প্রবাসী লেখকদের কলাম
হাকিকুল ইসলাম খোকন : নিউইয়র্ক থেকে : প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বপ্নদ্রষ্টা ও মূল সংগঠক, স্থানীয় সরকার ও গণতন্ত্রায়ন বিষয়ক গবেষক এবং যুক্তরাষ্ট্র প্রবাসী আবু তালের এর সম্মতি নিয়ে সমন্বয়কারী হিসেবে নিজ হাতে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করার প্রস্তুতি শুরু করেছিলেন। তিনি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠান আয়োজন করে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ গড়ে তোলার আনুষ্ঠানিক ঘোষণা পর্বের সার্বিক প্রস্তুতি নিচ্ছিলেন। জাপান থেকে প্রকাশিত একটি বাংলা পত্রিকায় দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তাঁর এই মহান স্বপ্নের কথা ব্যক্তও করেছিলেন। আর এসব বিষয় হুমায়ূনের খুব কাছের মানুষ হিসেবে আসাদুজ্জামান নূর ও আলী যাকের গং জানতেন।
তাঁকে মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘আগুণের পরশমণি’ ছবিটির মুক্তি নিয়ে খুব ব্যস্ত থাকার কারণে এবং জনাব আবু তালেবের ঢাকায় আসার উপযুক্ত দিনক্ষণ ঠিক করতে গিয়ে মুক্তিযুদ্ধের জাদুঘর নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণাটি দিতে একটু সময় নিতে হচ্ছিল। তারই মধ্যে একদিন খুব হঠাৎ করেই আসাদুজ্জামান নূর, আলী যাকের, সারা যাকের, মফিদুল হক, আক্কু চৌধুরী গংরা সাংবাদিক সম্মেলন করে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করার ঘোষণাটি দিয়ে দেন। নূরদের এই ধরনের নোংরা কাজে হুমায়ূন আহমেদসহ আরও অনেকে যার পর নাই দুঃখিত, ব্যথিত ও হতবাক হয়েছিলেন। এসব লোকের বেঈমানি ও নোংরামির জন্য হুমায়ূন আহমেদ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করতে পারলেন না। সেজন্য তিনি প্রবল দুঃখ ও যন্ত্রণা নিয়েই এই ধরাধাম থেকে চলে গেলেন। আর গোটা জাতি হুমায়ূন আহমেদের নিজ হাতের ছোঁয়ায়, প্রচেষ্টায় নির্মিতব্য একটি জাতীয় স্মৃতিচিহ্ন তথা মুক্তিযুদ্ধ জাদুঘর দেখার ও লালন করার সুযোগ থেকে বঞ্চিত হল।
এই অমার্জনীয় অপরাধের জন্য নূর গংকে গোটা জাতির কাছে অবশ্যই মাফ চাইতে হবে। তা না হলে মুক্তযুদ্ধ জাদুঘরের মত একটি জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে একটি মিরজাফরীয় কাহিনীও জড়িয়ে থাকবে বইকি।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
২৭তম ফোবানা সম্মেলন কোনভাবেই রাজনৈতিক নয়, প্রবাসীদের সর্বজনীন মিলন মেলা 17 মে 2013
প্রবাসের রাজনীতিতে বাঙালি 01 এপ্রিল 2013
নিউইয়র্কে জামায়াতের দেশবিরোধী গভীর ষড়যন্ত্র 31 মার্চ 2013
শেষ পর্যন্ত নেত্রী নিজেই না তো-! : সাঈদ তারেক 29 মার্চ 2013
সৌদি সরকারের জিরো টলারেন্স, দিশেহারা লাখ লাখ প্রবাসী 29 মার্চ 2013
গার্বেজের ফ্যাসাদে হুমায়ূন পরিবার 29 মার্চ 2013
সাবধান, বিদেশি নোটে হাজারো ব্যাকটেরিয়া ! 28 মার্চ 2013
চাঁদের কলঙ্কের মতো হাতির ঝিলের বিষফোঁড়া - সাইফুল্লাহ মাহমুদ দুলাল 28 মার্চ 2013
বিষাদ ও বেদনার গ্লানিতে স্বাধীনতার মাস - এবিএম সালেহ উদ্দীন 25 মার্চ 2013
দ্বিতীয় মুক্তিযুদ্ধ কি ‘ইসলাম পন্থীদের বিরুদ্ধে যুদ্ধ !’ - সাঈদ তারেক 19 মার্চ 2013