আনন্দ বিনোদন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টরা বলিউডের অভিনেতা সালমান খানের নিরাপত্তা দেখভালের দায়িত্ব পালন করেছেন। অবিশ্বাস্য শোনালেও ডাবলিনে ‘এক থা টাইগার’ ছবির শুটিং চলাকালে এমনটিই ঘটেছে।
শুটিং চলাকালে আয়ারল্যান্ডের হোটেল শেলবোর্নে উঠেছিলেন সালমান। সে সময় আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন বিল ক্লিনটন। কাকতালীয়ভাবে তাঁর থাকার ব্যবস্থাও করা হয় হোটেল শেলবোর্নে। শুধু তা-ই নয়, হোটেলের একই তলায় পাশাপাশি থেকেছেন ক্লিনটন ও সালমান। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রিয় তারকাকে এক নজর কাছ থেকে দেখার জন্য সময়ে-অসময়ে হোটেলে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করতেন সালমান-ভক্তরা। বিষয়টি উদ্বিগ্ন করে তোলে ক্লিনটনের দেহরক্ষীদের। সাবেক প্রেসিডেন্টের আশপাশে যাতে কেউ ঘেঁষতে না পারেন, সেটা নিশ্চিত করতে সালমানের নিরাপত্তার দায়িত্বও কাঁধে তুলে নেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। আর এমনটা চলে টানা তিন দিন। কারণ ক্লিনটন ওই তিন দিন আয়ারল্যান্ডে অবস্থান করেছেন।
এ প্রসঙ্গে ‘এক থা টাইগার’ ছবির পরিচালক কবির খান জানিয়েছেন, ‘অনেকটা বাধ্য হয়েই সালমানের ব্যক্তিগত নিরাপত্তা দিতে হয়েছে বিল ক্লিনটনের দেহরক্ষীদের। এককথায় বলতে গেলে, পুরোপুরি অবিশ্বাস্য একটি ঘটনা এটি।’
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
দাবাং ৩ ছবিতে শাহরুখ! 01 এপ্রিল 2013
শাহরুখ গাইবেন রবীন্দ্র সঙ্গীত 31 মার্চ 2013
নিউইয়র্কে চলে এসেছেন জেমস : সব শিল্পীর ভিসা হয়েছে 31 মার্চ 2013
দু হাত নেই, তবুও সেরা টনি 28 মার্চ 2013
অনন্তকে তালাক দিয়েই বর্ষা চলে গেছে কলকাতায় 28 মার্চ 2013
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ 25 মার্চ 2013
বর্ষা পরকীয়ার রানী, বললেন অনন্ত 25 মার্চ 2013
শাহবাগ টু লন্ডন আমেরিকা-কানাডা 25 মার্চ 2013
পরকীয়ায় অনন্তের উত্থানের চমকপ্রদ কাহিনী 25 মার্চ 2013
মরদেহ উঠানো হতে পারে রাহার! 25 মার্চ 2013