Type in:

নিউইয়র্কের বাঙ্গালীরা

নিউইয়র্কে জমেছিল ৩ দিনব্যাপী মেইনল্যান্ড ট্রেড ফেয়ার

( 0 Votes )

নিউইয়র্কের বাঙ্গালীরা



হাকিকুল ইসলাম খোকন, হ-বাংলা নিউজ : নিউইয়র্ক থেকে : যুক্তরাষ্ট্রে বাংলাদেশের খাদ্য পণ্য ও সংস্কৃতির প্রসারের লক্ষ্যে নিউইয়ক  সিটিতে অনুষ্ঠিত হলো ৩ দিনব্যাপী ‘মেইনল্যান্ড বাংলাদেশ ট্রেড ফেয়ার’। মাল্টি মিউজিক মিডিয়া ইনক এবং গোবাল মেডিক্যাল ট্যুরিজম এন্ড এনবিএস পজিস্টিক’র যৌথ উদ্যোগে এ ফেয়ার অনুষ্ঠিত হয় ১৩ মে লং আইল্যান্ড সিটির সাউন্ড ভিউ মিলনায়তনে।খবর বাপসনিঊজ.

IMG_2609____SaKiL__1

জনপ্রিয় নাচ গানের আমেজে অনুষ্ঠিত এ ফেয়ারে অংশ নেয় ১৩টি প্রতিষ্ঠান। বাংলাদেশের জাতীয় পতাকার রং এ তৈরী পাঞ্জাবী ছিল আয়োজক টিমের পোশাক। ফেয়ারের দ্বিতীয় দিন ছিল মাদার ডে এবং এ উপলক্ষে অসংখ্য মা এসেছিলেন দিবসটি পরিচিতদের সাথে উদযাপনে। প্রবেশ মূল্য লাগেনি এ ফেয়ারে। এতদসত্ত্বেও ব্যবস্থা ছিল র‌্যাফেল ড্র’র। র‌্যাফেল ড্র’র টিকিটিও ছিল ফ্রি। সবকিছু মিলিয়ে ফেয়ারে আগতদের জন্যে তৈরী ছিল ভিন্ন একটি আমেজ। প্রাঙ্গণে রাখা হয় স্বদেশী পিঠাসহ নানা স্বাদের খাবার।

IMG_2609____SaKiL__2

এ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের অন্যতম ছিল জুমার নিলিমা ফ্যাশন ,মশিউর রহমান খানের মেসার্স খান ট্রেডার্স, সাঈদা মাবিয়ার ব্লু বাই প্যারিস, মশিউর রহমান খানের গ্লোবাল মেডিক্যাল ট্যুরিজম, তানভির ইবনে ইউসুফেল ক্রিসেন্ট লেদার প্রডাক্ট, ইমদাদুল হকের বিআর এস ক্যাবল এন্ড ফ্যাশন, সালাহউদ্দিন আহমেদের বাই এন্ড স্মাইল, সেলিনা আকতার বানুর কিম ক্র্যাফট, বাসেত ভুইয়ার আর এ কে ফ্যাশন এবং খন্দকার ট্রেডার্স। অর্থাৎ টেক্সটাইল থেকে খেলনা ও স্বর্ণালংকার সবকিছুর প্রাধাণ্য ছিল এ ফেয়ারে।

IMG_2609____SaKiL__3

উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মনিরুল ইসলাম। এ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকায় শুভেচ্ছা বাণীতে কংগ্রেসশানল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলী বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যেকার অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদারের অভিপ্রায়ে এ ফেয়ারের গুরুত্ব অপরিসীম।

IMG_2609____SaKiL__4

নিউইয়র্ক সিটি মেয়র পদে ডেমক্র্যাটিক পার্টির অন্যতম প্রার্থী এবং বিদায়ী পাবলিক এডভোকেট বিল ডি ব্লাসিও তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই সিটির উন্নয়নে বাংলাদেশীরা কঠোর শ্রম ও মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশের বিখ্যাত পণ্যের বাজারে প্রসারের চেষ্টাও চালানো হচ্ছে।

IMG_2609____SaKiL__5

শুভেচ্ছা বাণীতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন বলেন, গত বছর বাংলাদেশের পণ্য রফতানী বেড়েছে ৪২%। যা দেশের ইতিহাসে এক বৈপ্লবিক ঘটনা। মেইনল্যান্ড বাংলাদেশ ট্রেড ফেয়ারের এ উদ্যোগ বাংলাদেশের রপ্তানী বৃদ্ধি ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখবে বলে মনে করছি।কন্সাল জেনারেল উদ্বোধনী বক্তব্যে বলেন, এ ট্রেড ফেয়ারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কেও ভিনদেশীরাও সম্যক ধারণা পাবে।


IMG_2609____SaKiL__6

মেলামঞ্চে মাদার্স ডে’তে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ এবং সিটির পাবলিক এডভোকেট বিল ডি ব্লাসিউর দক্ষিণ এশীয়ান প্রতিনিধি জাসবীর জে সিং। তারা উভয়ে বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত নিউইয়র্কে এ ট্রেড ফেয়ারের মাধ্যমে বহুজাতিক ও সমাজে বাংলাদেশী সংস্কৃতি ও পণ্যের প্রসারের পথ সুগম হচ্ছে বলে উলেলখ করেন।

IMG_2609____SaKiL__7

মেইনল্যান্ডে ট্রেড ফেয়ারের চেয়ারম্যান এ মাল্টি মিউজিক মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা তানভির শাহীন ও সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এতবড় একটি অনুষ্ঠানে সার্বিক সহায়তার জন্য। ফেয়ারের লোক সমাগম বৃদ্ধির জন্য জ্যাামইকার সাজনার ব্যবস্থাপনায় মনোজ্ঞ একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ৩ দিনই সঙ্গীত পরিবেশন করেন তানভির শাহীন,শারমিন মহসিন,আরফিন রুমি, রুমানা ইসলাম, সম্পা রেজা, কাজী শুভ, বেলাল খান,  নাভিন আন্না, আশরাফ রানা, নুরুজ্জামান লাল্টু প্রমুখ।





অত্যন্ত্য সফল ও বিশাল আয়োজনের মেইনল্যান্ড ট্রেড ফেয়ারের তিনদিন ব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি

( 0 Votes )

নিউইয়র্কের বাঙ্গালীরা


তৈয়বুর রহমান টনি, হ-বাংলা নিউজ : নিউইয়র্ক থেকে : গত শনিবার দুপুর দুই ঘটিকায় বাংলাদেশী অধ্যুষিত এস্টোরিয়ার এনটিভি ভবনে অত্যন্ত ধুমধামের সাথে উদ্বোধোন করা হয়েছে আর সম্পন্ন হলো গত সোমবার মাল্টি মিউজিক মিডিয়া ইনক, গ্লোবাল মেডিকেল টুরিজম ইনক ও এন বি এস লজিষ্টিকস এর আয়োজনে মেইনল্যান্ড ট্রেড ফেয়ার, নিউ ইয়র্ক ২০১৩। এই ফেয়ার চলছিল তিনদিন ব্যাপি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের খাদ্য, পণ্য ও সংস্কৃতির প্রসারের লক্ষ্যে তিন দিনব্যাপি ‘মেইনল্যান্ড বাংলাদেশ ট্রেড ফেয়ার’ মাল্টি মিউজিক শেষ হলো ১৩ মে।

