে মার্কিন এ চক্রের আরেক সদস্য আলবের্তো ইয়ুসি লাহুদ পেনিয়া (২৩) গত ২৭ এপ্রিল ডোমিনিকান রিপাবলিকে হত্যার শিকার হয়েছে বলে জানায় পুলিশ। জাপান, কানাডা, ব্রিটেন, রোমানিয়া ছাড়াও আরো ১২টি দেশের আইন প্রয়োগকারী বাহিনী এ ঘটনার তদন্তে সহায়তা করছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক রাকব্যাংক ও ওমানভিত্তিক ব্যাংক অব মাস্কট ওই চক্রের সাইবার ডাকাতির শিকার হয়েছে। হ্যাকাররা এ দুটি ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ঢুকে প্রিপেইড ডেবিট কার্ড-সংক্রান্ত তথ্য জোগাড় করেছে।

এ ধরনের কার্ড দিয়ে ব্যাংক হিসাবে জমা থাকা ডলারই কেবল ওঠানো যায়, ব্যাংক থেকে ঋণ নেওয়া সম্ভব হয় না। হ্যাকাররা ডেবিট কার্ডে ডলার তোলার সর্বোচ্চ অঙ্ক-সংক্রান্ত সীমারেখা বাতিল করে দেয়। তারপর এসব তথ্য বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সহযোগীদের কাছে পাচার করে। এ ধরনের সহযোগীদের 'ক্যাশার' নামে ডাকে চক্রটি। ক্যাশাররা গোপন তথ্য ব্যবহার করে গিফট কার্ড, হোটেল কক্ষের তালা খুলতে যেসব কার্ড ব্যবহৃত হয় সেগুলোসহ অন্যান্য চৌম্বক কার্ডের মাধ্যমে বিভিন্ন এটিএম বুথ থেকে ডলার উঠিয়ে নেয়। রাকব্যাংকের প্রায় সাড়ে চার হাজার বুথ থেকে প্রায় ৫০ লাখ ডলার ওঠানো হয়। আর গত ফেব্রুয়ারিতে ব্যাংক অব মাস্কটের বিভিন্ন বুথ থেকে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে প্রায় চার কোটি ডলার উঠিয়ে নেয় তারা।

ওই সাতজনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, ডাকাতি করা অর্থ ধরে রাখতে চক্রটি তড়িঘড়ি করে পোরশে ও মার্সিডিজ ব্র্যান্ডের দামি গাড়ি ও রোলেক্স ঘড়ি কিনেছে। মাইয়ামিতে একটি ব্যাংক হিসাবও খুলেছে। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সরকারি গোয়েন্দা সংস্থা ইউএস সিক্রেট সার্ভিস ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছেন। আইনজীবীরা তাদের প্রত্যেকের ৭৫ বছর করে কারাদণ্ডের আবেদন জানিয়েছেন। সূত্র : বিবিসি, টেলিগ্রাফ।



ডিজিটালে ভাঙছে হৃদয় !

( 0 Votes )

আজকের প্রযুক্তি



হ-বাংলা নিউজ : হলিউড থেকে : সামাজিক ওয়েবসাইটসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে যোগাযোগের ফলে এখন হরহামেশাই সম্পর্ক স্থাপিত হচ্ছে অনেক নারী-পুরুষের মধ্যে। কারো কারো সম্পর্ক বিয়ে পর্যন্তও গড়াচ্ছে। কিন্তু 'ডিজিটাল সম্পর্ক' যেমন স্থাপিত হচ্ছে, তেমনি হচ্ছে 'ডিজিটাল ভাঙন'। আগের সম্পর্কের ইতিহাস সম্পর্কিত বার্তা বর্তমান সময়ে ফেসবুক, টুইটারসহ নানা সামাজিক মাধ্যমে দীর্ঘ সময় থাকার কারণে নারী-পুরুষের সম্পর্ক ভাঙা অর্থাৎ হৃদয় ভাঙার ঘটনা বেশি ঘটছে বলে গবেষকরা দাবি করছেন।

গবেষকরা বলেন, আগে একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রেমিক-প্রেমিকা তাদের কাছে থাকা প্রিয়জনের ছবি ছিঁড়ে ফেলত এবং প্রেমের টিঠিগুলো পুড়িয়ে ফেলতে পারত। কিন্তু বর্তমানে ফেসবুকের মতো সাইটে রাখা তথ্য মুছে ফেলা অনেক কঠিন। ই-মেইল ও ডিজিটাল ফটোগ্রাফ সহজেই মুছে ফেলা যায়, কিন্তু সামাজিক ওয়েবসাইটে পোস্ট করা গান, ছবি ও বার্তা; বিশেষ করে অন্য কেউ যদি তাদের সাইটে পোস্ট করে, তা মুছে ফেলা সহজ হয় না।

