লসএঞ্জেলেসের বাঙ্গালীরা
সাকিল আলম : হ-বাংলা নিউজ : লস অ্যাঞ্জেলেস থেকে : কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মুহাম্মদ এনায়েত হুসেইন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮৬ ব্যাচের (পররাষ্ট্র) কর্মকর্তা হুসেইন বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরীকে মরিশাস-এ রাষ্ট্রদূত পদে নিয়োগ করা হয়েছে। শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার মাহবুব-উজ-জামানকে সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদকে গ্রীসে, গ্রীসের রাষ্ট্রদূত আজিজুল হককে চীনে, কাতারে রাষ্ট্রদূত শাহাদাত্ হোসেনকে ইতালিতে, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে জাপানে এবং ব্রুনাই এ রাষ্ট্রদূত শামীম আহসানকে বদলি করা হয়েছে ব্রাজিলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচজন মহাপরিচালক মিশন প্রধানের দায়িত্ব পেয়েছেন।

মহাপরিচালক (অর্থনৈতিক বিষয়ক) সুফিউর রহমানকে শ্রীলংকায় হাইকমিশনার পদে, মহাপরিচালক (আনক্লস) আবদুল হাইকে ব্রুনাই এ হাইকমিশনার পদে, মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্যাসিফিক) মনিরুল ইসলামকে নিউইয়র্কে কনসাল জেনারেল পদে, মহাপরিচালক (আমেরিকা) আবদুল মুহিতকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ডেপুটি চীফ অব মিশন পদে, মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) মাশফি বিনতে শামসকে নেপালে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়েছে। ১৪টি বিদেশি মিশনে এসব নিয়োগের সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের উচ্চ পর্যাযে চূড়ান্ত হয়েছে।

কূটনৈতিক নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দেশে প্রস্তাবিত মিশন প্রধানের নাম, বৃত্তান্তসহ যাবতীয় তথ্য সম্মতির জন্য পাঠানো হবে। সম্মতির পর নতুন মিশন প্রধানগণ দায়িত্বে যোগ দেবেন। ১৪টি রদবদলের মধ্যে চীনে রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ ও নেপালে রাষ্ট্রদূত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এই দু’জন রাষ্ট্রদূত রাজনৈতিক বিবেচনায় তিন বছর ধরে নিযুক্ত আছেন। কানাডা ও জাপানে মিশন প্রধান এবং ওয়াশিংটন ডিসিতে উপ মিশন প্রধানের পদে শূন্য ছিল। ব্রাজিল ও মরিশাসে নতুন দূতাবাস খোলা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা জনাব মুহাম্মদ এনায়েত হুসেইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য থেকে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা জনাব মুহাম্মদ এনায়েত হুসেইন জেদ্দায় কনসুলেট জেনারেল অফিস, ব্রনাইয়ে বাংলাদেশ হাইকমিশন এবং দোহা ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ।বীর মুক্তিযোদ্ধা জনাব মুহাম্মদ এনায়েত হোসেন দীর্ঘ দিন লস এঞ্জেলেস এ অবস্থান কালে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এঞ্জেলেস এ থাকা কালীন সময়ে সকলের সাথে বন্ধুত্বপুর্ন সম্পর্ক গড়ে তোলেন তিনি। তিনি আরো ২ / ৩ মাস লস এঞ্জেলেস এ অবস্থান করবেন । সদা হাস্যোজ্জ্বল, অমায়িক, ধার্মিক, সাহিত্যপ্রেমী, লস এঞ্জেলেসের প্রিয়মূখ কনসাল জেনারেল বীর মুক্তিযোদ্ধা জনাব মুহাম্মদ এনায়েত হুসেইনকে দীর্ঘদিন স্মরন রাখবে লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিরা । ..
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
ওরা হায়না 25 মার্চ 2013
লস এঞ্জেলেসের মুসলিম উম্মা জামাত-শিবিরের একটা আন্তর্জাতিক সংগঠন 19 মার্চ 2013
Bangladesh Independence Day Celebrations in Los Angeles-Saturday, March 23, 2013 16 মার্চ 2013
২৩শে মার্চ লস এঞ্জেলেসে সম্মিলিত আয়োজনে স্বাধীনতা দিবসের মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা 15 মার্চ 2013
লস এঞ্জেলেসে হিন্দু সোসাইটি বাংলাদেশে সংখ্যা লঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছে 15 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশবিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন - রেহমান সোবহানকে আজীবন সম্মাননা 27 ফেব্রুয়ারী 2013
লস এঞ্জেলেস বাংলাদেশ কনসুলেট এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 24 ফেব্রুয়ারী 2013
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশীরা 23 ফেব্রুয়ারী 2013
লসএঞ্জেলেসে ‘তুই রাজাকার’ স্লোগানে প্রজন্ম চত্বরের সঙ্গে একাত্মতা ঘোষণা 20 ফেব্রুয়ারী 2013
লস এঞ্জেলেসের আনিস এখন বাংলাদেশে বাসে আগুন দিচ্ছেন 15 ফেব্রুয়ারী 2013