Type in:

বলিউডের ছবিতে আমির খানের ছেলে জুনায়েদ খান

( 0 Votes )

আনন্দ বিনোদন

http://static.c2w.com/uploads/question/image/01/12/32/87/N1123287/1232960381.jpg

বলিউডে অভিষেক হচ্ছে আমির খান ও রিনা দত্তের ছেলে জুনায়েদ খানের। তবে বাবার মতো ক্যামেরার সামনে থাকতে চান না জুনিয়র খান। বরং তার মূল আগ্রহটা পড়েছে ক্যামেরার পেছনেই।

জানা গেছে, রাজকুমার হিরানির পরবর্তী ছবি ‘পিখে’তে সহকারী পরিচালক হিসেবে আসতে যাচ্ছেন জুনায়েদ। ছবিটির মূল চরিত্রে অবশ্য ছেলেকে সাহস দিতেই বোধহয় থাকছেন স্বয়ং আমির খান। আর তার সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিনে জুটি বাঁধছেন ‘রাবনে বানাদি জোড়ি’ খ্যাত আনুশকা শর্মা। তবে আমির এবং হিরানি এ বিষয়ে মুখ না খুললেও ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, ইতোমধ্যে জুনায়েদকে ছবিটিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করতে আমন্ত্রণ জানানো হয়েছে।

১৭ বছর বয়স্ক জুনায়েদ প্রথমে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও পরে ঠিকই ‘হ্যাঁ’ বলে দিয়েছেন হিরানিকে।

এরইমধ্যে বাবাকেও রাজি করিয়ে ফেলেছেন জুনায়েদ। ইতোমধ্যে অবশ্য জুনায়েদের কাজ শুরুও হয়ে গেছে। জুনিয়র খান এখন দেশময় ঘুরে বেড়াচ্ছেন ছবির সুন্দর লোকেশন খুঁজে বের করতে।




সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80