গবষেকরা জানিয়েছেন, কম্পিউটার, ট্যাবলেট পিসি এবং মোবাইল ফোনে সংরক্ষণ করা তাদের সম্পর্কের গুরুত্বপূর্ণ তথ্য সব সময় স্মরণ করিয়ে দেওয়ার কারণে সমস্যা দেখা দেয়, যা সম্পর্কে ভাঙনের সৃষ্টি করে।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা ২৪ জনের কাছ থেকে তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। তাঁদের বয়স ছিল ১৯ থেকে ৩৪ বছরের মধ্যে। গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি সম্মেলনে তাঁরা তাঁদের গবেষণার ফল উপস্থাপন করেন। সূত্র : টেলিগ্রাফ অনলাইন।




প্রযুক্তিখাতে বিনিয়োগ গ্রহণে প্রস্তুত বাংলাদেশ: সজীব ওয়াজেদ জয়

( 0 Votes )

আজকের প্রযুক্তি


হ-বাংলা নিউজ : হলিউড থেকে : নিউইয়র্ক থেকে : প্রযুক্তিখাতে বিনিয়োগ গ্রহণে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশিই হয়ে উঠবে গোটা বিশ্বের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় আউট সোর্সিং ডেস্টিনেশন। ডিজিটাল বাংলাদেশ ইনেশিয়েটিভ’র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেছেন। তথ্য প্রযুক্তির পীঠস্থান খ্যাত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোর সিলিকন ভ্যালিতে ইউএস-বাংলাদেশ টেকভেস্টমেন্ট শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কংগ্রেশনাল ডিসট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইকেল হোন্ডা এই সম্মেলনে প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেছেন, সিলিকন ভ্যালির অনেকই এরই মধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছে। তারা বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বাংলাদেশের তৈরি সফটওয়্যারের গুনগত মানেরও প্রসংশা করেন এই কংগ্রেসম্যান।

Joy____SaKi_L

যুক্তরাষ্ট্রে বড় উদ্যোক্তা সংগঠন দ্য ইন্ডাস এন্টারপ্রেনারস (টাই) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সিলিকন ভ্যালিতে টাই এর গ্লোবাল সদরদফতরে গত ৭ মে এই টেকভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়।

সিটি অব সানিভেইল ক্যালিফোর্নিয়ার মেয়র অ্যান্থনি স্পিতলেরি, এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে আরও ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রাহমান, প্রযুক্তি সচিব ড. নজরুল ইসলাম খান অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক, এউএস প্যান-অ্যাশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আজিজ আহমদ, বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সামিটের আহ্বায়ক শামীম আহসান এবং মহাসচিব রাসেল টি আহমেদ।টাই’র পক্ষ থেকে ছিলেন পরিচালক রাজ দেশাই, টাই-সিলিকন ভ্যালির সভাপতি ভেঙ্কটেশ শুক্লা প্রমুখ। এছাড়াও সিলিকন ভ্যালির অন্যতম উদ্যোক্তা বিশ্বখ্যাত আউট সোর্সার ও-ডেস্ক এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার, এবং এউএস-বাংলাদেশ পার্টনারসের সিইও জয়েস মুই, ইউএস স্টেট ডিপর্টমেন্টের দক্ষিণ এশিয়া ডেস্কের মিতুল দেশাই সম্মেলনে অংশ নেন।

us-bd-SaKiL_01


সজীব ওয়াজেদ এসময় আরও বলেন, একটি দেশে প্রযুক্তিখাতে বিনিয়োগের জন্য পাঁচটি বিষয় জরুরি। কার্যকর টেলিযোগাযোগ কাঠামো, বিদুৎ ব্যবস্থা, কার্যকর অর্থ ব্যবস্থাপনার ডিজিটাইজেশন, দক্ষ কর্মশক্তি ও আইটি বান্ধব পরিবেশ। এর সব কটিই এখন বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ সরকার আইটি কর্পোরেট ট্যাক্স বাতিল করেছে, উঠিয়ে দিয়েছে আইটি খাতে আমদানি শুল্কও। ফলে বাংলাদেশ এখন প্রযুক্তি খাতে বিনিয়োগ গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশই হবে বিশ্বের প্রযুক্তি আউট সোর্সিংয়ের প্রধান গন্তব্য। এক সময় আইটি খাতে আমাদের বৈদেশিক মুদ্রা আয় তৈরি পোশাক খাতকেও ছাড়িয়ে যাবে।

us-bd-SaKiLV_2

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা এখন এখানে বিনিয়োগের সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছি।ও ডেস্ক এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার বলেন, আমি নিজেও বাংলাদেশ ঘুরে এসেছি। বাংলাদেশ এরই মধ্যে আউট সোর্সিংয়ে ভালো করছে এবং আরও এগিয়ে যাবে।

টাই’র পরিচালক রাজ দেশাই বলেন, টাইয়ের সঙ্গে বেসিসের যে সেতুবন্ধন হলো তা অটুট থাকবে। ভবিষ্যতে এই সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে।

সম্মেলনে ‘টেকনিক্যাল পার্টনারশিপ ফর গ্রোথ’ এবং ‘টুয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ- ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ’ শীর্ষক দুটি অধিবেশন হয়। সম্মেলনের আহ্বায়ক ও বেসিসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট শামীম আহসান বাংলানিউজকে বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতকে বিনিয়োগবান্ধব করে তুলতে এ আয়োজন করা হয়েছে। এখানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের আইসিটি উদ্যোক্তারা নিজেদের ব্যবসা কৌশল এবং অভিজ্ঞতা বিনিময় করেছেন।

এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের আইসিটি খাতে বিশেষ করে সফটওয়্যার খাতে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করা সম্ভব হবে। এতে দেশের রাজস্ব আয়ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।সম্মেলন আয়োজনে পার্টনার হিসেবে সহযোগিতা দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড। সহযোগী পার্টনার ছিলো এউএস-প্যান অ্যাশিয়ান আমেরিকান  চেম্বার অব কমার্স, এউএস-বাংলাদেশ পার্টনারস, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্টস (এএবিইএ), বিজি কন টেকনোলজিস এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।




নাসায় লড়বে বাংলাদেশের রোবট 'চুয়েট টার্মিনেটর'

( 0 Votes )

আজকের প্রযুক্তি



হ-বাংলা নিউজ : চাঁদে মানুষ নেমেছিল এখন থেকে ৪৫ বছর আগে। কিন্তু চাঁদ নিয়ে রহস্য রোমাঞ্চের উত্তেজনা এখনো শেষ হয়ে যায়নি। সেই গবেষণার অংশ হিসেবে প্রতিবছর নাসা আয়োজন করছে চন্দ্রপৃষ্ঠে অবতরণ উপযোগী রোবট নির্মাণের প্রতিযোগিতা। আনন্দের খবর, এ বছর এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে নির্মিত একটি রোবট। এর নাম রাখা হয়েছে 'চুয়েট টার্মিনেটর'। আগামী ২০-২৪ মে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)-এর কেনেডি স্পেস সেন্টারে 'লুনাবোটিকস মাইনিং কম্পিটিশন' শিরোনামের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

চুয়েটের 'টার্মিনেটর' রোবটটি নির্মাণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বেশ ক'জন ছাত্র ও শিক্ষক। দলে আছেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ লেভেলের ছাত্র শায়েখ আহমেদ ও রিফাত মাহমুদ, যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ লেভেলের ছাত্রী রিনি ঈশান খুশবু এবং যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় লেভেলের ছাত্র নাহিন বাহার চৌধুরী।

NasA____SaKiL

'চুয়েট টার্মিনেটর' নামের রোবটটির ওজন প্রায় ২৭ কিলোগ্রাম। চাঁদে চলাচলের উপযোগী হিসেবে বানানোর কারণে এটি চলার পথে পাথর বা শক্ত মাটির ডিবি থাকলেও তা নির্বিঘ্নে অতিক্রম করতে পারে। দূর নিয়ন্ত্রিত রোবটটির চারটি চাকার কোনোটি গর্তে পড়ে গেলেও বাধা অতিক্রম করে তা উঠে আসতে সক্ষম। এ ছাড়া এটি চন্দ্রপৃষ্ঠের বালি ও পাথর সংগ্রহ করে একটি নির্দিষ্ট স্থানে সংগৃহীত বালি-পাথর পৌঁছে দিতে পারবে বলে জানান এর নির্মাতারা।

লুনাবোটিকস মাইনিং কম্পিটিশনের জন্য নাসার কেনেডি স্পেস সেন্টারে তৈরি করা হয়েছে কৃত্রিম চন্দ্রপৃষ্ঠের পরিবেশ। যেখানে চাঁদের বালুর আদলে তৈরি করা হয়েছে একটি জায়গা, সেখান থেকেই বালু তুলে আনতে হবে রোবটের মাধ্যমে। অস্ট্রেলিয়া, কানাডা, কলাম্বিয়া, পোল্যান্ড, মেক্সিকো ও ভারতসহ ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত ও উৎসাহিত করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, রোবট নিয়ে গবেষণায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু সাফল্য অর্জন করেছে চুয়েট। এই বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালের ডিসেম্বরে দেশের প্রথম রোবট দৌড় প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করা হয়। এ ছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬টি দলকে পেছনে ফেলে রোবটিক চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয় এই বিশ্ববিদ্যালয়ের রোবো-মেকাট্রোনিকস অ্যাসোসিয়েশনের ডিসেপটিকনস দল। দলটি সম্প্রতি ভারতের কানপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জেও কৃতিত্বের সঙ্গে অংশ নেয়।





২০ জুন একইসাথে কমদামি আইফোন এবং আইফোন ফাইভএস !

