প্রবাসী লেখকদের কলাম
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, টরন্টো থেকে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী লেঃ কঃ (অবঃ) নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন কানাডায় চার বার প্রত্যাখান হবার পরও তাকে বহিস্কার করা হচ্ছে না! অথচ কানাডা পৃথিবীর সব চেয়ে শান্তিপূর্ণ দেশ। এদেশ আত্মস্বীকৃত খুনীদের নিরাপদ আশ্রয়স্থল হোক, তা কখনোই কানাডাবাসীদের কাম্য নয়। তারপরও এখানে রাজনৈতিক আশ্রয়ের নামে ‘অবৈধ ভাবে’ অবস্থান করছে।
খুনি নূর চৌধুরীর পক্ষে শুধু মাত্র একটি যুক্তি আছে, কোনো ব্যক্তিকে মৃত্যুদন্ড দিলে, কানাডা সেই ব্যক্তিকে ‘মানবতা’র কারণে ফেরত দেয় না। কিন্তু কানাডা সরকার আত্মস্বীকৃত খুনী এবং মানবতা লংঘনগকারীর পক্ষে তথাকথিত মানবতার অজুহাতে দেখিয়ে এক সন্ত্রাসীকে ‘জামাই আদর’ করে রেখে দিয়েছে!
তাকে ফিরিয়ে দেয়ার অনেক পয়েন্ট আছে। অপরিপক্কতার কারণে বাংলাদেশ সেই সুযোগ থেকে বঞ্চিত হবে! নূরকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে পর্যালোচনা করলে দেখা যাবে-
প্রথমত, নূরকে ফিরিয়ে দেয়া এবং ফিরিয়ে নেয়ার অমীমাংসিত বিষয়টি এখনও আইনি জটিলতায় ঝুলে আছে। গ্যাড়া কলে তথা দ্বৈত নীতিতে আটকে আছে কানাডা।
দ্বিতীয়ত, কানাডার আরেক আইনেই খুনি নূরের আবেদন চার-চার বার প্রত্যাখ্যান হয়েছে (ফলে খুনি নূর চৌধুরীর কানাডায় থাকার অধিকার নেই)।
তৃতীয়ত, কানাডার আইনেই আছে, রিফুইজি ক্লেম একসেপ্ট না হলে, সেই ব্যক্তিকে তৃতীয় কোনো দেশে বা যে দেশ হয়ে কানাডায় ঢুকেছে, তার যে কোনো এক দেশে ফেরত পাঠানোর বিধান আছে। (নূরকে অন্য দেশে পাঠানোর জন্য বাংলাদেশ সরকার অনুরোধ করেছে)।
চতুর্থত, ইমিগ্রেশন ও রিফিউজি বোর্ড ‘দ্যা ফাষ্টার রিমোভাল অব ফরেন ক্রিমিনাল অ্যাক্ট’ নামে শীঘ্রই যে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে, সে আইনের মাধ্যমে খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বহিস্কারের বিষয়টি অনেক সহজ।
পঞ্চমত, নূরকে ফিরিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যে ট্রয়স এলএলপি নামে কানাডার অন্টারিওভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ষষ্ঠত, কানাডার শান্তিপ্রিয় জনগণও একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে ঘৃণা করে,কানাডা সরকার নাগরিকত্ব পাওয়া অনেক সন্ত্রাসী ও অপরাধীকে বহিষ্কার করেছে, তার প্রচুর দৃষ্টান্ত রয়েছে।
সপ্তমত, যদি কানাডিয়ান নাগরিকরা মনে করেন, বহিরাগত কোনো ব্যক্তি তাদের নিরাপত্তার জন্য হুমকি, তাহলে পাবলিক সেফটি মান্ত্রণালয়ও সেই ব্যক্তিকে বহিষ্কার করে। (http://www.publicsafety.gc.ca/index-eng.aspx)
কাজেই নূরকে ফিরিয়ে নেয়ার অনেক আইনি প্যাচ এখনো আছে। আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হতে চাই না।
তাছাড়া, আদালতকৃত সাজাপ্রাপ্ত খুনি, সন্ত্রাসী, অপরাধীকে কানাডায় আশ্রয়-প্রশ্রয় দিলে তা লক্ষাধিক শান্তিপ্রিয় বাঙালি তথা সকল কমিউনিটির মধ্যে দারুণ নেতিবাচক প্রতিক্রিয়া এবং প্রভাব পড়বে। যা দু’দেশের জন্যই মারাত্মক ক্ষতিকর।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
২৭তম ফোবানা সম্মেলন কোনভাবেই রাজনৈতিক নয়, প্রবাসীদের সর্বজনীন মিলন মেলা 17 মে 2013
প্রবাসের রাজনীতিতে বাঙালি 01 এপ্রিল 2013
নিউইয়র্কে জামায়াতের দেশবিরোধী গভীর ষড়যন্ত্র 31 মার্চ 2013
শেষ পর্যন্ত নেত্রী নিজেই না তো-! : সাঈদ তারেক 29 মার্চ 2013
সৌদি সরকারের জিরো টলারেন্স, দিশেহারা লাখ লাখ প্রবাসী 29 মার্চ 2013
গার্বেজের ফ্যাসাদে হুমায়ূন পরিবার 29 মার্চ 2013
সাবধান, বিদেশি নোটে হাজারো ব্যাকটেরিয়া ! 28 মার্চ 2013
চাঁদের কলঙ্কের মতো হাতির ঝিলের বিষফোঁড়া - সাইফুল্লাহ মাহমুদ দুলাল 28 মার্চ 2013
বিষাদ ও বেদনার গ্লানিতে স্বাধীনতার মাস - এবিএম সালেহ উদ্দীন 25 মার্চ 2013
দ্বিতীয় মুক্তিযুদ্ধ কি ‘ইসলাম পন্থীদের বিরুদ্ধে যুদ্ধ !’ - সাঈদ তারেক 19 মার্চ 2013