M.B.T.Fear____SaKiL__1

জনপ্রিয় নাচ আর গানের আনন্দো অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এর জাতীয় পতাকার তৈরী পান্জাবী গুলো পরেছিল আয়োজক কমিটির লোকজন। ফেয়ারের দ্বীতীয় ছিল মাদার ডে এবং এ উপলক্ষে অসংখ্য মা এসেছিল দিবসটিতে। রেফেল ড্র’র টিকিটও ছিল ফ্রি। এ মেলার অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের অন্যতম ছিল মশিউর রহমান খানের মেসার্স খান ট্রেডার্স, সাঈদা মাবিয়ার ব্ল বাই প্যারিস, বাংলাদেশ থেকে বহু জনপ্রিয় ফ্যাসান হাউসের শাড়ী, সালোয়ার কামিজ, জুয়েলারি, হ্যন্ডব্যাগ সহ রকমারি হাতের তৈরী পন্য সমগ্রীর স্টল গুলো ছিল চোখে পড়ার মতো।

M.B.T.Fear____SaKiL__2

ঢাকা থেকে আসা ১৯টি স্টল ও প্রবাসীদের স্টল গুলোর মাঝে ছিল এম এস খান ট্রেডার্স, দেওয়ান সিটি হাউজিং, বাই এন্ড স্মাইল, ফিউসান, এইচ আর কালেকসান, নিলীমা ফ্যসান, নাফিসা জুয়েলারী, জহুরা জামদানী, এম এস তুহিন এন্টারপ্রাইজ, কিম ক্রাফট, আর কে ফ্যশান, ক্রিসেন্ট সু, এম এস খন্দকার ট্রেডার্স, ঢাকা চারুকলা ইনস্টিউটের শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের আকাঁ চিত্রকর্মের ষ্টল, আদর ফ্যশান, খাবারের “দোকান আদী পিঠা ঘড়” ইত্যাদি।

M.B.T.Fear____SaKiL__3

এই ফেয়ারটি তিনদিন ব্যাপি দুপুর ১২টা রাত ৯টা পর্যন্ত চলে। এই ফেয়ারে ছিল দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা ও ফ্যাশান সো। যে শিল্পিরা গান গেয়ে মাতিয়ে রেখেছিল আর ছিল এই মেলাতে স্বদেশী পিঠাসহ নানা স্বাদের খাবার। আমের ভর্তা, বড়ই আচার সন অনেক আচারই ছিল যা কাষ্টমারদের আকৃষ্টি করেছে। মেলা উপলক্ষে একটি সোভিনিয়ার প্রকাশিত হয় তাতে শুভেচ্ছা বাণীতে কংগ্রেসশনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্টাতা চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলী বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যেকার অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদারের অভিপ্রায়ে এ ফেয়ারের গুরুত্ব অপরিসীম।





নিউইয়র্কে শান্তির বাণী নিয়ে ভালবাসার মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত

( 0 Votes )

নিউইয়র্কের বাঙ্গালীরা



হাকিকুল ইসলাম খোকন / মোহাম্মদ নাসির : বাপ্‌সনিউজ : নিউইয়র্ক থেকে :শান্তির বাণী প্রচারের মধ্য নিয়ে নবগঠিত ভালোবাসার মঞ্চের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত ১২ মে রোববার।নিউইয়র্কের উডসাইডস্থ গুলশান টেরেস মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রতিটি মানুষ ভালোবাসার মঞ্চে দাঁড়িয়ে ভালোবাসার কথা জানান তাঁর স্ত্রী, সন্তান ও নিকট আত্মীয়কে। সেই মঞ্চের পরিধি আরো বাড়ানোর আশা নিয়েই ভালোবাসার মঞ্চের আত্মপ্রকাশ হয়েছে বলে সমাবেশে জানালেন আয়োজক সৈয়দ খাজা ওমায়ের হাসান।

একটি গণতান্ত্রিক দেশে মতাদর্শের পার্থক্য থাকতেই পারে, তবে হানাহানি এবং একে অপরের প্রতি ঘৃণা শুধু রাজনৈতিক নয় সামাজিক পার্থক্যকে বাড়িয়ে দেয়। যা দেশের শান্তির জন্য মোটেও গ্রহণযোগ্য নয়। দলমত ও ধর্মের বিতর্কে না জড়িয়ে শুধু মানবতাবোধ থেকে বাংলাদেশের নিগৃহিত, নিপীড়িত, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে ভালোবাসা মঞ্চের প্রধান উদ্দেশ্য, জানালেন সৈয়দ খাজা ওমায়ের হাসান, মোহাম্মদ রেজা হক, মোহাম্মদ আকতার ও জিয়াউর রহমান আজাদ।

IMG_2635____SaKiL__1

অনুষ্ঠানে রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রেজা হক বলেন, মানুষকে ভালবাসার কাজতো ২২ বছর ধরেই করে আসছি। আজ শুধু প্রকাশ করলাম। যদিও এটা নন-পলিটিক্যাল সংগঠন, তবে স্বাধীনতার স্বপক্ষের প্রতিটি দল এবং দলীয় মতভেদের উর্ধ্বে থেকে ভালোবাসা প্রচারে আসতে পারবেন। ভালোবাসার এবং কর্মঠ মানুষের সন্ধানে রয়েছে ভালোবাসার মঞ্চ। পূর্ণাঙ্গ কমিটি তারপরই গঠন হবে।

ভালোবাসার মঞ্চের উদ্যোক্তা সৈয়দ খাজা ওমায়ের হাসান বলেন, ভালোবাসার সংজ্ঞাতো অনেক, তবে “শুধু দিতে পারার” সংজ্ঞা নিয়েই ভালোবাসার মঞ্চ এগিয়ে যাবে। তিনি বিভিন্ন দরিদ্র মানুষের উদাহরণ তুলে ধরে বলেন, যেখানে অনেক মানুষ পরিবারের জন্য মোটা চাল কিনতে পারে না, সেখানে আমরা ভরপেট খেয়ে শাহী ডেকুরে আর তর্কেবিতর্কে জড়িয়ে দেশের উন্নয়নের জন্য হানাহানি করি। তিনি বলেন, আজ সময় এসেছে, নিজেকে প্রশ্ন করার। অশ্রু ঝরানোর নয়, অশ্রু মুছে দেওয়ার। তিনি বলেন, এমনও পরিবার রয়েছে যারা ডিনার টেবিলে বেশী খাবার দেখলে কান্নায় ভেঙ্গে পড়েন, ভয়ে সিজদারত হন। মনে রাখতে হবে গরীবের হক আদায় না হলে দেশে অশান্তি আসে। ইসলামে বিশ্বাসী যারা তারা শান্তির জন্য তর্ক নয় বেশীকরে সদকা প্রদান করবেন।