( 0 Votes )

আজকের প্রযুক্তি


হ-বাংলা নিউজ : হলিউড থেকে : এ বছরেই অ্যাপলের সুলভ মূল্যের আইফোন উন্মুক্ত হচ্ছে এমন নিশ্চিত খবর পুনরায় প্রতিবেদনে উঠে এসছে। গত বছর জনপ্রিয় আইপ্যাডের সারিতে সুলভ মূল্য ও ছোট আকৃতির পণ্যটি রাখার পর থেকেই খবর রটে যে কমদামি আইফোন আনছে অ্যাপল। যখন থেকেই পণ্যটি যেমন চরম আলোচিত সেরকমই প্রত্যাশিত। বর্তমানে ইটিরেড সাপ্লাই প্রতিবেদনের তথ্য মতে, বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানের কমদামি আইফোন এ বছরেই বাজারে আসবে।

অ্যাপলের আইফোন প্রস্ততকারী প্রতিষ্ঠান ফক্সকনের ইট্রেড সাপ্লাই সুত্র জানিয়েছে, বাজেট-স্মার্টফোন প্রকাশে অ্যাপল ভিষণ চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, গত বছরও ইট্রেড সাপ্লাই সুত্র আসন্ন অ্যাপল পণ্যাদি সম্পর্কে সঠিক তথ্য ফাঁস করেছিল যখন তাদের তালিকার প্রথমেই ছিল আইফোন ফাইভের নাম।  সম্প্রতি জেপি মর্গানের দুজন বিশেষজ্ঞ গোকুল হরিহারান এবং মার্ক মসকোইটজ জানান, অ্যাপলের কমদামি আইফোন বাজেট-শ্রেণীর পণ্য হওয়ার সম্ভাবনা নেই। নি:সন্দেহে এটি মধ্য-সারির পণ্যের তালিকায় থাকবে যা স্যামসাং গ্যালাক্সি সিরিজ ব্যবসায় বাঁধা হয়ে দাড়াবে। তাদের মতে এ বছরে পণ্যটি বাজারে আসলে এ বিভাগের ২৫ ভাগ অ্যাপলের দখলে থাকবে।

এদিকে প্রযুক্তি ব্লগ টেকটাসে বলা হয়েছে অ্যাপলের অভ্যন্তরীণ নথিপত্র ফাঁসে জানা যায় কমদামি আইফোনের মূল্য প্রায় ৩০০ থেকে ৪০০ ডলারের আশপাশে থাকবে। এছাড়া প্রকাশ হওয়া ছবি দেখে জোরদিয়ে বলা হচ্ছে এতে গ্লোসি প্লাস্টিক থাকবে। বর্তমানে অনুমানকৃত তথ্যের ভিত্তিতে ব্যাপকভাবে সমালোচিত আসছে ২০ জুন ‌একইসাথে কমদামি আইফোন এবং আরও আধুনিক বৈশিষ্টযুক্ত আইফোন ফাইভএস অবমুক্ত হবে।





গাড়ি চালানোর সময় এসএমএসের মতোই বিপজ্জনক ভয়েস টু টেক্সট

( 0 Votes )

আজকের প্রযুক্তি


হ- বাংলা নিউজ : হলিউড থেকে : গাড়ি চালানোর সময় সেলফোনে এসএমএস প্রেরণে বিপদের বিষয়ে অবগত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এ বিপদ মোকাবেলায় প্রযুক্তি নিয়ে এসেছিল কণ্ঠভিত্তিক বার্তা প্রেরণ (ভয়েস টু টেক্সট) ব্যবস্থা। কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক যোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান টেক্সাস ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউটের এক জরিপে জানা যায়, গাড়ি চালানোর সময় যেকোনো উপায়ে বার্তা প্রেরণই বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটির গবেষণা প্রতিষ্ঠানটি গত মঙ্গলবার এ জরিপ প্রকাশ করে। খবর রয়টাসের।

সাধারণত চালকরা চলতি পথে স্বাভাবিক টেক্সটিংয়ের চেয়ে ভয়েস টেক্সটিংকে তুলনামূলক নিরাপদ বলে মনে করেন। কিন্তু সব ধরনের টেক্সটিংই চলতি পথে সমান বিপজ্জনক বলে জানান জরিপকারীরা। চলতি পথে কোনো সিদ্ধান্ত নিতে একজন গাড়িচালকের সাধারণত যে সময় লাগে, বার্তা প্রেরণরত অবস্থায় তার প্রায় দ্বিগুণ সময় লেগে যায় বলে জানান গবেষণা দলটির প্রধান ক্রিস্টিন ইয়াগার। এ সময় রাস্তা থেকে চালকের মনোযোগ সরে যায় বলেও মন্তব্য করেন তিনি।

৪৩ জন গাড়িচালকের ওপর চালানো জরিপ থেকে এ তথ্য পাওয়া যায় বলে জানায় গবেষণা প্রতিষ্ঠানটি। ভুল সংশোধনে ইলেকট্রনিক ট্রান্সক্রিপশনের দরকার হওয়ায় স্বাভাবিক টেক্সটিংয়ের চেয়ে ভয়েস টেক্সটিংয়ে সাধারণত অধিক সময়ের প্রয়োজন হয়। ভয়েস টেক্সটিংয়ের সময় কী বার্তা পাঠানো হবে, তা ভাবতেও কিছু সময় লেগে যায়। যার কারণে চলতি পথে চালকের মনোযোগ কমে যায় বলে মন্তব্য করেন ইয়াগার। চলতি পথে চালকরা সাধারণ টেক্সটিংয়ের চেয়ে ভয়েস টেক্সটিংকে তুলনামূলক নিরাপদ বলে মনে করলেও ইয়াগার এ ধারণাকে ভুল বলে আখ্যায়িত করেন।

