তানভীর তারেক এর ঈদ সিক্যুয়েল ম্যাগাজিন ‘মিউজিক ক্যারাভান’
আনন্দ বিনোদন
বুধবার, 08 আগস্ট 2012 02:13
হাকিকুল ইসলাম খোকন : বাপ্স নিউজ : ঈদ উপলে প্রচারিত বিশেষ সিক্যুয়েল অনুষ্ঠান ‘মিউজিক ক্যারাভান’ এবারের ঈদ এপিসোডের এর শুটিং হলো আশুলিয়া কেয়ারী সিন্দবাদ জাহাজে। দিগন্ত টেলিভিশনের জন্য এই ঈদ অনুষ্ঠানটি বরাবরের মতো লুৎফর হাসানের প্রযোজনায় সঞ্চালনা করলে এ প্রজন্মের প্রতিভাবান কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক তানভীর তারেক।খবর বাপসনিঊজ.

ঢাকা থেকে শিল্পীদের নিয়ে গাড়িতে বসে আড্ডার ভেতর দিয়েই শুরু হয় এবারের মিউজিক ক্যারাভ্যান অভিযান। আর এবারের অনুষ্ঠানের সহযাত্রী ছিলেন কন্ঠশিল্পী তপু, তৌসিফ, শফিক তুহিন, লিজা ও শাজাহান সোহাগ। অনুষ্ঠানে ট্রলারে চেপে মাঝনদীতে করা হয় শিল্পীদের নিয়ে আড্ডার শুটিং। এরপর শিল্পীদের কন্ঠে তাদের জনপ্রিয় গানের শুটিং। এভাবেই সারাদিন ঢাকার অদুরে আড্ডা আর গানের অনুষ্ঠানে ধারণ করা হয় এবারের পর্ব।

অনুষ্ঠানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘এ নিয়ে আমার মিউজিক ক্যারাভ্যানের ৪র্থ এপিসোড। এই অনুষ্ঠানের মজা হলো, একই সাথে তিন আনন্দ। তা হলো, আড্ডা, ঘোরাঘুরি আর গান। দর্শকেরা বরাবরের মতো এবারের এপিসোডটিও উপভোগ করবেন আশা করি।’অনুষ্ঠান প্রসঙ্গে তপু বলেন,‘তানভীর ভাইয়ের উপস্থাপনা, গান আমার দুটিই প্রিয়। এই অনুষ্ঠানটি গত ঈদে আমি দেখেছি। সেই থেকে ইচ্ছে ছিল অংশ নেবার। দারুন অভিজ্ঞতা। অন এয়ারে তো বটেই, অফ এয়ারেও আমরা সবাই চুটিয়ে মজা করেছি। অনুষ্ঠানটি দিগন্ত টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬ টায় প্রচার হবে।