মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইন্কের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রবাসী বাঙ্গালীদের খবর
শুক্রবার, 03 আগস্ট 2012 15:55
মমিন মজুমদার : নিউইয়র্ক থেকে : ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কমিউনিটির কল্যাণ ও সমৃদ্ধি কামনর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইন্কের ইফতার ও দোয়া মাহফিল। গত ২৯ জুলাই রোববার জ্যামাইকার বার্ণি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বাংলাদেশ তথা বিশ্বজাহানের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা কমিউনিটির এক্টিভিস্ট তৈয়বুর রহমান হারুন।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়। উল্লেখ্য, কুরআন শরীফ সহীহ-শুদ্ধ তেলাওয়াত এবং কুরআন তেলাওয়াতের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এবারই প্রথম এই আয়োজন, যা ছিল সকলের নিকট প্রশংসনীয়। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জাহিদুল ইসলাম।

পরিচালনা করেন যৌথভাবে সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ মোসলেহ উদ্দিন খান সেলিম ও মাহবুব আলম। স্বাগত বক্তব্য রাখেন ইফতার পার্টি উদযাপন কমিটির আহ্বায়ক মনিউর রহমান জাহাঙ্গীর ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

হোমমেইড খাবারের পরিবেশনায় ইফতারী ছিল সুস্বাদু। এতে ইফতার বিরিয়ানী সরবরাহ করেন-মোসলেহ উদ্দিন খান, সেলিম, লুৎফর রহমান ও আবু কায়ছার চিশতি। বেগুনী সরবরাহ করেন জাহিদুল ইসলাম, পিয়াজু দেন মনিউর রহমান জাহাঙ্গীর, মোঃ জাহাঙ্গীর আলম ও আব্দুল হামিদ খান, খেজুর দেন-মোঃ আজাদ, জিলাপি সরবরাহ করেন আহসান হাবিব, ছোটা বুট দেন মোঃ আমজাদ হোসেন, চিকেন রোল দেন আবুল খায়ের, কেক দেন মোঃ শাহী, ফ্রু সালাদ দেন মোঃ মনোয়ারুল হক, শরবত দেন ওমর ফারুক খসরু।

বাচ্চাদের গিফট দেন আব্দুস সালাম আজাদ, ইফতার মাহফিলের পানি সরবরাহ করেন শহীদুল্লাহ খান মানিক। অর্থ দিয়ে সাহায্য করেন ডা: ইউসুফ আল মামুন, মাহবুব আলম, ফেরদৌসি জি কামাল, মোঃ জাকির স্বপ্না, তৈয়বুর রহমান হারুন, সেতু করিম এ এইচ খোন্দকার জগলু, শহীদুর রহমান ছানা, মোঃ গাজী, আবু সুফিয়ান, আবুল খায়ের, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আজাদ, ডা: মাসুদ শিকদার, নিশাত, আঃ লতিফ, আব্দুস সালাম, জিকরুল আমিন জুয়েল, মোঃ রমজান মিয়া ও রবিউল ইসলাম।

কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেজান খান অন্তর, অঞ্জলী আহমেদ, ফেজান আহমেদ, আমরিন খান, ওমর ফারুক মীম ও আবির রহমান। সাউন্ড সিস্টেমে ছিলেন সজল রায় ও ফয়সাল। স্থির চিত্র ও ভিডিওতে ছিলেন মোঃ আমজাদ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন নাজমা নাজনীন, মাজহারুল ইসলাম খান সবুজ, লুৎফর রহমান, স্বপ্না সদানন্দ হালদার, রিতা, খায়রুল ইসলাম সবুজ ও আহসান হাবিব।