অন্যান্য খবর
হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : প্রয়োজন অনুযায়ী দাম নির্ধারণ করে দেদার বিক্রি হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এক-দুই মাসের মধ্যে পরিচয়পত্র পেতে চাইলে সাধারণ মানুষের লাগছে পাঁচ হাজার টাকা। আর ১৫ দিনের মধ্যে পেতে চাইলে ১০ হাজার এবং প্রবাসীদের ক্ষেত্রে জরুরি হলে ১৫ থেকে ৫০ হাজার টাকা দিতে হচ্ছে। তার পরও জাতীয় পরিচয়পত্র পেতে ইসি কর্মকর্তা ও দালালদের হাসি-খুশি মুখেই এ টাকা দিচ্ছে জনসাধারণ।
আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র এখন পর্যন্ত বাধ্যতামূলক না হলেও হুজুগে মেতেছে ব্যাংক-বীমা-পাসপোর্ট অফিসের মতো সেবা সংস্থাগুলো। নিরাপত্তার অজুহাতে কঠোর হয়ে গেছেন গার্মেন্ট কারখানার মালিক থেকে বাড়িওয়ালা পর্যন্ত। পরিচয় নিশ্চিত হতে সবাই চাইছেন এনআইডি। আর এতে বিপত্তিতে পড়ছেন কার্ড না পাওয়া ৭০ লাখ নাগরিক ও কার্ড হারিয়ে ফেলা ভোটাররা। তাই দেশের নানা স্থান থেকে প্রতিদিনই সহস াধিক লোক ছুটে আসছেন ঢাকার ইসলামিক ফাউন্ডেশনের সপ্তম তলায় ভোটার তালিকা সহায়তা প্রকল্প অফিসে। আর এখানে সক্রিয় হয়ে উঠেছে একটি শক্তিশালী দালাল চক্র। প্রকল্পে কর্মরত এবং এর বাইরের কিছু লোক অর্থের বিনিময়ে এ সেবা দিচ্ছেন।
কয়েকটি নমুনা : এক. কুমিল্লার শফিকুল ইসলাম। ইতালির ভিসা পেয়েছেন। টিকিট সরবরাহে তার এনআইডি চাওয়া হয়। ভোটার তালিকা সহায়তা প্রকল্প অফিস জানায়, দুই সপ্তাহের আগে কার্ড পাবেন না তিনি। এ পর্যায়ে দালাল এগিয়ে আসেন। আর্জেন্ট এনআইডি সরবরাহ করতে তিনি চান ১০ হাজার টাকা। তিন দিন পরে এনআইডি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশে দালালকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন শফিক।
দুই. শামীম চৌধুরী থাকেন আমেরিকায়। এক মাসের জন্য দেশে এসেছেন। বেসরকারি ব্যাংকে হিসাব খোলার জন্য পরিচয়পত্র প্রয়োজন। ইসির কর্মকর্তারা আবেদন করতে বললে তিনি আবেদন করেন। দ্রুত কার্ড করে দেওয়ার জন্য তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়।
তিন. উচ্চ ডিগ্রির জন্য বিদেশ যাবেন এক শিক্ষক। এ জন্য পরিচয়পত্র প্রয়োজন। ইসি সচিব বরাবর আবেদনও করেন। কিন্তু মোটা অঙ্কের টাকা না দেওয়ায় তার আবেদনপত্রটি ইসিতে ফাইলবন্দী রয়েছে।
চার. কোরিয়া যাওয়ার জন্য পরিচয়পত্র সংগ্রহ করতে ভোটার তালিকা প্রকল্পের এক টেকনিক্যাল এঙ্পার্টের সঙ্গে যোগাযোগ করেন টাঙ্গাইলের তিন যুবক। সাত দিনের মধ্যে পরিচয়পত্র দিতে তাদের কাছে ২০ হাজার টাকা করে চাওয়া হয়।
কার্ডের তদন্ত রিপোর্ট পেতে ভোগান্তি : ভোগান্তির অপর নাম পশ্চিম আগারগাঁওয়ে জেলা নির্বাচন অফিস। নতুন পরিচয়পত্র ও এর তদন্ত রিপোর্টের স্মারক নম্বরের জন্য আসতে হয় এখানে। ধানমন্ডির আশিক ওই থানা কর্মকর্তার কাছে পরিচয়পত্র নিতে আসেন। কর্মকর্তা তার কক্ষে অন্যদের সঙ্গে খোশগল্পই করছিলেন। আশিক প্রতিবেদককে বলেন, দুই ঘণ্টা বসে থেকেও কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারিনি। তবে টাকা দিলেই শুধু তারা ফাইল খুঁজে দেন। টাকা লেনদেনের বিনিয়ময়ে পরিচয়পত্র প্রদান বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, এসব বিষয়ে প্রমাণ পেলে ব্যবস্থা নেবে ইসি।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
যুক্তরাষ্ট্রের এইচ-১ বি ভিসা এবার লটারিতে ! 01 এপ্রিল 2013
বিয়ের আসরে তালাকের ঘটনায় তোলপাড় 01 এপ্রিল 2013
সৌদি আরব জুড়ে গ্রেফতার আতঙ্কে বাংলাদেশী শ্রমিকরা, নীরব দূতাবাস 01 এপ্রিল 2013
বনানীতে গাড়ির রেস্তোরাঁ! 01 এপ্রিল 2013
‘দ্যা ডেথ অফ শাহবাগ ?’ 31 মার্চ 2013
পাঠ্যবইয়ে ইসলামের ইতিহাস ও কোরআনের আয়াতের অর্থ বিকৃতি 31 মার্চ 2013
প্রবাসী লেখক মিনা ফারাহর লেখায় শেরপুরে তোলপাড় 31 মার্চ 2013
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে 31 মার্চ 2013
কানাডার বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারের স্কুল এগিয়ে যাচ্ছে সাফল্যের সঙ্গে 31 মার্চ 2013
প্রবাসে বাংলাদেশীদের লাশের বহর দীর্ঘ হচ্ছে 29 মার্চ 2013