আনর্তজাতিক খবর
যুক্তরাষ্ট্রব্যাপী বিভিন্ন এয়ারপোর্টে ফ্লাইট বিলম্ব এখন চরম পর্যায়ে পৌঁছেছে।যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখনো কোনোমতে তাদের ফøাইট স্কাজুয়াল রক্ষা করে যেতে পারলেও বিভিন্ন এয়ারপোর্টে শত শত লোকাল ফ্লাইট এই বিলম্বের ফাঁদে আটকা পড়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ফেডারেল বাজেট ছাঁটাইয়ের পরিণতিতে এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোলার ও নিরাপত্তাকর্মীদের ব্যাপক ছাঁটাই এই বিলম্বের মূল কারণ। এই ব্যাপক ফ্লাইট বিলম্বের ফলে এয়ারপোর্টগুলোতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার। অবস্থা এমন দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্রের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাত্রার ক্ষেত্রে বিমানের চেয়ে এখন ট্রেনেই কম সময় লাগছে।
ফেডারেল এভিয়েশন কর্র্তৃপক্ষ জানায়, তাদের হাতে প্রয়োজনীয় অর্থ না থাকায় তারা বেশ কিছু সংখ্যক এয়ারট্রাফিক কন্ট্রোলার ও এয়ারপোর্ট নিরাপত্তাকর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছেন। এপ্রিল মাস থেকে স্বয়ংক্রিয় ভাবে ফেডারেল বাজেট থেকে ৮৫ বিলিয়ন ডলার কেটে নেওয়া হলে বিভিন্ন ফেডারেল এজেন্সি চরম বাজেট সংকটের মধ্যে পড়ে। এই অবস্থায় তারা তাদের কর্মচারীদের ছাঁটাই-এর পথ বেছে নিতে বাধ্য হয়। এই ৮৫ বিলিয়ন ডলার বাজেট ছাঁটাই-এ সবচেয়ে বেশী সংকটে পড়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অধীনের বিভিন্ন এজেন্সি ও ফেডারেল এভিয়েশন অথরিটি।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম অভ্যন্তরীণ লাগুয়ার্ডিয়া এয়ারপোর্ট থেকে প্রতিটি ফ্লাইট নির্ধারিত সময়ের অনেক পরে যাত্রা করছে। গত সোমবার পর্যন্ত মোট ফ্লাইটের মাত্র ৬ শতাংশ বিমান বিলম্বে ছাড়ে যা স্বাভাবিক। তবে ১০ দিনের ব্যবধানে মঙ্গলবার এই ফ্লাইট বিলম্ব রেকর্ড ছাড়িয়েছে।
ওয়াশিংটন রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট, নিউইয়ার্ক এয়াপোর্টসহ যুক্তরাষ্ট্রের প্রায় সব এয়ারপোর্টে একই চিত্র। তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এই বিলম্ব এখনও সীমা অতিক্রম করেনি বলে কর্মকর্তারা জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এভিয়েশন কর্তৃপক্ষের অধীনে মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪৭ হাজার। এর মধ্যে ১৫ হাজার এয়ার কন্ট্রোলার। কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের কর্মজীবীদের মধ্যে ১০ শতাংশ ছাঁটাই করেছে। - আজকাল