IMG_2635____SaKiL__2

তিনি হযরত মারুফ কার্কী (রহ:) ও সিরলি সিকতি (রহ:) উদাহরণ টেনে ইসলামের ভালোবাসার দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের নবী (সা:) সমস্ত মানবকূলের জন্য রহম হয়ে এসেছেন, উনার সত্যিকার অনুসারি হিসেবে আমাদেরও সবার জন্য ভালোবাসা আর সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তিনি মুসল্লীদের জুম্মার নামাজের পর দেশের শান্তির জন্য আল্লাহর দরবারে একবার সিজদা করতে আহ্বান জানান।

এখানকার নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি ভাষা আন্দোলন ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বলেন যুদ্ধাপরাধীদের কথা। তিনি বলেন, বিশ্বাসঘাতকেরা এখনও রয়েছে, যারা লক্ষ শহীদের প্রাণহানির জন্য দায়ী। আরো বলেন, ইসলামের সঠিক শিক্ষা নিতে হবে, যাতে করে ভালো আর মন্দের পার্থক্য করা যেতে পারে। তিনি নতুন প্রজন্মকে এদেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের উন্নয়নের জন্যও হাত বাড়াতে বলেন। সৈয়দ খাজা ওসায়ের হাসান বলেন, সাভার দেখিয়েছে আমরা রক্ত দিতে জানি, ধর্ম, বর্ণ, দল জিজ্ঞেস না করে সাহায্য করতে জানি। তিনি বলেন, ভালোবাসার মঞ্চ সাভারের অনুপ্রেরণায় এগিয়ে যাবে। বাংলাদেশে গরীব -দু:খীদের আর্থিক সাহায্যের সাথে সাথে সহযোগিতা এবং ইসলামের গভীর ভালোবাসার আদর্শের প্রচারের চেষ্টা করবে।

IMG_2635____SaKiL__3

অনুষ্ঠানে বিএনপির গিয়াস আহমেদ, জাতীয় পার্টির আবদুর রহমান ও আবু তালেব চৌধুরী চান্দু বলেন, এখানে আজ দল নয়, নিপীড়িত মানুষের জন্য ভালোবাসার কথা বলতে এসেছি। তারা সকলেই ভালোবাসার মঞ্চের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন। আহ্লে বয়াত মসজিদের ইমাম মোহাম্মদ আইনুল হুদা উনার প্রতিষ্ঠিত “আল মাহব্বাহ” সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। মানুষ উত্তেজিত কেন হয় এবং কি কি শারীরিক ক্ষতি হয় তা ব্যাখ্যা করেন ডাক্তার সৈয়দ মূর্তজা।

মুসলিম ওমেন এসোসিয়েশন মদিনাতুল জেহেরার প্রধান জেহেরা পান্না হাসান বলেন, আমাদের আল্লাহর কাছে প্রথম শুকরিয়া আদায় করতে হবে নবী (সা:)এর উম্মত করার জন্য। নিজের সঙ্গে ফেয়ার হতে হবে। আল্লাহ ও তাঁর নবীকে (সা:) সঠিক ভালোবাসতে হবে। তাহলেই মানুষ মানুষকে ভালোবাসবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিউলি হোসেন, লিয়াকত হোসেন, মোহাম্মদ সবুর, মুজিবুর রহমান (সিটি কাউন্সিল প্রার্থী), জিয়াউর রহমান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ ওয়ায়েস হাসান, কবিতা আবৃত্তি করেন আবুল বাসার। ওয়ালর্ড পিস গান এনজেলিনা কেরিটান, দেশাত্ববোধক ও গণজাগরণের গানে মাতিয়ে তোলেন রাসেল ঠাকুর। অনুষ্ঠানে বাংলাদেশের সাভারের দুর্গতদের সাহায্যের জন্য সভা থেকে ৫,৪০০ ডলার সংগ্রহ করা হয়।





‘রুহানা চ্যানেল-আই ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ যুক্তরাষ্ট্রের সিনেমা হলে তিনদিন ব্যাপি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত পাঁচটি বাংলা ছবি

( 0 Votes )

নিউইয়র্কের বাঙ্গালীরা





তৈয়বুর রহমান টনি  : নিউইয়র্ক থেকে : - আমেরিকায় প্রথম বারের মতো শুরু হয়েছে বাংলাদেশি চলচ্চিত্রের মাসব্যাপী উৎসব ‘রুহানা চ্যানেল-আই ফিল্ম ফ্যাস্টিভাল ইউএসএ, ২০১৩’ শুক্রবার ১৭ই মে থেকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর জ্যাকসন থিয়েটারে (৪০-৩১, ৮২ ষ্ট্রীট নিউ ইর্য়ক-১১৩৭৩)শুরু হয়েছে তিনদিনের ব্যাপী এই ফিল্ম ফ্যাস্টিভ্যাল। বিপুল পরিমার দর্শক জড়ো হয়েছিল জ্যাকসন হাইটসের জ্যাকসন থিয়েটারে। বিকাল সাড়ে চারটায় আনুষ্ঠানিক ভাবে এই ফিল্ম ফ্যাস্টিভ্যালটি উদ্বোধন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ অস্হায়ী মিশনের প্রতিনিধি ও স্হায়ী প্রতিনিধির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মান্যবর ডঃ এ কে আব্দুল মোমেন।

IMG_0007_______SaKiL__2

এই সময় আরোও উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে চ্যানেল আই’র প্রধান কর্মকর্তা আশরাফুল আলম খোকন, রুহানা-চ্যানেল আই ফিল্ম ফ্যাস্টিভাল ইউএসএ, ২০১৩ এর টাইটেল স্পন্সর রুহানা ফুড ইউএসএ এর সিইও শেখ রিপন রনি, টোটাল ক্যাবল এর আহমেদুল বারী ভুইয়া পুলক, সাজ চৌধুরী, দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, শাস্ত্রীয় সংগীত শিল্পী পন্ডিত রাম কানাই দাস, বিখ্যাত চলচিত্র প্রযোজক ও পরিচালক কবির আনোয়ার, আজাহারুল ইসলাম প্রমুখ এ উৎসবে দেশী বিদেশী আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম এর পাঁচটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