যুক্তরাষ্ট্রের যোগাযোগ কোম্পানি দ্য সেলুলার টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মতে, যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিন ৬১০ কোটির মতো বার্তা আদান-প্রদান হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ চালক স্বীকার করেছেন, গাড়ি চালানোর সময় তারা সেলফোনে আসা এসএমএস ও ই-মেইল পড়েন, যেখানে ২৬ শতাংশ স্বীকার করেছেন, তারা গাড়ি চালানোর সময় বার্তা টাইপ করে থাকেন। যুক্তরাষ্ট্রের চালকদের সংগঠন থেকে এ তথ্য পাওয়া যায়। প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হলেও ভোক্তাদের এর যথাযথ ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া উচিত বলে মন্তব্য করেন ইয়াগার।




ব্যাকটেরিয়া থেকে ডিজেল উদ্ভাবন

( 0 Votes )

আজকের প্রযুক্তি


হ-বাংলা নিউজ : ই-কোলাই। এক ধরনের ব্যাকটেরিয়া। মানুষ বা যেকোনো প্রাণীর অন্ত্রে এর অবস্থান। কোনো কারণে রক্তে ঢুকে গেলে পেটে ব্যথা, বমি বা ডায়রিয়াসহ নানা রোগ দেখা দিতে পারে। তবে এর উপকারের দিকটিই বেশি। কারণ খাবার হজমে সহযোগিতা করে ই-কোলাই প্রাণীর দেহের গুরুত্বপূর্ণ কাজ করে। মানবজাতির জন্য এ ব্যাকটেরিয়ার উপকারের সীমা এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা গবেষণায় জীবাণুটির মধ্যে অফুরন্ত এক জৈব জ্বালানির সন্ধান পেয়েছেন। তাঁদের মতে, মোটরযানে প্রচলিত যে ডিজেল ব্যবহার করা হয়, ই-কোলাই থেকে ঠিক সে রকমই জৈব জ্বালানি উৎপাদন সম্ভব হয়েছে।

গবেষণাটির সঙ্গে সম্পৃক্ত ইংল্যান্ডের এক্সিটার ইউনিভার্সিটির সিনথেটিক বায়োলজিস্ট অধ্যাপক জন লাভ বলেন, 'এটা ঠিক জৈব জ্বালানিরই প্রতিস্থাপন। তবে ব্যবহারিক দিক দিয়ে এটা জীবাশ্ম জ্বালানিরই (খনিজ জ্বালানি তেল) বিকল্প।' তিনি বলেন, 'গাড়ি প্রস্তুতকারক, মালিক-চালক এবং খুচরা তেল বিক্রেতা কেউই এর পার্থক্য বুঝতে পারবেন না। এটি হতে যাচ্ছে ঠিক আরেকটি তেল উৎপাদন-ব্যবস্থারই অংশ।'

গবেষকরা জানান, বিশ্বব্যাপী জৈব জ্বালানির ব্যবহার বাড়ছে। ২০২০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন পরিবহন খাতে জৈব জ্বালানির ব্যবহার ১০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বর্তমানে বাজারে যে জৈব ডিজেল ও জৈব ইথানল পাওয়া যায়, তা আধুনিক মোটরযানের ইঞ্জিনের জন্য পুরোপুরি উপযুক্ত নয়। এ জন্য প্রচলিত জৈব জ্বালানির উপাদানের সঙ্গে পেট্রোলিয়াম উপাদানের সংমিশ্রণ ঘটাতে হয়। কিন্তু 'পরিবর্তিত' ই-কোলাই ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত জৈব জ্বালানি একেবারেই আলাদা।

বিশ্ববিখ্যাত তেল কম্পানি শেলের অর্থায়নে বায়োটেকনোলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের একদল বিজ্ঞানী এ গবেষণাটি চালিয়ে যাচ্ছেন। তাঁরা নতুন জৈব জ্বালানি উদ্ভাবন করতে গিয়ে ই-কোলাই হিসেবে পরিচিত 'ইশিরিকিয়া কোলাই' ব্যাকটেরিয়া প্রজাতি বেছে নেন। এ ব্যাকটেরিয়া সাধারণত বিপাক ক্রিয়ার সময় চিনি গ্রহণ করে তা ফ্যাটে পরিণত করার কাজ করে।

গবেষকরা সিনথেটিক বায়োলজি ব্যবহার করে ই-কোলাই ব্যাকটেরিয়ার কোষ কার্য-পদ্ধতির (ম্যাকানিজম) পরিবর্তন ঘটান; যাতে সুগারটি ফ্যাটে পরিবর্তিত না হয়ে কৃত্রিম জ্বালানির মৌলে পরিণত হয়। পরে ব্যাকটেরিয়াটির জিনের (বংশগতি) পরিবর্তন ঘটানো হয় এবং এর মাধ্যমে পরিবর্তিত ই-কোলাই এমন সব জীবাণু সৃষ্টি করে যা তেল উৎপাদনকারী কারখানায় রূপান্তরিত হয়।
অধ্যাপক লাভ বলেন, 'এক লিটার ব্যাকটেরিয়া থেকে এক চা চামচ তেল উৎপাদন সম্ভব। এ মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ এই উৎপাদন হার বাড়ানো এবং শিল্প-কারখানার উপযোগী করে তোলা।' তিনি জানান, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এ তেল বাজারে আসবে।

