প্রবাসী লেখকদের কলাম
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা থেকে : হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল এবং গবেষণাকেন্দ্র স্থাপন করা হলে কানাডার ভ্যাঙ্কুভারস্থ বিশ্বখ্যাত টেরি ফক্স ফাউন্ডেশন এগিয়ে আসবে। গতকাল টেরি ফক্স ফাউন্ডেশনের আন্তর্জাতিক পরিচালক জুডিথ ফক্স আলডের এক চিঠিতে জানান, বাংলাদেশে এ ধরনের উদ্যোগ নিলে ফাউন্ডেশন নানাভাবে সহযোগিতা করবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামকে লেখা ই-মেইলে জুডিথ বিস্তারিত তুলে ধরে বলেন, হুমায়ূনের ক্যান্সার হাসপাতাল ও গবেষণাকেন্দ্রে টেরি ফক্স ফাউন্ডেশন তাদের নীতিমালা মোতাবেক গবেষণার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে। তবে ক্যান্সার হাসপাতালের ক্ষেত্রে ফাউন্ডেশনের কিছু শর্ত ও সীমাবদ্ধতা আছে। এ ব্যাপারে রফিকুল ইসলাম ইত্তেফাককে জানান, যেহেতু পাইওনিয়র টেরি ফক্স একজন টেন টপ কানাডিয়ান এবং টেরি ফক্স ফাউন্ডেশন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেক্ষেত্রে এ প্রতিষ্ঠান যুক্ত হলে সব জায়গা থেকেই আন্তর্জাতিকভাবে সহযোগিতা পাওয়া সহজ হবে বলে তার বিশ্বাস।
রফিকুল ইসলাম নিজেও ক্যান্সারের হাত থেকে রেহাই পেয়ে এখন সুস্থ হয়ে উঠছেন। তাই তিনি আশা প্রকাশ করেন, কানাডা ক্যান্সার সোসাইটিও এ ব্যাপারে হাত বাড়িয়ে দেবে। তিনি তার লেবানিজ ডাক্তার আবু মোরাদের সাথেও প্রাথমিক আলোচনা করেছেন।
‘হুমায়ূন বাংলা সাহিত্যের বংশীবাদক’
গত শনিবার কানাডার মন্ট্রিয়লের উইলিয়াম হিংস্টোন সেন্টারে (পুরনো ইমিগ্রেশন ভবন) কানাডা-বাংলাদেশ সলিডারিটি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে একটি নাগরিক সভার আয়োজন করে। সভায় মন্ট্রিয়লের বাঙালি কমিউনিটির কবি-সাহিত্যিক, অধ্যাপক, রাজনীতিকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।
সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ বক্তা ছিলেন সাংবাদিক ও কথাসাহিত্যিক মাহাবুবুল হাসান নীরু। শুরুতে হুমায়ূন আহমেদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে বেহালায় করুণ সুর বাজিয়ে শোনান পণ্ডিত সমীর চন্দ কটন। সভায় বক্তারা বলেন, ‘তার এই অকাল বিদায়ে লক্ষ-কোটি মানুষ স্তম্ভিত, ব্যথিত, গভীরভাবে আহত হয়েছেন’। মাহাবুবুল হাসান নীরু বলেন, ‘হুমায়ূন আহমেদ আমার দৃষ্টিতে ছিলেন আমাদের সাহিত্য-নগরের যাদুকর বংশীবাদক’।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
২৭তম ফোবানা সম্মেলন কোনভাবেই রাজনৈতিক নয়, প্রবাসীদের সর্বজনীন মিলন মেলা 17 মে 2013
প্রবাসের রাজনীতিতে বাঙালি 01 এপ্রিল 2013
নিউইয়র্কে জামায়াতের দেশবিরোধী গভীর ষড়যন্ত্র 31 মার্চ 2013
শেষ পর্যন্ত নেত্রী নিজেই না তো-! : সাঈদ তারেক 29 মার্চ 2013
সৌদি সরকারের জিরো টলারেন্স, দিশেহারা লাখ লাখ প্রবাসী 29 মার্চ 2013
গার্বেজের ফ্যাসাদে হুমায়ূন পরিবার 29 মার্চ 2013
সাবধান, বিদেশি নোটে হাজারো ব্যাকটেরিয়া ! 28 মার্চ 2013
চাঁদের কলঙ্কের মতো হাতির ঝিলের বিষফোঁড়া - সাইফুল্লাহ মাহমুদ দুলাল 28 মার্চ 2013
বিষাদ ও বেদনার গ্লানিতে স্বাধীনতার মাস - এবিএম সালেহ উদ্দীন 25 মার্চ 2013
দ্বিতীয় মুক্তিযুদ্ধ কি ‘ইসলাম পন্থীদের বিরুদ্ধে যুদ্ধ !’ - সাঈদ তারেক 19 মার্চ 2013