IMG_0007_______SaKiL__1

জনপ্রিয় লেখক-নির্মাতা হুমায়ুন আহমেদের সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা' প্রদর্শিত হয়েছে উদ্বোধনীর দিন। আরোও থাকছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা', গৌতম ঘোষের ‘মনের মানুষ', মোস্তফা সরয়ার ফারুকির ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' ও স্বপন আহমেদ এর ‘লাল টিপ'।থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ১৯ মে রোববার ১১:৩০ মিনিট ও লালটিপ ১৯ মে রোববার দুপুর ১টা ৩০ মিনিট প্রদর্শিত হবে। ভার্জিনিয়া, নিউজার্সি, মিসিগান, আটলান্টা, ফ্লোরিডা, টেক্সাস, লস এঞ্জেলেস ও অ্যাটলান্টিক সিটিতে পর্যায়ক্রমে মাস ধরে এ উৎসব চলবে। ডঃ আব্দুল মোমেন বলেন- “খুবই ভাল লাগছে যুক্তরাষ্ট্রের একটি হলে বাংলাদেশের চলচিত্র প্রদর্শিত হচ্ছে। এটি একটি খুব ভাল উদ্দ্যোগ। ভবিস্যতে এর যাত্রা আরোও প্রসারিত হবে এই কামনা করছি”। তিনি আরোও বলেন-“আশা করছি ভবিষ্যতে আমরা হলে আরোও বেশী দর্শক শ্রোতাদের উপস্হিতি দেখতে পাবো”।

IMG_0007_______SaKiL__3

সাংবাদিক নাঈমুল ইসলাম বলেন-“আশা করি ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরোও হবে এবং তখন সিনেমা হল কানায় কানায় ভরে যাবে। আয়োজনের টাইটেল স্পন্সর রুহানা ফুডসের সত্বাধিকারী শেখ রিপন রনি বলেন-“এমন একমি বড় ধরনের উদ্দ্যোগ নিতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। দর্শকদের ভাল সাড়া পাওয়া যাচ্ছে। চ্যানেল আই এর সাথে রুহানা ফুড়স প্রতিবছরই এমন ফিল্ম ফেষ্টিভ্যাল আয়োজন করবে। যুক্তরাষ্ট্রে চ্যানেল আই’র প্রধান কর্মকর্তা আশরাফুল আলম খোকন এ প্রসঙ্গে বলেন, “অবশেষে আমরা শুরু করতে পেরেছি। যুক্তরাষ্ট্রের সিনেমা হলে তিনদিন ব্যাপি পাঁচটি বাংলা ছবি চলবে ভাবতে খুবই ভাল লাগছে।

IMG_0007_______SaKiL__4

যুক্তরাষ্ট্রের প্রায় ১ মিলিয়ন প্রবাসী বাংলাদেশীর বেশিরভাগ মানুষই সিনেমা হলে গিয়ে ভারতীয় ও বিদেশি ছবি দেখেন। এর কারণ এখানকার সিনেমা হলগুলোতে কোন বাংলাদেশি ছবি দেখানো হয়না। এখন আমাদের দেশেও অনেক সুস্থ ধারার ভালো ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে। শুধু পৃষ্ঠপোষকতা এবং সঠিক উদ্যোগের অভাবে এখনো এখানে সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখার সংস্কৃতি তৈরি হয়নি। সেই ভাবনা থেকেই আমাদের এ মাস ব্যাপি বাংলাদেশী চলচ্চিত্র উৎসব। আশা করছি আমরা এ উৎসব সফলতার সঙ্গে শেষ করবো”।

IMG_0007_______SaKiL__5

জ্যাকসন থিয়েটারে তিনদিনের ব্যাপী এই ফিল্ম ফ্যাস্টিভাল প্রথম দিন আরোও উপস্হিত ছিলেন স্বস্ত্রীক ব্রিগেডিয়ার আনোয়ারুল মোমেন, নার্গিস আহমেদ, বাংলাভিশনে মন্জুরুল ইসলাম, মোহাম্মদ পিয়ার, আব্দুর রহিম হাওলাদার, আবুল ফজল ইসলাম দিদার, ফজলুর রহমান, অধ্যাপিকা হোসনে আরা বেগম, সংগীত শিল্পি প্রীতম, তানভীর শাহীন, মিনহাজ আহমেদ শাম্মু, আকবর হায়দার কিরন, আব্দুল কাদের চৌধুরী শাহীন, নিহার সিদ্দিকী, মশিউর রহমান, স্বস্ত্রীক সাইদুর রহমান মান্নান, মাহবুব খুদা রুমী, আলমগীর খান, সাঈদ আহমেদ, শাহীন সুলতানা চঞ্চলা, মুর্শেদা কাঁকন সহ কমিউনিটির বহু গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ফাতেমা শাহাব রুমা।






গণতন্ত্রের মানসকণ্যা জননেত্রী শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তণ দিবস পালন

( 0 Votes )

নিউইয়র্কের বাঙ্গালীরা


NY___SaKiL__1

হাকিকুল ইসলাম খোকন : নিউইয়র্ক থেকে : গণতন্ত্রের মানসকণ্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এর ফুড কোর্টে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওযামী লীগের সভাপতি সংগ্রামী নেতা ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। খবর বাপসনিঊজ:

NY___SaKiL__2

জননেত্রী জীবন বাজী রেখে শত প্রতিকূলতাকে অতিক্রম করে দুঃসাহসী মনোবল নিয়ে অসহ্য যন্ত্রনায় শোকাতুর পরিবেশে বাংলার মানুষের মুক্তির লক্ষ্যে ১৯৮১ সালের ১৭ই মে শোককে শক্তিতে পরিনত করে নিজ মাতৃভূমি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। তিনি অসীম ত্যাগী স্বভাবের বিধায় এই অবহেলিত বাঙ্গালী জাতি আজ তাঁরই বলিষ্ঠ নেতৃত্বে একে একে উন্নয়নশীল দেশসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ উন্নয়নের মডেল দেশ হিসাবে বিশ্বে বাংলাদেশ এখন আলোচিত।

NY___SaKiL__3

সেই নেত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে “শেখ হাসিনার সরকার বার বার দরকার” নানা শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি যথাক্রমে সৈয়দ বসারত আলী, নাজমূল ইসলাম, আক্তার হোসেন, লুৎফুল করিম, উপদেষ্টা মোঃ হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক আঃ হাসিব মামুন, মোঃ সোলায়মান আলী, প্রবাসী কল্যান সম্পাদক, মাহবুবুর রহমান টুকু, শরীফ কামরুল আলম হীরা, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য টিটু রহমান, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের নেতা শাখাওয়াত বিশ্বাস প্রমুখ।





স্পন্সরশিপ কর্মসূচি চালুর মাধ্যমে। আর জাতিসঙ্ঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশন এই উদ্যোগে সম্ভাব্য সর্বাত্মক সহায়তা দেবে

( 0 Votes )

নিউইয়র্কের বাঙ্গালীরা


পরিকল্পিত ‘রেসকিউ সাভারস্ ফিউচার’ কর্মসূচিটি মূলতঃ অপটিমিস্টস্-এর ৬ষ্ঠ গ্রেড থেকে ১০ম গ্রেড পর্যন্ত শিশু স্পন্সরশিপ কর্মসূচির একটি সম্প্রসারিত রূপ। শিশু স্পন্সরশিপ কর্মসূচিতে যেমন একটি শিশুর দৈনন্দিন জীবনের সকল প্রয়োজনীয় বিষয়, যেমন, বই-খাতা, স্কুল-ব্যাগ, জুতা-মোজা, টুথপেস্ট-টুথব্রাশ, টিকা-ইঞ্জেকশন, নিয়মিত ও জরুরি স্বাস্থ্য সহায়তা, পরিবারের জন্য নগদ অর্থ, প্রণোদনামূলক পরামর্শ ও তত্ত্বাবধান, ইত্যাদি প্রদান করা হয়, ‘রেসকিউ সাভারস্ ফিউচার’ কর্মসূচিতেও এর সব কিছু দেওয়া হবে।

