প্রবাসী লেখকদের কলাম
হাকিকুল ইসলাম খোকন : বাপ্স নিউজ : নিউইয়র্ক থেকে : আসাদুজ্জামান নূরদের নোংরামির জন্য প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি জাতীয় স্বপ্ন ও ইচ্ছা তাঁর জীবদ্দশায় নিজ হাতে পূরণ করা সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্রবাসী, মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বপ্নদ্রষ্টা ও সংগঠক এবং স্থানীয় সরকার ও গণতন্ত্রায়ন বিষয়ক গবেষক আবু তালের এর সম্মতি নিয়ে সমন্বয়কারী হিসেবে হুমায়ূন আহমেদ নিজ হাতে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ নির্মাণ করার হোম ওয়ার্ক সম্পন্ন করেছিলেন এবং তিনি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন আয়োজন করে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ গড়ে তোলার আনুষ্ঠানিক ঘোষণা দেবার প্রস্তুতি নিচ্ছিলেন, আর এই বিষয়টি হুমায়ূনের খুব কাছের মানুষ হিসেবে আসাদুজ্জামান নূর ও আলী যাকের জানতেন; তারই মধ্যে হঠাৎ করে নূর গং সাংবাদিক সম্মেলন করে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ নির্মাণ করার ঘোষণাটি দিয়ে দেন।
আসাদুজ্জামান নূরদের এই ধরনের নোংরামি, বেঈমানীতে হুমায়ূন আহমেদ যার পর নাই দুঃখিত, ব্যথিত, মর্মাহত ও হতবাক হয়েছিলেন। সে সঙ্গে আরও অনেকের মত এ ঘোষণায় নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুও বিশেষভাবে হতবাক, মর্মাহত, ব্যথিত ও দুঃখিত হয়েছিলেন। বাচ্চু ভাই এই বিষয়টি মিমাংসা করার জন্য আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। অল্প কয়েক বছরের ব্যবধানে বাচ্চু ভাই এসব কি করে ভুলে গেলেন?
তিনি যখন নূর, যাকের, সারাদের নিয়ে হুমায়ূনের জন্য বিবৃতি দেন তখন হুমায়ূন ভক্তদের হতবাক ও দুঃখিত হওয়া ছাড়া আর কোনও গত্যšতর থাকে কি? উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় নাগরিক শোকসভায় হুমায়ূন প্রীতিতে লোক দেখানো কান্নার জন্য নূর ইতোমধ্যে বেশ সমালোচিত হয়েছেন। বাপসনিউজ।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
২৭তম ফোবানা সম্মেলন কোনভাবেই রাজনৈতিক নয়, প্রবাসীদের সর্বজনীন মিলন মেলা 17 মে 2013
প্রবাসের রাজনীতিতে বাঙালি 01 এপ্রিল 2013
নিউইয়র্কে জামায়াতের দেশবিরোধী গভীর ষড়যন্ত্র 31 মার্চ 2013
শেষ পর্যন্ত নেত্রী নিজেই না তো-! : সাঈদ তারেক 29 মার্চ 2013
সৌদি সরকারের জিরো টলারেন্স, দিশেহারা লাখ লাখ প্রবাসী 29 মার্চ 2013
গার্বেজের ফ্যাসাদে হুমায়ূন পরিবার 29 মার্চ 2013
সাবধান, বিদেশি নোটে হাজারো ব্যাকটেরিয়া ! 28 মার্চ 2013
চাঁদের কলঙ্কের মতো হাতির ঝিলের বিষফোঁড়া - সাইফুল্লাহ মাহমুদ দুলাল 28 মার্চ 2013
বিষাদ ও বেদনার গ্লানিতে স্বাধীনতার মাস - এবিএম সালেহ উদ্দীন 25 মার্চ 2013
দ্বিতীয় মুক্তিযুদ্ধ কি ‘ইসলাম পন্থীদের বিরুদ্ধে যুদ্ধ !’ - সাঈদ তারেক 19 মার্চ 2013