আজকের প্রযুক্তি
হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তৈরি ‘চন্দ্রবোট-২’ এশিয়ার সেরা রোবটের স্বীকৃতি পেয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নাসার তৃতীয় ‘অ্যানুয়াল লুনাবোটিকস মাইনিং কম্পিটিশন (এলএমসি)’তে এ স্বীকৃতি মিলে। মোবাইলফোন অপারেটর ‘রবি আজিয়াটা লিমিটেড’ চন্দ্রবোটের স্পন্সর করেছিলো। যেটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো। চলতি বছরের ২১ থেকে ২৬ মে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস হলে গত বৃহস্পতিবার দুপুরে ‘চন্দ্রবোট-২’ দলকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আইনুন নিশাত, রবির ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন্স এন্ড মিডিয়া রিলেশন্স) মহিউদ্দিন বাবর, মহাব্যবস্থাপক (ব্র্যান্ড এন্ড মার্কেট কমিউনিকেশন্স) গাজী ইমরান আল আমিন, বিশবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মহিউদ্দিন বাবর বলেন, রবি সবসময়ই তরুণদের উদ্ভাবনে উৎসাহ যুগিয়ে থাকে। বাংলাদেশের ৩টি দলসহ হাভার্ড ইউনিভার্সিটি, ভার্জিনিয়া টেক, ইউনিভার্সিটি অব ইলিনয়িস, এনব্রি রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি এবং ম্যাকগিল ইউনিভার্সিটিসহ বিশ্বের সেরা ৫৫টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
গুগল মঞ্চে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক 26 মার্চ 2013
প্রিন্ট নয়, অনলাইন সংবাদ-ই বেশি সফল 25 মার্চ 2013
গন্তব্য এবার নাসা 24 মার্চ 2013
২০-২০-২০-২০ 15 মার্চ 2013
ঢাকার রাস্তায় গুগলের গাড়ি 15 মার্চ 2013
ঝুঁকিতে অনলাইন ও মোবাইল ব্যাংকিং খাত 14 মার্চ 2013
ফেসবুকের ‘লাইক’ জানান দেয় ব্যক্তিত্বের 12 মার্চ 2013
স্প্যাম মেইলে সেরা যুক্তরাষ্ট্র 12 মার্চ 2013
নতুন কৌশলে ই-মেইল প্রতারণা 12 মার্চ 2013
কম দামে আসছে আইফোন ৫এস ! 11 মার্চ 2013