প্রবাসী বাঙ্গালীদের খবর
মমিন মজুমদার : নিউইয়র্ক থেকে : গত ১৫ই জুলাই রবিবার ২০১২ সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ এস এ ইন্ক উদ্যাপন করলো অত্যন্ত জমজমাট ও আনন্দপূর্ন বার্ষিক বনভোজন ২০১২। লং আইল্যান্ডের হ্যাকশেয়ার ষ্টেট পার্কের সুপরিসর ও সর্ববৃহৎ প্যাভিলিয়নের বিপুল সংখ্যক প্রবাসী বরিশাল বিভাগবাসীর সম্মিলনে পুরো পরিবেশটি যেন হয়ে উঠেছিল এক খন্ড বরিশাল। স্বদেশী ভাষায় কথাবার্তা, দেশীয় আমেজের আপ্যায়ন এবং চমৎকার নৈস্বর্গিক পরিবেশে সবাইকে করেছে মিমেহিত। 
জ্যাকসন হাইটস, ব্রুকলীন, জ্যামাইকা ও ব্রঙ্কস থেকে বাস ও মাইক্রোবাস যোগে সকলেই সকাল ১১টা মধ্যে বনভোজন স্থানে উপস্থিত হন। সকলের নাস্তা পরিবেশনের পরে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব ধীরেন্দ্র দেবনাথ সম্ভু শান্তির প্রতিক সাদা পায়রা উড়িয়ে এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বনভোজনের অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন এবং বন্ধন -২ নামক স্মরণিকার মোড়ক উম্মোচন করেন
দিনভর বিভিন্ন রকমের খেলাধুলা ও হরেক রকম মজাদার খাবারের মাধ্যমে মধ্যহৃভোজ সমাপ্তি হয়। তবে এবারে মধ্যাহৃভোজের শেষে বরিশালের ঐতিহ্য রসে ভিজানো চিতই পিঠার পরিবেশ সবাইকে অত্যন্ত মুগ্ধ করে এবং সকলেই সেই বরিশালের স্মৃতির সাথে মুহুর্তের মধ্যে বিলিন হয়ে যায়। বিকেলে সাংস্কৃতিক সম্পাদিকা সবিতা দাসের উপস্থাপনায় নাচ ও গান প্রবাসের অত্যন্ত জনপ্রিয় শিল্পিদের পরিবেশনায় সবাই বিমোহিত হন। শিল্পীদের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলেন সুমি, আফরিন, সীমা, আফজাল হোসেন, সবিতা দাস ও সারমিন মহসিন শেষ পর্ব অনুষ্ঠিত হয় আকর্ষনী র্যাফেল ড্র এবং সহ সভাপতি মোঃ নকিব শাহিনের উপস্থাপনায় সর্বমোট ২৩টি পুরস্কার প্রদান করা হয় এবং উল্লেখ্য র্যাফেল ড্র এর ১ম পুরস্কার ঢাকা নিউইয়র্ক ঢাকা রিটার্ন টিকেট, নিউইয়র্ক অরল্যান্ড টিকেট, ল্যাপটপ, এলসিডি টিভি, ডিজিটাল ক্যামরা সহ সবকয়টি পুরস্কারই সবাই জিতে নেন। অনুষ্ঠান শেষে ৫০০ এর বেশী লোকের সরব উপস্থিতি দেখে মাননীয় প্রধান অতিথী আবেগ আপ্লুত এবং মুগ্ধহয়ে বলেন প্রবাসে বাংলা সাংস্কৃতির চর্চায় বরিশালবাসী অনেকটা এগিয়ে। সম্মিলিত বরিশালবাসী ইউএসএ ইনক এর পক্ষ থেকে প্রধান অতিথিকে বিশেষ সম্মাননা এবং সংবর্ধিত করা হয় এবং সংগঠনের একত্রিকরণের ও অন্যান্য কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য প্রধান অতিথীর মাধ্যমে জনাব ইসমাইল খাঁন আনসারী, ইঞ্জিনিয়ার মো: মোহসীন, মো: ওয়াদুদ তালুকদার, মো: শহিদুল ইসলাম শিকদার এবং স্বপন মোঃসর্দারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ভবিষ্যতে সংগঠনের কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আরও কয়েকজনকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বনভোজনে উপস্থিত থেকে কয়েকজন অতিথি আমাদেরকে বিশেষ কৃতার্থ করেছেন তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য ডা: সি.এম.হাসান, ডা: রুমানা সবুর, এটর্নী জেফরী কেস্টেনবাম, এটর্নি গেরী পোগার, জনাব গিয়াস আহমেদ। বনভোজনের বিশেষ তত্ত্বাবধানে ছিলেন মো: এলগাজী, ডা: আব্দুস সবুর, মো: ওয়াদুদ তালুকদার, স্বপন মো: সর্দার, মোঃ জাহাঙ্গীর এম আলম, এম এ সালাম আকন্দ, কায়কোবাদ খাঁন, রফিকুল আলম চৌধুরী। পরিশেষে উপস্থিত সকল অংশগ্রহণকারী এবং উপদেষ্টা বৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করে আয়োজক কমিটির পক্ষে জনাব মো: শহিদুল ইসলাম শিকদার, নীরা রাব্বানী, মামুনুর রশীদ এবং আলহাজ্ব আবুল কাসেম সভার সমাপ্তি ঘোষনা করেন।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
ভারেজ বাংলাদেশ এসোসিয়েসনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন 19 মে 2013
নিউইয়র্কে আবদুছ ছাত্তার এমপি’র সংবর্ধনা ৭ এপ্রিল 01 এপ্রিল 2013
খালেদা জিয়ার গুলশান কার্যালয় গুলিবর্ষণে নিউ ইর্য়কে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ 01 এপ্রিল 2013
১৫ জুন নিউইয়র্কে বাংলাদেশ মেলা 01 এপ্রিল 2013
আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার জন্য সকল জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুতি নিতে বি এন পি অব নিউজার্সীর নেতৃবৃন্দের আহবান 01 এপ্রিল 2013
বাংলাদেশে সাম্প্রতিক সহিংস্র ঘটনাবলীতে “পেশাজিবী সমন্বয় পরিষদ, যুক্তরাস্ট্র শাখা” উব্দেগ প্রকাশ 01 এপ্রিল 2013
"জর্জিয়া আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্টান" 01 এপ্রিল 2013
লক্ষ্য বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানো : নিউইয়র্কে যাত্রা শুরু করল বাংলাদেশ কালচারাল সোসাইটি 01 এপ্রিল 2013
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ এর অভিষেক অনুষ্ঠান 01 এপ্রিল 2013
দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির মতবিনিময় সভায় - ইকবাল সোবহান চৌধুরী 01 এপ্রিল 2013