খেলাধুলা
লন্ডন অলিম্পিক পার্কে ইফতারের সময় খেজুর এবং টাটকা দুধ পাওয়া যায়৷ মুসলিম ক্রীড়াবিদ, কর্মী, কর্মকর্তা এবং দর্শনার্থীরা যাতে সময়মত ইফতার করতে পারেন সেজন্য এই আয়োজন৷
অলিম্পিকে খাদ্য সরবরাহ বিভাগের প্রধান টম ব্যারেট এই বিষয়ে জানিয়েছেন, ‘‘আমি ২০১০ সালের জানুয়ারি মাসেই এই পরিকল্পনা গ্রহণ করেছিলাম৷ অনেক চিন্তা করে এসব পরিকল্পনা করা হয়েছে৷”
অলিম্পিক গেমসের ক্যান্টিনগুলোতে খাবারে ব্যাপক বৈচিত্র্য রাখা হয়েছে৷ ভোদকা চিকেন থেকে শুরু করে এশিয়ান মেন্যু, ভূমধ্যসাগরীয় অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার অথবা ‘বেস্ট অফ ব্রিটেন’ -সবই রয়েছে খাদ্য তালিকায়৷ সাকুল্যে ৪৬০ পদের খাবার পাওয়া যাচ্ছে ক্যান্টিনে৷ অবস্থা এমন যে, এক ধরনের খাবার দ্বিতীয়বার খাওয়ার প্রয়োজন পড়বে না৷
শুক্রবার রাত থেকেই ইফতারের সময় ক্যান্টিনে রাখা শুরু হয়েছে খেজুর এবং টাটকা দুধ৷ ব্যারেট জানান, ‘‘আমদের কেন্টিন ২৪ ঘণ্টাই খোলা থাকছে এবং সেখানে বিভিন্ন ধর্ম ও ভোজনপ্রনালী অনুসরণ করেই খাদ্য তালিকা সাজানো হয়েছে৷ তাছাড়া সারারাতই গরম খাবার পাওয়া যাচ্ছে৷''
লন্ডন অলিম্পিকে অংশ নেয়া সাড়ে দশ হাজার ক্রীড়াবিদের মধ্যে মুসলমানের সংখ্যা তিন হাজার৷ পবিত্র রমজান মাসে মুসলমানরা সারাদিন রোজা পালন করে৷ অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্তের আগ অবধি সকল প্রকার খাদ্য এবং পানীয় গ্রহণ থেকে বিরত থাকে মুসলমানরা৷ এটাই ধর্মীয় রীতি, তবে ক্ষেত্রবিশেষে ব্যতিক্রম রয়েছে৷
বলাবাহুল্য, রমজানের এই পবিত্র মাসে অলিম্পিক আয়োজনের সমালোচনা করছেন কেউ কেউ৷ লন্ডনভিত্তিক ইসলামিক হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান মাসুদ সাদজারেহ এই বিষয়ে বলেছেন, ‘‘তারা বড়দিনের উৎসবের সময় এটা আয়োজন করত না৷ একইভাবে রমজানের সময় এই (অলিম্পিক) আয়োজন মুর্খতার পরিচয়।”
তবে ‘মুসলিম কাউন্সিল অব গ্রেট ব্রিটেন’র ইমাম শেখ ইব্রাহিম মগরা'র বক্তব্য ভিন্ন৷ তিনি বলেন, ‘‘একজন মুসলমান হয়ত মনে করতে পারেন, এই মাসে এসব আয়োজন না করলেই ভালো হত, কিন্তু রমজানের সময় রোজা পালন সত্ত্বেও মুসলমানদের জীবন থেমে থাকে না৷”
অলিম্পিকের কারণে কোনো কোনো ক্রীড়াবিদ অবশ্য রোজা রাখা থেকে বিরতও থাকছেন৷ লন্ডন অলিম্পিক দলের ক্রীড়াবিদ মোহাম্মদ শাবি রোজা পালন করছেন না৷ তিনি বলেন, ‘‘আমি রোজা পালন করছি না৷ এটা আমার এবং আমার পরিবারের একান্ত সিদ্ধান্ত৷” মরক্কান বংশোদ্ভূত এই খেলোয়াড় অবশ্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন৷ রোজা পালন করতে না পারায় তিনি মরক্কোতে ১,৮০০ গরিব মানুষকে নিজের খরচে খাওয়ানোর ব্যবস্থা করেছেন৷ তিনি বলেন, ‘‘এরফলে আমি মনে করছি, আমি কিছু একটা করতে পেরেছি৷ তারপরও রোজা পালনের বিষয়টি মিস্ করছি৷” সূত্র: ডিপিএ।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
সাকিবদের নতুন পরামর্শক ব্রেট লি 31 মার্চ 2013
লঙ্কাকে হারিয়ে টাইগারদের নতুন ইতিহাস 29 মার্চ 2013
আবার আইসিসি ওয়ানডে রেঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব আল হাসান 26 মার্চ 2013
বিয়ের পর সাকিবের প্রথম জন্মদিন 25 মার্চ 2013
মার্টিনের জাদুঘরে এক টুকরো বাংলাদেশ 16 মার্চ 2013
ডাবল সেঞ্চুরির অনন্য উচ্চতায় মুশফিক 11 মার্চ 2013
শ্রীলঙ্কার মাঠে ও গানে আসিফ 09 মার্চ 2013
বাঙালি খাবারের স্বাদ নিবেন টেন্ডুলকার 02 মার্চ 2013
বার্সাকে হটিয়ে ফাইনালে রিয়াল 27 ফেব্রুয়ারী 2013
ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট 22 ফেব্রুয়ারী 2013