বিশেষজ্ঞরা জৈব জ্বালানির ক্ষেত্রে এ আবিষ্কারকে একটি ম্যাজিক বুলেট (জাদুকরী সমাধান) হিসেবে দেখছেন। গবেষণাটি 'প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স' সাময়িকীতে প্রকাশিত হয়েছে।



নিউ ইয়র্ক থেকে চালু হচ্ছে ২৪ ঘন্টার এবি টিভি

( 0 Votes )

আজকের প্রযুক্তি




হ-বাংলা নিউজ : হলিউড থেকে : মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের কথা বলতে শিগগিরই নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরু করছে আমেরিকা-বাংলাদেশ টেলিভিশন- এবি টিভি।  টেলিভিশন চ্যানেলটির প্রস্তুতির কাজ প্রায় গুছিয়ে এনেছেন উদ্যোক্তারা। আগামী মাস থেকেই বড় পরিসরের এই টেলিভিশনটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

২৪ ঘন্টার এই টেলিভিশন চ্যানেলে প্রতিদিনই থাকবে খবর। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সামাজিক বিনোদন দিতে প্রচারিত হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেরা নির্মাতাদের নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র। সচেতন বাঙালিদের জন্য প্রতিদিনই থাকবে আমেরিকা, বাংলাদেশ ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়ের ওপর ‘টক শো’ এবং বিশেষ আলোচনা অনুষ্ঠান। থাকবে শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে প্রবাসী বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও বাংলাদেশ থেকে আসা অতিথিরা অংশ নেবেন। এছাড়া বিষয়ভিত্তিক অনুষ্ঠান, চাকুরীর খবর, ক্যারিয়ার গঠন, ইমিগ্রেশন, শিক্ষা, স্বাস্থ্য ও আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান প্রচার করবে এবি টিভি।

নিউ ইয়র্কসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব সরাসরি সম্প্রচার করবে এবি টিভি।  প্রতিদিনই থাকবে প্রবাসীদের বিভিন্ন কর্মকান্ড, সাফল্য, বিভিন্ন সোসাইটির অনুষ্ঠান, অপরাধ, সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে বিশেষ প্রতিবেদন।

লাখো প্রবাসীর কথা মাথায় রেখে বাংলাদেশেও ব্যুরো অফিস স্থাপন করেছে এবি টিভি। দেশের আনাচে কানাচের স্বজনদের খবর প্রবাসীদের সামনে তুলে ধরতে কাজ করবে ব্যুরো অফিসটি। জিটিভি’র প্রধান প্রতিবেদক রকিবুল ইসলাম মুকুল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নের্তৃত্বে  কাজ করবেন বাংলাদেশের খ্যাতিমান টিভি রিপোর্টাররা।

নিউইয়র্কের বাঙালিপাড়া বলে খ্যাত জ্যাকসন হাইটস সংলগ্ন ব্রডওয়ে এলাকায় স্থাপন করা হয়েছে এবি টিভির মূল অফিস। বাংলাদেশের খ্যাতিমান টিভি সাংবাদিক ফরিদ আলম এবি টিভির সার্বিক দায়িত্বে থাকছেন। নিউইয়র্কের তরুণ সাংবাদিক রিজু মোহাম্মেদ ও সাজ্জাদ হোসেনসহ আরও অনেকেই থাকছেন এবি টিভি পরিবারের সাথে। এছাড়া নিউ ইয়র্কে বসবাসকারী স্বনামধন্য সাংবাদিক, সম্প্রচার বিশেষজ্ঞ ও প্রকৌশলী এবং শিল্পী-সাহিত্যিকরা সম্পৃক্ত রয়েছেন এবি টিভিতে।


এবি টিভির উদ্যোক্তা নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন  বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে নিউইয়র্ক অঙ্গরাজ্য আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতির বড় সহায়ক। রাজনীতি ও নীতি নির্ধারণী বিষয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা। প্রতি বছরই বাংলাদেশের সরকার প্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।  

প্রতিবছরই অসংখ্য সাংবাদিক তাদের পেশাগত কাজেও যুক্তরাষ্ট্র ভ্রমনে আসেন।  বাংলাদেশের অগুনতি মানুষ এখানে বসবাস করলেও দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক বিষয়ে খুব একটা খবর জানার সুযোগ তাদের হয়না। এর অন্যতম কারণ দিন-রাতের বিশাল ব্যবধান। তাছাড়া বাংলাদেশের সামগ্রিক বিষয়ে টিভি বা পত্রিকার মাধ্যমে যতটুকুও বা জানার সুযোগ হয় তা নিয়ে নিজেদের মত প্রকাশের কোনও মাধ্যম নেই বললেই চলে। প্রবাসীরা তাদের মতামতও তুলে ধরতে চান, বলতে চান কিন্তু নানা কারণেই সেটা সম্ভব হয় না। আর সেটাকে সম্ভব করতেই এবি টিভি চালু করার কথা চিন্তা করেন আব্দুল্লাহ আল মামুন।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে লাখো বাঙালি তাকিয়ে থাকেন বাংলাদেশের স্বজনদের খবর জানতে। সেইসঙ্গে বাঙালি সংস্কৃতির বিকাশ এবং প্রবাসীদের ২৪ ঘন্টার খবর বা বিনোদন দিতে এখানে টিভিমাধ্যম নেই বললেই চলে। এসব বিষয় মাথায় রেখেই এবি টিভি কাজ করবে এবং এটি প্রবাসী বাঙালিদের প্রাণের এবং পারিবারিক টেলিভিশন হিসেবে জায়গা করে নিতে পারবে বলে উদ্যোক্তাদের বিশ্বাস।