তবে অপটিমিস্টস-এর নিয়মিত শিশু স্পন্সরশিপ কর্মসূচি যেমন শুরু হয় ৬ষ্ঠ শ্রেণি থেকে, ‘রেসকিউ সাভারস্ ফিউচার’ কর্মসূচি শুরু হবে ৩য় শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত যেকোন শ্রেণি থেকে এবং তা চলবে ১০ম শ্রেণি পর্যন্ত। বিশেষ মেধা ও প্রতিভার প্রমাণ দিতে পারলে শিশুদের সুবিধাপ্রাপ্তি উচ্চতর পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হতে পারে।

‘রেসকিউ সাভারস্ ফিউচার’ কর্মসূচি নিয়ে আলোচনা ও কর্মসূচিটি বাস্তবায়নের জন্য সকল মহলের সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণ কামনা করে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনের সহায়তায় আগামী ২৬ মে, বেলা সাড়ে তিনটায় ম্যানহাটানস্থ বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনে (820 2nd Avenue, 4th Floor) একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় সাভারের অসহায় শিশুদের সহায়তা প্রদানে আগ্রহীদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান হয়েছে। আগ্রহীদের যারা উক্ত সভায় উপস্থিত পারবেন না, তাদেরকে ‘রেসকিউ সাভারস্ ফিউচার’ কর্মসূচির বিস্তারিত জানার এবং অপটিমিস্টস্-এর তহবিলে আয়করমুক্ত অনুদান প্রদানের জন্য অপটিমিস্টস্-এর ওয়েবসাইট (theoptimists.org) দেখতে আহ্বান জানান হয়েছে। 718-278-4953 নম্বরে ফোন করেও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

 

 






প্রবাসী নিউইয়র্কবাসীদের স্মারকলিপি হস্তান্তর ও সাভারের জন্য গৃহিত অর্থ হস্তান্তর

( 0 Votes )

নিউইয়র্কের বাঙ্গালীরা



হ-বাংলা নিউজ : নিউইয়র্ক থেকে : শ্রমিকশ্রেণীর দাবি ও প্রত্যাশা পূরণের স্বার্থে প্রবাসী নিউইয়র্কবাসীদের  ১০ দফা দাবী গত ১৫ মে কনসুল্যাট জেনারেল অব বাংলাদেশ ম্যানহাটনে কনসাল জেনারেল মনিরুল ইসলামের কাছে হস্তান্তর করেন মো:জামান তপন।  শ্রমিকশ্রেণীর দাবি ও প্রত্যাশা পূরণের স্বার্থে আমরা সরকারের কাছে নি¤œ লিখিত দাবি জানাই, অবিলম্বে


Liton____SaKiL__1
১। রানা কমপ্লেক্স, তাজরিন, স্পেকট্রামসহ সারা দেশে এপর্যন্ত সংঘটিত সকল অগ্নিকা- ও ভবন ধ্বসে শ্রমিক হত্যার জন্য দায়ী ভবন ও গার্মেন্টস মালিকসহ  সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২। নিহত-আহত-নিখোঁজদের পুনাঙ্গ তালিকা প্রকাশ, নিহতদের একজীবনের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ, আহতদের সূচিকিৎসা, পঙ্গুত্ব বরণকারীদের পূনর্বাসন করতে হবে।
৩। সকল কারখানায় শ্রমিকদের উপযুক্ত কর্মপরিবেশ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ কারখানা চিহ্নিত করে অবিলম্বে বন্ধ করে দিতে হবে।
৪। দায়িত্বহীনতার পাশাপাশি কা-জ্ঞানহীন উদ্ভট বক্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীদের পদত্যাগ করতে হবে।
৫। গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও সকল কারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে।
৬। ৮ হাজার টাকা শ্রমিকের ন্যুনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে।
৭। রানা পাজা ভবনের জায়গা অধিগ্রহণ করে নিহত শ্রমিকদের স্বরনে স্মৃতিসৌধ নির্মান করতে হবে।
৮। সাভারের শ্রমিক হত্যাকান্ডে জড়িতদের বিরূদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে।
৯।বিজিএমই’র অবৈধভাবে দখল করা ভবনের জায়গা অধিগ্রহণ করে নিহত-আহত শ্রমিক পরিবারকে পুনর্বাসন করতে হবে।
১০। দেশ ও দেশের মানুষ তথা সংখ্যাগরিষ্ঠ শ্রমিক-কৃষক-মেহনতি মধ্যবিত্ত মানুষের জীবনের নিরাপত্তা কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে।

Liton____SaKiL__2

সাভারের জন্য গৃহিত অর্থ হস্তান্তর


সাভার ট্রেজিডিতে আর্থিক ভাবে সহযোগিতা করার জন্যে ম্যানহাটনে কয়েকজন টেক্সিচালক গন- চাদা সংগ্রহ করে ২৮ লেক্সিন্টস ফ্রেন্ডস সার্কেল নিঊইয়র্ক সিটি নামে সংগৃহিত ২০০০ ডলার গোলাম খান লিপটন,সামছুল আলম মিয়া ও জাহিদুল ইসলাম প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে প্রেরনের জন্যে গত ১৫ মে কনসুল্যাট জেনারেল অব বাংলাদেশ ম্যানহাটনে কনসাল জেনারেল মনিরুল ইসলামের কাছে হস্তান্তর করেন।





নিউইয়র্কের প্রিয় মুখ নিখোজ সোহাগ উদ্দিন সাদয়ের নিখোঁজে জালালাবাদ বাসী ও গোলাপগঞ্জ বাসী উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত

( 1 Vote )

নিউইয়র্কের বাঙ্গালীরা


হাকিকুল ইসলাম খোকন  : হ-বাংলা নিউজ : নিউইয়র্ক থেকে : গোলাপগঞ্জ সোসাইটি ইউ এস এ ইনক এর সাবেক সভাপতি , বর্তমান উপদেষ্টা , যুক্তরাষ্টের বিভিন্ন সামাজিক সংস্থার সম্মানিত সদস্য , আল ফুরকান মসজিদের প্রতিষ্টাতা সদস্য. সাবেক শিক্ষক --সোহাগ উদ্দিন সাদ গত ৭ মে ২০১৩ প্রতিদিনের মত কাজের উদ্দেশে বের হন । কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোজ পাওয়া যাচ্ছে না ।

