লসএঞ্জেলেসের বাঙ্গালীরা
হ-বাংলা নিউজ : লস অ্যাঞ্জেলেস থেকে : গত ২৯ শে জুলাই লস এঞ্জেলেসের শ্যাডো রিক্রিয়াশান সেন্টারে কালিফোর্নিয়া বি এন পির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কালিফোর্নিয়া বি এন পি এর দুই শতাধিক নেতা-কর্মী-সমর্থকের উপস্থিতিতে ইফতার মাহফিল সম্পন্ন হয়. ইফতার মাহফিলে উপস্থিত সকলকে সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানান সভাপতি নজরুল ইসলাম কাঞ্চন এবং সাধারণ সম্পাদক ডাবলু আমিন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মুহায়মেন উপস্থিত সকলকে কষ্ট করে ইফতার মাহফিলে আসার জন্য ধন্যবাদ জানান।

তিনি আগামী ২ রা সেপ্টেম্বর শ্যাডো রিক্রিয়াশান সেন্টারে অনুষ্ঠিতব্য সম্মেলন এবং প্রতিষ্ঠা বার্ষিকী সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। যারা বিভিন্ন উপায়ে সহযোগিতা করতে চান তাদেরকে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম কাঞ্চনের সাথে যোগাযোগের আহ্বান জানান। সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মরনিকা কমল এ বিজ্ঞাপন দেবার জন্যে তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন।

ইফতার মাহফিলে চত্ব শিশু ওয়াহিদা রহমান পবিত্র কোরান থেকে তেলায়াত করে. জনাব আবুল কালাম পবিত্র কোরান থেকে তেলায়াত, নামাজ পরিচালনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া, দলনেত্রী খালেদা জিয়া, বি এন পি নেতা-কর্মী দের জন্যে মহান আল্লাহর দরবারে পার্থনা পরিচালনা করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল বসিত, মুর্শেদুল ইসলাম, আব্দুল হাকিম, সৈয়দ দেলোয়ার হোসেন দিলির, খন্দকার আলম, বদরুল আলম শিপলু, ইলিয়াস সিকদার, মন্টু চৌধুরী, মাহতাব আহমেদ, জুনেল আহমেদ, হাসানুজ্জামান মিজান, আমজাদ হোসেন, শাহীন আহমেদ, নাসিরুদ্দিন জেবুল, মাহবুবুর রহমান শাহীন,

এম ওয়াহিদ রহমান, ফারুক হাওলাদার, লায়েক আহমেদ, বদরুল আলম, চৌধুরী খসরু, চপল ইসলাম, মার্শাল হক, শাহীন হক, ইলিয়াস মিয়া,, ইলিয়াস , আহসান হাফিজ রুমি, নন্দী, মানিক, রাসেল, বাবুল, হাকিম, মুনিম, অমর ফারুক, আলমগীর হোসেন, এনাম, হাসনাত খন্দকার, আবুল ইব্রাহিম, প্রমুখ।

অভ্যাগত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক বাফলা সভাপতি ডা: এম এ হাশেম, বর্তমান সভাপতি ড্যানি তৈয়েব, সাধারণ সম্পাদক নজরুল আলম, শফিউল আলম বাবু, আলী তৈয়েব, মশহুরুল হুদা, জাহান হাসান সহ অনেকে. বি এন পি কালিফোর্নিয়া শাখা সকলকে ইফতার মাহফিল সফল করে তোলায় ধন্যবাদ জানিয়েছে।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
ওরা হায়না 25 মার্চ 2013
লস এঞ্জেলেসের মুসলিম উম্মা জামাত-শিবিরের একটা আন্তর্জাতিক সংগঠন 19 মার্চ 2013
Bangladesh Independence Day Celebrations in Los Angeles-Saturday, March 23, 2013 16 মার্চ 2013
২৩শে মার্চ লস এঞ্জেলেসে সম্মিলিত আয়োজনে স্বাধীনতা দিবসের মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা 15 মার্চ 2013
লস এঞ্জেলেসে হিন্দু সোসাইটি বাংলাদেশে সংখ্যা লঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছে 15 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশবিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন - রেহমান সোবহানকে আজীবন সম্মাননা 27 ফেব্রুয়ারী 2013
লস এঞ্জেলেস বাংলাদেশ কনসুলেট এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 24 ফেব্রুয়ারী 2013
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশীরা 23 ফেব্রুয়ারী 2013
লসএঞ্জেলেসে ‘তুই রাজাকার’ স্লোগানে প্রজন্ম চত্বরের সঙ্গে একাত্মতা ঘোষণা 20 ফেব্রুয়ারী 2013
লস এঞ্জেলেসের আনিস এখন বাংলাদেশে বাসে আগুন দিচ্ছেন 15 ফেব্রুয়ারী 2013