ফরিদ আলম জানিয়েছেন, বাংলাদেশের ব্যুরো অফিস ছাড়াও বিশ্বের বাংলা ভাষার মানুষ যেখানে আছে সেখানেই অফিস স্থাপন করা হবে। বিশ্বের সব দেশের সব খবর কভার জন্য থাকবে নিজস্ব প্রতিবেদক।  



ইসলাম অবমাননার প্রতিবাদে’ শ্রীলঙ্কার সরকারি ওয়েবসাইটে বাংলাদেশী হ্যাকারদের হামলা

( 0 Votes )

আজকের প্রযুক্তি




বাংলাদেশের গ্রে হ্যাট হ্যাকার্সের (বিজিএইচএইচ) অ্যাব্লেজ এভার নামে একটি দল শ্রীলঙ্কা সরকারের হাই প্রোফাইল তিনটি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে। ইসলাম অবমাননার বিরোধিতা করতে সাইটগুলো হ্যাক ও ডিফেস করেছে বলে দাবি করেছে হ্যাকাররা। শ্রীলঙ্কার পুনর্বাসন কারাগার পুনর্গঠন মন্ত্রণালয়, দ্য চিফ গভর্নমেন্ট হুইপ অব পার্লামেন্ট ও দেয়াতা কিরুলা একজিবিশনের ওয়েবসাইটগুলোতে এ হামলা চালানো হয়।

ওয়েবসাইটগুলো ডিফেস করে লেখা বার্তায় এক হ্যাকার লিখেছে, আমি ইসলাম অবমাননার প্রতিবাদ জানাই। সে আরও লিখেছে, যেখানে আমরা আপনাদের ধর্মকে হেয় করি না, সেখানে আপনারা কেন ইসলাম অসম্মান করেন? শ্রীলঙ্কা সরকারের কাছে শেষ সতর্কবার্তা। ইসলাম অবমাননা বন্ধ করুন! শ্রীলঙ্কাভিত্তিক অনলাইন সংবাদপত্র কলম্বোপেজ এ খবর দিয়েছে। এখন পর্যন্ত ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না বলে জানা গেছে।




ব্লগ-ফেসবুকের লেখা অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না

( 0 Votes )

আজকের প্রযুক্তি




ব্লগ বা ফেসবুকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া গণমাধ্যমে প্রকাশ করা যাবে না। ধর্ম অবমাননাকারীদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করতে গঠিত বিশেষ কমিটি গতকাল বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এ পর্যন্ত ব্লগ বা ফেসবুকের লেখা অনুমতি না নিয়ে কেউ ছেপেছেন কি না, তা খুঁজে দেখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কমিটি ফেসবুকের বাঁশেরকেল্লা ফ্যান পেজ গ্রুপ এবং নূরানী চাপাসমগ্র নামের একটি ব্লগ বন্ধ করে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনকে নির্দেশনা দিয়েছে।


এদিকে ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার সিলেটে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁরা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ফেসবুকে ওই পোস্ট তাঁদের নয়।

অন্যদিকে, ঢাকায় গ্রেপ্তারকৃত চার ব্লগারের জামিন আবেদন শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী ১৫ এপ্রিল।

সরকার গঠিত ওই কমিটি গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা করে। এতে সভাপতিত্ব করেন কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার।
বৈঠক শেষে মাইন উদ্দিন খন্দকার সাংবাদিকদের বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বা ব্লগে কারো মন্তব্য বা লেখা গণমাধ্যমে প্রকাশ করা হলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া প্রকাশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে কারো মন্তব্য বা লেখা অনুমতি ছাড়া গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কি না, জানতে চাইলে মাইন উদ্দিন খন্দকার বলেন, এ বিষয়ে জানাতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাঁশেরকেল্লা ও নূরানী চাপা বন্ধ করার নির্দেশনার বিষয়ে তিনি বলেন, এগুলো থেকে সাম্প্রদায়িক উসকানি ছড়ানো হচ্ছে।