Saad____SaKiL__2

৩০ এভিনিউ বিটুইন ৪২ -৪৩ স্ট্রিট , এস্টোরিয়া নিউইয়র্ক থেকে উনার গাড়ি উদ্ধার করা হয়েছে ।৭৫ প্রিসিঙ্কট এর পুলিশ বিষয়টি জানতে পারে। ট্যাক্সিটি উদ্ধার করা হলেও তখন থেকেই আর পাওয়া যাচ্ছেনা সাদ উদ্দিনকে। ট্যাক্সির মিটারের তথ্য অনুযায়ী রাত ১টা ০৫ মিনিটে তিনি ওই স্থানে গাড়িটি পার্ক করেন।  কিন্তু সোহাগ উদ্দিন সাদ এখনো নিখোজ । নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ সোহাগ উদ্দিন সা’দকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদ উদ্দিন নামে পরিচিত অনেকেরই প্রিয় সাদ ভাইয়ের এই হঠাৎ নিখোঁজে কমিউনিটির মধ্যে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া।

Saad____SaKiL__1

সেই বিষয়ে জালালাবাদ বাসী ও গোলাপগঞ্জ বাসী উদ্যোগে  ১৫ মে ২০১৩ ইং তারিখে বাংলাদেশ সোসাইটি ইউ এস এ - অফিসে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় । এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা সহ  আইনি এবং সকল বিভাগে  প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ গ্রহনের জন্যে কয়েটা প্রস্তাব গৃহীত হয় ।

Saad____SaKiL__3

সভায় উপস্থিত  সোহাগ উদ্দিন সাদের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি  এবং যারা  নিরলস  সহযোগিতা করে যাচ্ছেন তাদের সকলের কাছে  কৃতজ্ঞতা প্রকাশ করেন এম জেড ফয়সল।সভায় উপস্থিত সকলেই যার যার অবস্থান থেকে নিজ নিজ উদ্যোগে নেয়া বিভিন্ন  পদক্ষেপের বিষয় বিস্তারিত আলোচনা এবং করণীয় পরামর্শ প্রদান করেন ।

Saad____SaKiL__4

সভায়  বক্তব্য রাখেন - বাংলাদেশ সোসাইটি ইউ এস এর সভাপতি কামাল আহমেদ , বাংলাদেশ সোসাইটি ইউ এস এর সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম , জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা এর সভাপতি জন উদ্দিন , জেএসডি সভাপতি   হাজী  আনোয়ার হোসেন লিটন ,  রশিদ আহমেদ , সামু,  গোলাপগঞ্জ উপজেলার   সাবেক  উপজেলা   গোলাপগঞ্জ সোসাইটি ইউ এস এ ইনক এর সাবেক সভাপতি বেলাল উদ্দিন , পাখি মিয়া ,  সেরওয়ান  চৌধুরী , আব্দুর রহমান , সালেহ আহমেদ , নুরুল ইসলাম বেলাল , সাহাব উদ্দিন ,   গোলাপগঞ্জ সোসাইটি ইউ এস এ ইনক এর সভাপতি   রিয়াজ উদ্দিন ,  সেক্রেটারি জাইন  উদ্দিন ,  এম জেড ফয়সল , মজির  উদ্দিন ,    অন্যান্য দের মধ্যে  উপস্থিত ছিলেন - জুবের আহমেদ , এনায়েক করিম খোকা , এবাদ চৌধুরী , শেখ আতিকুল ইসলাম , জিল্লুর রহমান , সামসুদ্দিন  আহমেদ, এনাম উদ্দিন , হাজী  বিলাল আহমেদ ,  প্রমুখ ।






নিউইয়র্ক সিটি বিএনপির প্রতিবাদ সমাবেশ

( 0 Votes )

নিউইয়র্কের বাঙ্গালীরা


সাখাওয়াত হোসেন সেলিম :  নিউইয়র্ক থেকে : নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি, গণমাধ্যমের কন্ঠরোধ, ৫ মে ‘গণহত্যার’ প্রতিবাদ, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারসহ সরকারের পদত্যাগ দাবিতে নিউইয়র্কে  প্রতিবাদ সমাবেশ করেছে নিউইয়র্ক সিটি বিএনপি। সিটির ম্যানহাটানে কারি অ্যান্ড হারি রেষ্টুরেন্টে ১৫ মে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।নিউইয়র্ক সিটি বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল খালেকের পরিচালনায় এবং সহ সভাপতি শেখ আবদুল কাদেরের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি রাব্বি মো: খোকন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র ছাত্র দলের সভাপতি আতাউর রহমান আতা।

BNP_New_York_City_SaKiL__1

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পদক আবদুস সবুর, গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক মো: গিয়াস উদ্দিন, বিএনপি নেতা এডভোকেট কায়্যূম চৌধুরী।সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা তৌহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন শিপন, সফিকুর রহমান দুলাল, আবুল কাসেম, এমদাদুল হক, সারোয়ার হোসেন বাবু প্রমুখ।অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন সিটি বিএনপির সহ সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম।সভায় বক্তারা বলেন, এদেশের আলেম ওলামারা এমন কোন অপরাধ করেনি যে তাদের উপর মধ্যরাতে আক্রমণ চালাতে হবে। হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে দুষ্কৃতকারী কুচক্রীমহল সমাবেশ ও কওমী মাদ্রাসাগুলোকে বিতর্কিত করার হীন মানসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এসবের সাথে জড়িতদের ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বক্তারা।

BNP_New_York_City_SaKiL__2

বক্তারা বলেন, ৫ মে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর পুলিশ গভীর রাতে যে আক্রমণ করেছে এদেশের আমজনতা একদিন তার দাঁতভাঙা জবাব দেবে।সমাবেশে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় মৃত্যুর ঘটনা তদন্তে আন্তর্জাতিক ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের সীমাহীন দূর্নীতি, অপশাসন, খুন-গুম সহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে মিডিয়াকে টার্গেট করেছে সরকার।তারা বলেন, সরকারের শেষ সময়ে মিডিয়া দলন করে তাদের পতন ঠেকাতে পারবে না।পরে সাভার ট্র্যাজেডি, ‘গণহত্যা’ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাৎ বরনকারীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী বিপুল সংখ্যক লোক সভায় অংশ গ্রহণ করেন।





দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কে এম আই খলিলকে নিউইর্য়কে সংবর্ধনা

( 0 Votes )

নিউইয়র্কের বাঙ্গালীরা



মমিন মজুমদার, নিউ ইর্য়ক : দাউদকান্দি উপজেলার ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কে এম আই খলিল প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, দাউদকান্দি উপজেলা  আমাদের হদয়ের স্পন্দন। সুতারাং এটাকে ভালবাসা আমাদের নৈতিক দায়িত্ব। সততা আর নি:স্বার্থতা থাকলে প্রবাসে বসবাস করেও নিজ এলাকার পরিবর্তন সম্ভব। ১১ মে রোববার সন্ধ্যায় ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউতে সুগন্ধা রেষ্টুরেন্টে সার্বজনীন সংবর্ধনায় তিনি এ কথাগুলো বলেন।

