প্রবাসী বাঙ্গালীদের খবর
হাকিকুল ইসলাম খোকন : বাপ্স নিউজ : নিউইয়র্ক থেকে : নর্থ আমেরিকা আওয়ামীলীগের সভাপতি ডঃ প্রদীপ কর ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা এক যৌথ এক বিবৃতিতে জানান আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ৬৭তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিউইয়র্কে এলে তাঁকে এ যাবৎ কালের সেরা প্রাণঢালা সংবর্ধনা জানানো হবে। খবর বাপসনিঊজ:
জাতির বিভিন্ন ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান বিশেষ করে সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনাও মূল্যবোধের মুল শিকড়ের সঙ্গে সংযুক্ত করা, সার্বিক দারিদ্রের হার কমিয়ে আনা, যুগান্তকারী গণমুখী শিক্ষা ব্যবস্থা কার্যকর করা, খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন, স্বাস্থ্যসেবা খাতে উল্লেখ্যযোগ্য সেবা মূল পদক্ষেপ গ্রহন, জাতীয় প্রবৃদ্ধি হার ৭ শতাংশের কাছাকাছি উত্তীর্ন করা, রেকর্ড পরিমান রেমিটেন্স সংগ্রহের মাধ্যমে রিজার্ভ বৃদ্ধি করা, রেডিমেড গার্মেন্টস রপ্তানীতে বিশ্বের ২য় স্থান অধিকার করা, স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছ ও নিরপক্ষে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি, গণ মাধ্যম, ব্যক্তি ও রাজনৈতিক মহলের মত প্রকাশের পূর্ন স্বাধীনতা বজায় রাখার ঐতিহাসিক পদক্ষেপ গ্রহন করা, নারীর ক্ষমতায়ন, মৌলবাদী জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স প্রদর্শন, জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনীতে বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক সৈন্য প্রেরণ করে বিশ্ব শান্তি রক্ষায় বিশেষ ভূমিকা পালন করা, সঠিক ও ফলপ্রসু পররাষ্ট্র ও ক্টুনীতির মাধ্যমে সমুদ্র বিজয় সহ আরো অনেক বিষয়ে সাফল্য অর্জন বহির্বিশ্বে বাংলাদেশকে একটি মডেল হিসেবে দাঁড় করাতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যেই এই প্রাণঢালা সংবর্ধনার আয়োজন।
এই সংবর্ধনাসহ নেত্রীর নিউইয়র্কে অবস্থানকালীন সময়ে বিভিন্ন কর্মসূচী সাফল্য মন্ডিত করতে নর্থ আমেরিকা আওয়ামীলীগের ব্যাপক সাংগঠনিক কর্মতৎপরতা শুরু হয়েছে।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
নিউইয়র্কে আবদুছ ছাত্তার এমপি’র সংবর্ধনা ৭ এপ্রিল 01 এপ্রিল 2013
খালেদা জিয়ার গুলশান কার্যালয় গুলিবর্ষণে নিউ ইর্য়কে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ 01 এপ্রিল 2013
১৫ জুন নিউইয়র্কে বাংলাদেশ মেলা 01 এপ্রিল 2013
আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার জন্য সকল জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুতি নিতে বি এন পি অব নিউজার্সীর নেতৃবৃন্দের আহবান 01 এপ্রিল 2013
বাংলাদেশে সাম্প্রতিক সহিংস্র ঘটনাবলীতে “পেশাজিবী সমন্বয় পরিষদ, যুক্তরাস্ট্র শাখা” উব্দেগ প্রকাশ 01 এপ্রিল 2013
"জর্জিয়া আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্টান" 01 এপ্রিল 2013
লক্ষ্য বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানো : নিউইয়র্কে যাত্রা শুরু করল বাংলাদেশ কালচারাল সোসাইটি 01 এপ্রিল 2013
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ এর অভিষেক অনুষ্ঠান 01 এপ্রিল 2013
দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির মতবিনিময় সভায় - ইকবাল সোবহান চৌধুরী 01 এপ্রিল 2013
গোলাম ফারুক শাহীনের পিতৃবিয়োগে যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ অঙ্গ সহযোগী সংগঠনের শোক প্রকাশ 01 এপ্রিল 2013