আমাদের সিলেট অফিস জানান, ফেসবুকে আল্লাহ ও মহানবী (সা.)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সিলেটে বিজয় চন্দ (২২) এবং পার্থ সারথি দাস পাপ্পু (২৫) নামের দুই যুবককে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। আল্লাহ-রাসুলকে অবমাননা করার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাত ১০টায় স্থানীয় বৈরাগীবাজারে সহস্রাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। তারা বিজয়ের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভের পাশাপাশি তাঁকে হাজির করার জন্য তাঁর পরিবারকে আলটিমেটাম দেয়। এক পর্যায়ে বিজয়ের বন্ধু পার্থ সারথি দাস পাপ্পু এলে তাঁকে আটক করে পুলিশে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে সিলেট নগরের সুবিদবাজার থেকে বিজয় চন্দকে আটক করে। গতকাল বুধবার সকালে আটককৃতদের জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অবশ্য পুলিশের কাছে তাঁরা দাবি করেছেন, ফেসবুকের ওই পোস্টটি তাঁদের কারো নয়। এ ঘটনায় বিজয়ের বন্ধু গোলাম শহিদ বাদী হয়ে গতকাল বিশ্বনাথ থানায় একটি মামলা করেছেন।

সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, সিলেট গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতের মাধ্যমে ৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, 'পুরো বিষয়টি পুলিশ পর্যালোচনা করছে। অনুসন্ধান শেষে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।' পুলিশ সুপার জানান, পার্থ ও বিজয় দুজনেই দাবি করেছেন যে ফেসবুকের ওই পোস্টটি তাঁদের কারো নয়।

গতকাল বিক্ষোভকারীদের শান্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা, সিলেট অ্যাডিশনাল এসপি গোপাল চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌছ খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মজম্মিল আলীসহ স্থানীয় নেতারা তাদের সঙ্গে কথা বলেন।

স্থানীয় 'জয় বাংলা পরিষদের' কেন্দ্রীয় সভাপতি সাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত বিজয় জয় বাংলা পরিষদের বৈরাগী বাজার শাখার সাবেক সহসভাপতি ছিলেন। তাঁর জানামতে তিনি ফেসবুক ব্যবহারে এতটা দক্ষ নন। তিনি বলেন, 'এখানে জামায়াত-শিবিরের সমর্থকদের সংখ্যা বেশি। তারা হয়তো ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে ফাঁসানোর জন্য এটি করেছে। আর বিজয়ের পক্ষে কথা বলতে গিয়ে পার্থ বিপদে পড়েছে।'

আদালত প্রতিবেদক জানান, ব্লগে ইসলাম ধর্ম, মহানবী (সা.) ও অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তারকৃত চার ব্লগারের জামিন আবেদনের অবশিষ্ট শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরফানউল্লাহ এ আদেশ দেন। ব্লগার আসিফ মহিউদ্দীনকে দুই দফায় চার দিন, মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত ?অধিকারী শুভকে সাত দিন করে রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। তাঁদের পক্ষে আদালতে জামিনের আবেদন শুনানি করেন আইনজীবী মো. আলাউদ্দিন ও প্রাণ নাথ।

গত ২ এপ্রিল তিন ব্লগারকে ও ৪ এপ্রিল আসিফকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।


অনলাইনে বৈশাখী মেলা

( 0 Votes )

আজকের প্রযুক্তি




হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে স্মরনীয় করে রাখতে,  প্রাণের উৎসবে মেতে উঠতে, প্রতিটি মানুষ নিজেকে সাজাতে চায় নানা রঙে। আর তাইতো নিজেকে রাঙাতে ছুটে চলে শপিং মলে কেনাকাটা করতে। কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতা, যানজটের ভোগান্তি এবং প্রচন্ড গরমের কারণে অনেকেই শপিং করতে পারছেন না। অন্যদিকে প্রবাসীরা পারছেন না তার পরিবারের সদস্যদের হাতে বৈশাখী উপহার তুলে দিতে। এই সকল বিষয় বিবেচনা করে বৈশাখী কেনাকাটাকে আরো সহজ, নিরাপদ ও আনন্দদায়ক করতে এবং বাংলাদেশে প্রতিটি প্রান্তের মানুষের দোরগোড়ায় মানসম্মত পণ্য ও সেবা সহজেই পৌঁছে দিতে অনলাইন শপিং সেন্টার ‘প্রিয়শপ ডটকম’ প্রথমবারের মত  ‘অনলাইন বৈশাখী মেলা-১৪২০’ এর আয়োজন করেছে।


‘প্রিয় শপ ডটকম’ এর অনলাইন বৈশাখী মেলায়, বৈশাখী শাড়ী, ফতুয়া, সেলোয়ার কামিজ, পাঞ্জাবীসহ আরো অনেক উপহার সামগ্রী নিয়ে ৭ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে মেলা। ২৪ ঘন্টাই অনলাইনে কেনাকাটা করা যাবে।


এই মেলায় ঘরে বসেই প্রিয়জনকে বৈশাখী গিফট পাঠানো যাবে। ঢাকার  ভিতরে ক্যাশ অন ডেলিভারি, এছাড়া যেকোন ডেবিট/ক্রেডিট কার্ড, ব্যাংক ডিপোজিট এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে। মাত্র ৪০ টাকায় বাংলাদেশের যেকোন প্রান্তে হোম ডেলিভারির দেয়ার ব্যবস্থা রয়েছে।


উদ্যোক্তাগণ চাইলে ই-স্টলের মাধ্যমে তাদের পণ্য পৌছে দিতে পারবে সমগ্র বাংলাদেশে।

সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80