Momin____SaKiL__1

সংবর্ধনার আয়োজন করেন যুক্তরাষ্ট্রস্থ’ প্রবাসী দাউদকান্দিবাসী। এতে সভাপতিত্ব করেন দাউদকান্দির কৃর্তি সন্তান বিশিষ্ট শিল্পপতি ,রাজনীতিবিদ ও কেন্টাকি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক বশিরুল আলম মিয়াজী। মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ সোসাইটির সাবেক সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি, বাংলাদেশ সরকারের সাবেক সচিব হাবিবুর রহমান, সমাজ সেবক শাহজাহান সিরাজী, বৃহত্তর দাউদকান্দি এসোসিয়েশনের সভাপতি  ইয়ার আহমেদ পাটোয়ারী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা এসএম জাহাঙ্গীর, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি এমদাদুল হক কামাল, বর্তমান সভাপতি আজাদ বাকির, দাউদকান্দি পাচঁগাছিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামাল চৌধুরী, দাউদকান্দি সোসাইটির উপদেষ্টা বিজয় কৃষ্ণ সাহা, কবি রেজাউল করিম। 

Momin____SaKiL__2

স্বাগত বক্তব্য রাখেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সহ-সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ইউনুস সরকার, দাউদকান্দি সোসাইটির সাবেক সভাপতি নূরুল আমিন রিটু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আকতার হোসেন মোল্লা, মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সভাপতি আল আমিন সুমন, প্রফেসর আব্দুল মতিন, বৃহত্তর দাউদকান্দি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল কবীর, মামুন হোসেন বিপ্লব, আবু মুছা প্রমুখ। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন দাউদকান্দি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মনির হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক তরুন সংগঠক ইউসুফ আলী ও কবির হোসেন অভি।

Momin____SaKiL__3

সংর্বধনার জবাবে বিশিষ্ট রাজনীতিবিদ কে এম আই খলিল প্রবাসী দাউদকান্দিবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি একটা দলের কেন্দ্রীয় নেতা সত্বেও আজকে এই মহতি অনুষ্ঠানে আমার কোন দলীয় পরিচয় নেই। আমি দাউদকান্দি উপজেলার ভাইস চেয়ারম্যান ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে কথা বলবো। তিনি বলেন সংর্বধনার নেয়ার জন্য আমেরিকা আসেনি। শুরু প্রবাসী দাউদকান্দিবাসীর ভালবাসার টানে আমি এখানে এসেছি। সকলের স্বত:ফুর্ত উপস্থিতিতে আমি পুলকিত। আমার জীবনে সবচেয়ে বড় তৃপ্তি এই অনুষ্ঠানে খুঁেজ পেয়েছি।

Momin____SaKiL__4

প্রবাসীদের এই ভালবাসা আমি আজীবন স্মরণ রাখবো। তিনি এলাকার উন্নয়নে দল মতের উর্ধে উঠে সম্মিলিত ভাবে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আপনারা আমাকে ভূললেও দাউদকান্দির পবিত্র মাটিকে ভুলবেননা। তিনি প্রবাসী দাউদকান্দিবাসীর উদ্দেশ্যে বলেন কৃতজ্ঞতা স্বীকার করলে সম্মান কমে না বরং বাড়ে। সকলে একত্রিতভাবে থাকতে পারলেই এলাকার হিসেবে সম্মান বাড়ে। আর এখানে বড় স্বার্থকতা।

Momin____SaKiL__5

তিনি বলেন, প্রবাসে বসবাস করেও এলাকার রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব। এক্ষেত্রে তিনি বশিরুল আলম মিয়াজীর ভূয়সী প্রশংসা করেন। জনাব খলিল বলেন, মুক্তিযোদ্ধ করে  স্বাধীন দেশ পেলেও কাংখিত স্বপ্ন বাস্তবায়িত হয়নি। অথচ আমাদের পরের অনেক স্বাধীন দেশ উন্নয়নের অনেক উর্ধে। তিনি আরো বলেন দেশের অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করলেও আজ রন্ধে রন্ধে দুর্নীতি। দুনীর্তির জন্য আওয়ামী লীগ ও বিএনপিকে দায়ী করে বলেন, এখানে কেউ শতকরা একশত কেউ পঁচিশ ভাগ খায়।

Momin____SaKiL__7

সভাপতির বক্তব্যে বশিরুল আলম মিয়াজী বলেন, রাজনীতিতে আমাদের দুইজনের অবস্থা দুই মেরুতে হলেও এলাকার কল্যাণে আমরা ঐক্যবদ্ধ। তিনি বলেন, দাউদকান্দির কোন বিশিষ্টজন প্রবাসে আসলেই আমরা বসার চেষ্টা করি। এতে করে নিজের মধ্যে সেতু বন্ধনের পাশাপাশি একে অন্যের মধ্যে পরিচয় লাভ করা যায়। মিয়াজী বলেন, দাউদকান্দির প্রয়োজনে কে এম আই খলিলের মতো লোকের বড়ই প্রয়োজন। তার মতো একজন লোককে সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত।

Momin____SaKiL__6

তিনি দাউদকান্দি উপজেলার অবস্থান তুলে ধরে বলেন, বাংলাদেশের অন্যান্য উপজেলা কেমন আছে জানি না। তবে এই সরকারের আমলে অনেক ভালো অবস্থানে আছে। দাউদকান্দিতে এখনও কোন রাজনৈতিক মামলা এবং ক্ষমতার অপব্যবহার করা হয়নি। তিনি দেশে ও প্রবাসে দাউদকান্দিবাসীর কল্যাণে পরস্পর সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করা জন্য উদাত্ত আহবান জানান। ইয়ার আহমেদ পাটোয়ারী অনুষ্ঠানের সভাপতি ও সংবর্ধিত অতিথিসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানায়ে বলেন, সকলের মধ্যে ভ্রাতৃত্ব আর সহমর্র্মিতাই একটা সংগঠনকে ইস্পিত লক্ষ্যে পৌছাতে সক্ষম। আমরা প্রবাসে সংগঠন করি দেশে ও প্রবাসে দাউদকান্দিবাসীর কল্যাণে। এডভোকেট জামাল আহমেদ জনি বলেন, দাউদকান্দিবাসীর কল্যাণে সকলের মন আরো উদার করার গুরতা¡রোপ করেন এবং নিজের সমথর্ন অনুযায়ী সহযোগিতার প্রতিশ্রুতি দেন। 

Momin____SaKiL__9

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি এবং উপস্থিত সকল মহিলাকে মা’ দিবস উপলক্ষ্যে আয়োজকদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয় এবং আয়োজকদের অন্যতম আতাউর রহমান শামীম হঠাৎ অসুস্থ হয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সভায় তার জন্য বিশেষ দোয়া করা হয়। সবশেষে ছিল সাইফুল কবীরের উপস্থাপনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।এতে স্ঙ্গীত পরিবেশন করেন প্রবাসের খ্যাতনামা শিল্পী জিনাত রেহানা রত্মা ও ফারজানা পপি।
প্রেরক: মমিনুল ইসলাম মজুমদার




