প্রবাসী বাঙ্গালীদের খবর
আকবর হায়দার কিরন : নিউইয়র্ক থেকে : নিউ ইয়র্ক এর অদূরে আইল্যান্ড এ একটি অত্যাধুনিক হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর শরীর এখন কিছুটা ভালো এবং তিনি বিপদমুক্ত বলে আশা করা হচ্ছে । সব কিছু ঠিকঠাক চললে পরশুদিন তিনি ঘরে ফিরবেন বলে আশা করছেন শবাই।
সোমবার কবি হঠাথ উচ্চ রক্ত ছাপ জনিত কারনে অসুস্থ হয়ে পড়েন । প্রথম দিকে তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে বলে ধারনা করা হয়। কিন্তু বাস্তবে টা হয়নি। আজ বিকেলে এই সাংবাদদাতা লং আইল্যান্ড জুইশ হাসপাতালে কবিকে দেখতে গিয়ে বেশ সপ্রতিভ দেখে পান। কবি হাসপাতালে বসেও তাঁর শভাব সুলভ আড্ডাবাজী অব্যাহত রেখেছেন। হাসপাতালে তাঁকে দেখতে যাওয়া লোকজনকে সামলাতে বেশ বেগ পেতে দেখা যায় নিরাপত্তা বিভাগকে।

এদিকে কবি শহীদ কাদরীর আকস্মিক অসুস্থতার সংবাদে বাংলা ভাষাভাষী গভীর দুশ্চিন্তা এবং উদ্বেগের ছায়া নেমে আসে। গেলো বছর একুশে পদক প্রাপ্ত এই প্রিয় কবির আশু রোগ মুক্তি কামনা করে বারতা আসতে থাকে বিভিন্ন দেশ থেকে। আগামী ১৪ অগাস্ট কবি শহীদ কাদরীর জন্মদিন। আশা করা হচ্ছে জীবনের এই বিশেষ দিনে তিনি তাঁর বাসভবনে আপনজনদের সাথে কাটাবেন । গেলো বছর প্রাপ্ত তাঁর একুশের সম্মাননা প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হস্তান্তর করেন মফিদুল হক। এ সময় জাতিসংঘে বাংলাদেশ মিশন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
কবি শহীদ কাদরী হাসপাতালে
আকবর হায়দার কিরন : নিউইয়র্ক থেকে : কবি শহীদ কাদরী উচ্চ রক্তচাপ জনিত কারনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোমবার নিউ ইয়র্ক সময় বিকেল ৫ টায় নর্থ শোর মেডিকেল মানহাসাট এ ভর্তি করা হয় । কবির একমাত্র সন্তান আদনান কাদরী জানান সকালে কবি তাকে ফোন করে জানান শরীর ভালো লাগছেনা। বিকেল ৫ টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সন্ধে ৬ টা থেকে কবি শহীদ কাদরীর ডায়ালাসিস শুরু হয়েছে। ইতিমধ্যে তাঁর শরীরে ক্যাট স্ক্যান করা হয়েছে। কবির স্ত্রী ণীরা কাদরী ও সন্তান আদনান কাদরী সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন । গভীর রাতে কবির ছেলে এই প্রতিনিধিকে টেলিফোন এ জানান কবির অবস্থা এখন আশংকামুক্ত।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
নিউইয়র্কে আবদুছ ছাত্তার এমপি’র সংবর্ধনা ৭ এপ্রিল 01 এপ্রিল 2013
খালেদা জিয়ার গুলশান কার্যালয় গুলিবর্ষণে নিউ ইর্য়কে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ 01 এপ্রিল 2013
১৫ জুন নিউইয়র্কে বাংলাদেশ মেলা 01 এপ্রিল 2013
আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার জন্য সকল জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুতি নিতে বি এন পি অব নিউজার্সীর নেতৃবৃন্দের আহবান 01 এপ্রিল 2013
বাংলাদেশে সাম্প্রতিক সহিংস্র ঘটনাবলীতে “পেশাজিবী সমন্বয় পরিষদ, যুক্তরাস্ট্র শাখা” উব্দেগ প্রকাশ 01 এপ্রিল 2013
"জর্জিয়া আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্টান" 01 এপ্রিল 2013
লক্ষ্য বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানো : নিউইয়র্কে যাত্রা শুরু করল বাংলাদেশ কালচারাল সোসাইটি 01 এপ্রিল 2013
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ এর অভিষেক অনুষ্ঠান 01 এপ্রিল 2013
দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির মতবিনিময় সভায় - ইকবাল সোবহান চৌধুরী 01 এপ্রিল 2013
গোলাম ফারুক শাহীনের পিতৃবিয়োগে যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ অঙ্গ সহযোগী সংগঠনের শোক প্রকাশ 01 এপ্রিল 2013