আনন্দ বিনোদন

জনসমক্ষে ঘোষণা না দিলেও, বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি এবং নির্মাতা আদিত্য চোপড়ার প্রেমের বিষয়টি বলিউড পাড়ার প্রায় সবারই জানা। এমনকি বেশ কয়েকবার এই জুটির বিয়ের গুজবও ছড়িয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও খবর রটেছে, গোপনে বিয়ের কাজ সেরে ফেলেছেন রানী ও আদিত্য।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, মাস খানেক আগে গোপনে বিয়ে করেছেন রানী মুখার্জি ও আদিত্য চোপড়া।
সূত্রটি আরও জানিয়েছে, এ বছর কাছাকাছি সময়ে মুক্তি পাচ্ছে রানী অভিনীত দুটি ছবি। ২৪ অক্টোবর ‘আইয়া’ এবং ২০ নভেম্বর ‘তালাশ’ মুক্তি পাবে। বিয়ের খবর ফাঁস হয়ে গেলে ছবিগুলোর ব্যবসায় খারাপ প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় নিজেদের বিয়ের খবর গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন রানী এবং আদিত্য।
উল্লেখ্য, বলিউডের প্রখ্যাত চিত্রনির্মাতা যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়া বিয়ে করেছিলেন শৈশবের প্রেমিকা পায়েলকে। কিন্তু পরে এ দম্পতি বিয়ে বিচ্ছেদের আবেদন করেন। ধারণা করা হয়, রানীর সঙ্গে আদিত্যর প্রেমের কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন পায়েল।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
দাবাং ৩ ছবিতে শাহরুখ! 01 এপ্রিল 2013
শাহরুখ গাইবেন রবীন্দ্র সঙ্গীত 31 মার্চ 2013
নিউইয়র্কে চলে এসেছেন জেমস : সব শিল্পীর ভিসা হয়েছে 31 মার্চ 2013
দু হাত নেই, তবুও সেরা টনি 28 মার্চ 2013
অনন্তকে তালাক দিয়েই বর্ষা চলে গেছে কলকাতায় 28 মার্চ 2013
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ 25 মার্চ 2013
বর্ষা পরকীয়ার রানী, বললেন অনন্ত 25 মার্চ 2013
শাহবাগ টু লন্ডন আমেরিকা-কানাডা 25 মার্চ 2013
পরকীয়ায় অনন্তের উত্থানের চমকপ্রদ কাহিনী 25 মার্চ 2013
মরদেহ উঠানো হতে পারে রাহার! 25 মার্চ 2013