আনন্দ বিনোদন
![]() |
একজন পরিপূর্ণ কন্ঠশিল্পী খুঁজে বের করার উদ্দেশ্যে চ্যানেল-নাইন ও প্রাণ আর এফ এল গ্রুপের পাওয়ার কার্বোনেটেড ড্রিংক যৌথভাবে আয়োজন করছে ট্যালেন্ট হান্ট রিয়্যালিটি শো ‘পাওয়ার ভয়েজ ২০১২’।
এ উপলক্ষে ১৮ জুলাই বুধবার বেলা ১০টা ৩০মিনিটে সোনারগাঁও হোটেলে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিচারকের দায়িত্বে থাকা সংগীত শিল্পী সুবীর নন্দী, সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা, মহাগুরুর দায়িত্বে থাকা বিখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা, সঞ্চালনার দায়িত্বে থাকা আখি আলমগীর, চ্যানেল-নাইন-এর সিইও বিবেক তেওয়ারী, ক্রিয়েটিভ ডিরেক্টর সন্দীপ শ্রিবাস্তব, হেড অব ইভেন্টস ও অনুষ্ঠানটির পরিচালক তানভীর খান, প্রান আর এফ এল-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ফারহান রশিদ ও ব্র্যান্ড ম্যানেজার মো: মনিরুল ইসলাম।
এ প্রতিযোগিতায় প্রতিযোগীকে অবশ্যই গান গাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্রে পারদর্শী, আকষর্নীয় ব্যাক্তিত্বের অধিকারী হতে হবে। সে সঙ্গে গানের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কেও যথার্থ ধারণা থাকতে হবে। অনুষ্ঠানে বিচারকের প্যানেলে দায়িত্ব পালন করবেন সংগীত শিল্পী সুবীর নন্দী, চিত্রনায়িকা মৌসুমী এবং সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। আর মহাগুরু হিসেবে থাকছেন বিখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা।
অনুষ্ঠানে রুনা লায়লা বলেন, মহাগুরু হিসেবে আমাকে অনেক বড় দায়িত্ব দেয়া হয়েছে। ভয়েজের পাশাপাশি প্রতিযোগীর সবদিকে পারফেরমেন্স বিচার করা হবে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গন আরেকটি প্রতিভা খুঁজে পাবে।
এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যে প্রতিযোগীর বয়সসীমা হতে হবে ১৬ থেকে ৩০ বছর। এতে বাংলাদেশে সহ ইউরোপ ও ইউ এ তে বসবাসকারী প্রবাসী বাঙালীরাও অংশ নিতে পারবে। ১ আগস্ট সারাদেশে অডিশন শুরু হবে। চলবে ২০ আগষ্ট পর্যন্ত। প্রবাসী বাঙালীদের অডিশন নেয়া হবে লন্ডন ও দুবাইতে। আর বাংলাদেশী প্রতিযোগীরা ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, কুস্টিয়া ও কুমিল্লা এ ১০টি শহরে অডিশন রাউন্ডে অংশ নেবে।
“পাওয়ার ভয়েজ ২০১২” শিরোপা বিজয়ী পাবে একটি ব্র্যান্ড নিউ গাড়ী ও ১০ লাখ টাকা। আর দ্বিতীয় পুরস্কার থাকবে ৫ লক্ষ টাকা ও তৃতীয় পুরস্কার থাকবে ৩ লক্ষ টাকা। এছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সেরা ৫জনের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার। আর জি সিরিজ-এর পক্ষ থেকে শীর্ষে উঠে আসা ৫জনকে নিয়ে একটি অডিও অ্যালবাম বের করা হবে।
“পাওয়ার ভয়েজ ২০১২” দি ভয়েজ অফ বাংলাদেশ-এর রেডিও পার্টনার হচ্ছে রেডিও টুডে, মেকওভার দায়িত্বে থাকছে পারসোনা, ফটো স্টুডিও পার্টনার আরাশ, ওয়্যারড্রোব পার্টনার ভাসাভি, জুয়েলারী পার্টনার ডায়মন্ড ওয়ার্ল্ড।
প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করার নিয়ম:
১. যেকোন মোবাইল থেকে reg লিখে ৬৯৬৯ নাম্বার এ এস এম এস’র মাধ্যমে
২. ইউরোপ ও ইউ এ ই এর প্রতিযোগীরা অনলাইন www.powervoice.com.bd এ লগ ইন করে রেজিস্ট্রেশন করতে পারবেন।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
দাবাং ৩ ছবিতে শাহরুখ! 01 এপ্রিল 2013
শাহরুখ গাইবেন রবীন্দ্র সঙ্গীত 31 মার্চ 2013
নিউইয়র্কে চলে এসেছেন জেমস : সব শিল্পীর ভিসা হয়েছে 31 মার্চ 2013
দু হাত নেই, তবুও সেরা টনি 28 মার্চ 2013
অনন্তকে তালাক দিয়েই বর্ষা চলে গেছে কলকাতায় 28 মার্চ 2013
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ 25 মার্চ 2013
বর্ষা পরকীয়ার রানী, বললেন অনন্ত 25 মার্চ 2013
শাহবাগ টু লন্ডন আমেরিকা-কানাডা 25 মার্চ 2013
পরকীয়ায় অনন্তের উত্থানের চমকপ্রদ কাহিনী 25 মার্চ 2013
মরদেহ উঠানো হতে পারে রাহার! 25 মার্চ 2013