Type in:

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রবাসী বাঙালীদের আয়োজনে ১৩ জুলাই থেকে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনের ‘বঙ্গমেলা’

( 0 Votes )

আনন্দ বিনোদন


আমাদের শোবিজের তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। টিভিনাটকের পাশাপাশি দীর্ঘদিন ধরে তারা ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চে কাজ করছেন। শহীদুজ্জামান সেলিম মঞ্চে অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনাও দিয়ে থাকেন। এবার তার নির্দেশনায় একক অভিনয়ের একটি নাটকে অভিনয় করছেন রোজী সিদ্দিকী। ‘কহে নারীগণ’ নামের এ নাটকটি নিয়ে তারা এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সেখানে প্রবাসী বাঙালীদের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গমেলায় নাটকটি মঞ্চস্থ হবে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রবাসী বাঙালীদের আয়োজনে ১৩ জুলাই থেকে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনের ‘বঙ্গমেলা’। এই মেলার অংশ হিসেবে আগামী ১৪ ও ১৫ জুলাই আরনেস্ট থিয়েটার হলে শহীদুজ্জামান সেলিম নির্দেশিত ‘কহে নারীগণ’ নাটকটি প্রদর্শিত হবে। রোজি সেলিমের একক অভিনয়ের এ নাটকটি রচনা করেছেন হারুন অর রশীদ।

বঙ্গমেলার আমন্ত্রিত অতিথি হিসেবে শহীদুজ্জামান সেলিম ও রোজী সেলিম দম্পতি ১০ জুলাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন।

যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে শহীদুজ্জামান সেলিম বলেন, মঞ্চে আমার নির্দেশনায় বেশ কিছু নাটক মঞ্চস্থ হলেও এবারই প্রথম কোনো একক অভিনয়ের নাটক নির্মাণ করলাম।  ‘কহে নারীগণ’ নাটকে রোজি একক অভিনয় করেছে। ঢাকায় নিজেদের মধ্যে ঘরোয়াভাবে নাটকটির প্রস্তুতিমূলক কয়েকটি প্রদর্শনী করেছি। আমেরিকা থেকে ফেরার পর ঢাকায় নাটকটির নিয়মিত প্রদর্শনী আয়োজনের ইচ্ছে আছে।

শহীদুজ্জামান সেলিম জানান, একক অভিনয়ের এ নাটকে রোজী সেলিম চারটি নারী চরিত্রে অভিনয় করেছেন। তাকে দেখা যাবে গ্রামের সাধারণ মেয়ে, চলচ্চিত্রের এক্সট্রা, হিন্দু গৃহবধূ, মমতাজ মহল এই চার নারীর চরিত্রে। বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে এই নারীদের জীবন কাহিনীর মাঝে অদ্ভূত মিল খোঁজার প্রচেষ্টা নিয়েই ‘কহে নারীগণ’ নাটকের গল্প।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত বঙ্গমেলায় বাংলাদেশ থেকে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী ছাড়াও আরো যোগ দিয়েছেন বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, মহিউজ্জামান চৌধুরী, চন্দনা মজুমদার, শফি মন্ডল, শিমূল মুস্তাফা প্রমুখ। কলকাতা থেকেও এ মেলায় যোগ দিয়েছেন বেশ কজন শিল্পী।

ঢাকা থেকে আরো যারা  এই উৎসবে  আসছেন তারা হলো   রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা (১৪ই জুলাই, ৮টা-৪০ মিনিটে)  এবং  অদিতি মহসীন (১৪ই জুলাই ৪টা ৩০মিঃ)  নজরুল গীতির শিল্পী ফেরদৌস আরা (১৪ই জুলাই- রাত ১০টা ১০ মিনিট),  রবীন্দ্র এবং আধুনিক গানের শিল্পী মহিউজ্জামান চৌধুরী (১৪ই জুলাই দুপুর ১টা ৪৫মিনিট) ,  লালন গীতি শিল্পী "মনপুরা খ্যাত  চন্দনা মজুমদার (১৪ই জুলাই ২-৪৫ মিনিট), এবং বাউল শিল্পী  শফি মণ্ডল ( ১৪ই জুলাই ৩টা-৩০মিনিট) ,  সাথে জনপ্রিয় আবৃত্তি শিল্পী  শিমূল মুস্তাফা ।  শিলুলের আবৃত্তি হবে ইছামতি মঞ্চে ১৪ই জুলাই তিনটা পঞ্চান্ন মিনিটে।  শিমূল মোস্তফা কবিতাকে আধুনিকতার ছোয়াতে জনপ্রিয় করেছেন। শিমুল মোস্তফার কন্ঠের তরঙ্গে মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। গ্রেটার ওয়াশিংটনের বংগমেলার মঞ্চে তারই প্রতিধ্বনি তুলবে। প্রবাসের কবিতা প্রেমিকদের জন্য এটা সুসংবাদ।

কলকাতা থেকে আগত  শিল্পীদের মধ্যে প্রধান আকর্ষন দুই বাংলার কাছে সময়ান জনপ্রিয় ওয়া আধুনিক গানের শিল্পী শুভমিতা ( মহানন্দা মঞ্চে ১৩ই জুলাই রাত ৯টা পয়ত্রিশ মিনিটে।  আরো আছে  রবীন্দ্র নাথের গান এবং কবিতা নিয়ে দেবাংগনা সরকার এবং নাতাশা দাস গুপ্ত ( ১৩ই জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায়) , আধুনিক গান রিশি ভট্টাচার্য ( দুপর ১২টা ১৫ মিনিট), একক নৃত্যানুষ্ঠান সোমনাথ দত্ত (১৪ই জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায়), কলকাতার জনপ্রিয় নাট্যদল নান্দিকারের শো অনুষ্ঠিত হবে ১৪ই জুলাই রাত আটটা পঞ্চাশ মিনিটে। ইষ্টার্ণ ব্যান্ড দোহর "গানের  ঢোল" শিরোনামে  পরিবেশন করে ১৫ই জুলাই বিকেল ২টা ৪৫ মিনিটে।




সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80