নিউ ইয়র্ক ফিল্ম সেন্টার আয়োজিত আন্তর্জাতিক চলচিত্র উৎসবে যোগ দিলেন মার্কিন পরিচালক লেয়ার লেভিন

( 0 Votes )

নিউইয়র্কের বাঙ্গালীরা


হ-বাংলা নিউজ : নিউইয়র্ক থেকে :  মুক্তিযুদ্ধের সময়ে নির্মিত সবচেয়ে মুল্যবান ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা এবং খ্যাতনামা মার্কিন চিত্র পরিচালক লেয়ার লেভিন বলেছেন, বাংলাদেশের মানুষের প্রাণের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত থাকতে পেরে নিজেকে পরম ভাগ্যবান বলে মনে করি। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নানান অনুষ্ঠান, বিক্ষোভ ইত্যাদির আয়োজনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। গেল বছর বাংলাদেশ সরকার তাঁকে এই বিশেষ অবদানের জন্য জাতির তরফ থেকে সম্মানিত করে। নিউ ইয়র্ক ফিল্ম সেন্টার আয়োজিত আন্তর্জাতিক চলচিত্র উৎসবে যোগ দিতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে অভিহিত করে লেয়ার লেভিন বলেন, বাকি জীবন যেন বাংলাদেশের বন্ধু হিসেবেই বেঁচে থাকতে পারি।

DSC_9090____SaKiL____1

স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য লেয়ার লেভিন কে নিউ ইয়র্ক ফিল্ম সেন্টার এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেন খ্যাতনামা চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। একই সময় অনুষ্ঠানে উপস্থিত আরেকজন খ্যাতনামা চিত্র নির্মাতা কবির আনোয়ার সাম্প্রতিক কালে বাংলাদেশের চলচিত্র নির্মাণে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ এনওয়াইএফসি সম্মাননা তুলে দেন মোরশেদুল ইসলামের হাতে।

DSC_9090____SaKiL____2

এই সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক ফিল্ম সেন্টার এর সভাপতি এবং কৃতী চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল, ওবায়দুল্লাহ মামুন, মিনহাজ আহমেদ, আকবর হায়দার কিরন, মিথুন আহমেদ, আহমেদ শামিম, মোশাররফ হোসেন, শম্পা আফরোজা সুমুসহ অন্যানরা। এর আগে ২ মে চারদিনের এই উৎসব উদ্বোধন করতে গিয়ে বাংলা ভাষার বর্তমান সময়ের অন্যতম প্রধান কবি শহীদ কাদরী বলেন, বাংলা ছবির একটি তরঙ্গ নিউইয়র্কে পৌঁছেছে। এই তরঙ্গ আমাকে স্পর্শ করেছে। আমি এতে গৌরব বোধ করছি।

DSC_9090____SaKiL____5

নগরীর বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজন করা হয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন মোরশেদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমাদের চলচ্চিত্রের অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। তারই প্রমাণ এই নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের প্রদর্শনী। মোরশেদুল ইসলাম বলেন, নিউইয়র্কে আরও অনেকবার এসেছি চলচ্চিত্র সংক্রান্ত কাজে কিন্তু এই প্রথম এখানে আমার কোনো চলচ্চিত্র দেখানো হচ্ছে এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছি। এজন্য আমি গর্বিত।  তিনি আরও বলেন, প্রিয় কবি শহিদ কাদরীকে এই অনুষ্ঠানে কাছে পেয়ে আমি গর্বিত বোধ করছি।

DSC_9090____SaKiL____4

আয়োজনের জন্য নিউইয়র্ক ফিল্ম সেন্টারকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। পরে উদ্বোধনী রাতে ডাইভার্সিটি প্লাজার খোলা প্রাঙ্গণে প্রদর্শিত হয় মোরশেদুল ইসলামের ‘শরৎ ’৭১’ নামের ছবিটি। মুগ্ধ হয়ে ছবিটি দেখেন কবি শহিদ কাদরী। হুইল চেয়ারে করে এই অনুষ্ঠানস্থলে এসেছিলেন শারীরিকভাবে অসুস্থ্ এই কবি। দর্শক সারিতে আরও ছিলেন প্রয়াত সাংবাদিক শিক্ষক ও সিনেম্যাটোগ্রাফার মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলি কাজী প্রমুখ।

DSC_9090____SaKiL____6

উৎসবের দ্বিতীয় দিন আয়োজিত হয় জুইশ সেন্টারে। শুরুতে ছিল প্রয়াত মিশুক মুনিরের তোলা কিছু নির্বাচিত ঐতিহাসিক আলোকচিত্রের বিশেষ প্রদর্শনী। মিশুক মুনিরের স্ত্রী মঞ্জুলি কাজী, ক্যাথরিন মাসুদ, মোরশেদুল ইসলাম সহ আরও অনেকে এই সময় উপস্থিত ছিলেন। এরপর তারেক মাসুদের নর সুন্দর এবং রানওয়ে প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে আয়োজিত বিশেষ প্যানেল আলোচনায় অংশ নেন কবির আনোয়ার, মোরশেদুল ইসলাম, কাথেরিন মাসুদ এবং হাসান ফেরদৌস। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন ওবায়দুল্লাহ মামুন।

DSC_9090____SaKiL____3

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অকাল প্রয়াত দুই চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীর-এর অমর স্মৃতির উদ্দেশ্য সম্মাননা প্রদান করা হয়। মিশুক মুনীর-এর স্ত্রী মঞ্জুলি কাজি ও তারেক মাসুদের হাতে সম্মাননা পদক তুলে দেন এনওয়াইএফসি-এর দুই কর্মকর্তা যথাক্রেম মিনহাজ আহমদ ও ওবায়দুল্লাহ মামুন। অকাল প্রয়াত তারেক মাসুদ এবং মিশুক মুনিরের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত চারদিনের এই চলচিত্র উৎসবের তৃতীয় দিন প্রদর্শিত হয় ব্রাত্য আমিনের ‘পতাকা’, পলাশ রসুলের ‘রক্তাক্ত প্রান্তর’, মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ এবং জাপানী নির্মাতা নাগিসা অসিমার ‘জয় বাংলা’।

DSC_9090____SaKiL____7

শেষ দিন লেয়ার লেভিনের ঐতিহাসিক ‘জয়বাংলা’ অবলম্বনে নির্মিত ‘মুক্তির গান’ থেকে নির্বাচিত অংশ প্রদর্শন ছাড়াও আরও দেখানো হয় মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মিত ‘ফ্রোজেন টিয়ারস’ , শাহিন দিল রিয়াজের ‘দা প্রজেকসনিস্ট ‘, লেয়ার লেভিনের ‘জয় বাংলা’ , এনায়েত কারিম বাবুলের ‘চাক্কি’ এবং গোলাম রাব্বানি বিপ্লবের ‘স্বপ্নডানায়’। এছাড়াও প্রদর্শনীতে ‘আগামী’ , ‘শরত একাত্তর’ এবং জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ ।






সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80