Type in:

মুনায় মুনাফেক আর বাফলায় ঘাপলা

( 0 Votes )

লসএঞ্জেলেসের বাঙ্গালীরা


হ-বাংলা নিউজ : লস অ্যাঞ্জেলেস থেকে : জামাত-শিবির নেতা-কর্মীদের দ্বারা পরিচালিত মুনার প্রতি প্রবাসীদের এক বিরূপ মনোভাব ছিল প্রথম থেকে । ৭১ এ জামাত নেতাদের কুকীর্তি, আর স্বাধীন বাংলদেশে ইসলামের নামে শিবির ক্যাডারদের রগকাটা আর খুন জখমের রাজনীতি তাদের প্রতি এরূপ আচরণের কারণ বলে জানা যায় । উপরন্তু ৯/১১ এর পর বিভিন্ন অভিযোগে মুনা কালিফোর্নিয়া চাপ্টারের সাধারণ সম্পাদক গ্রেফতার হলে  এবং বাংলাদেশে জামাতের জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মানুষ মুনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে । ইতিমধ্যে কালিফোর্নিয়া সফরে আসা জামাত নেতাদের সম্বর্ধনা দিয়ে মুনা জামাতের অঙ্গ সংগঠন হিসেবে নিজেদের অবস্থান পরিস্কার করেছে ।

সিটির মেয়র মুসলমানদের সম্পর্কে কটুক্তি করে প্রায়শ্চিত্ত করতে চাইলে মুনার গ্রিফিত পার্কের পিকনিকে তাকে নিয়ে এসে মুনা নেতারা হই চৈ ফেলে দিয়েছিল । লস এঞ্জেলেস থেকে প্রকাশিত একুশ পত্রিকা সে সময় তাদের ভালো কাভারেজ দেয় । বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের মাধ্যমে লস এঞ্জেলেস প্রবাসীদের কাছে যাবার সুযোগ করে দেবার জন্যে মুনা নেতারা জাহান হাসান এবং মশহুরুল হুদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন ।

বাফলার মাধ্যমেও মুনা লস এঞ্জেলেস প্রবাসীদের সাথে মেলামেশার সুযোগ পেয়েছে । তার প্রায় প্রতিটি কমিটিতে মুনা নেতারা স্থান পেয়েছে । উপরন্তু বাফলার প্রধান গুরু ডক্টর মাহবুব খান মুনার প্রতিটি কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্য  দিয়ে প্রমান রেখেছেন তিনি মুনার এক গুরুত্ব পূর্ণ নেতা ।

বাফলা-মুনার সম্পর্ক ধরে ডাক্তার হাশেম সদ্য পালিয়ে যাওয়া যুদ্ধাপরাধী জামাত নেতা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের লস এঞ্জেলেস সফরের সময় গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখেন । বাফলার কর্নেল হুদাকেও মুনার বিভিন্ন পোগ্রামে দেখা গেছে । আজকের মুনা বিরোধী কুদ্দুস খান এক সময় মুনার স্টেজে থেকে বক্তব্য রেখেছেন এবং  ইউ টিউবে মুনাকে নিয়ে মেতেছিলেন ।

আরেকটি বিষয় লক্ষনীয় যে, বাফলার পদে থেকে মুনা নেতা আনিস-খসরু যুদ্ধাপরাধী জামাত নেতা মতিউর রহমান নিজামী ওরফে মইত্তা রাজাকার গ্রেফতার হলে তড়িত প্রতিবাদ সভার আয়োজন করে তার গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবি জানিয়েছেন তৌরাত রেস্টুরেন্টে । তেমনি রাজাকার জামাত নেতা গোলাম আজম গ্রেফতার হলে বাফলার সাংগঠনিক সম্পাদক মুনা নেতা আশরাফ হোসেন আকবর লস এন্জেলেস্থ বাংলাদেশ কন্সুলেটে তার মুক্তির দাবিতে স্মারক লিপি দিয়েছেন ।

কালিফোর্নিয়ার মুক্তিযুদ্ধের পক্ষের প্রবাসী বাংলাদেশীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, যখন কালিফোর্নিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তার আঞ্চলিক সংগঠনের ইফতার মাহফিলে জামাত নেতা বারিস্টার রাজ্জাককে নিয়ে এসে অভ্যর্থনা  দিয়েছেন ।




Other articles in লসএঞ্জেলেসের বাঙ্গালীরা

ওরা হায়না 25 মার্চ 2013

লস এঞ্জেলেসের মুসলিম উম্মা জামাত-শিবিরের একটা আন্তর্জাতিক সংগঠন 19 মার্চ 2013

Bangladesh Independence Day Celebrations in Los Angeles-Saturday, March 23, 2013 16 মার্চ 2013

২৩শে মার্চ লস এঞ্জেলেসে সম্মিলিত আয়োজনে স্বাধীনতা দিবসের মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা 15 মার্চ 2013

লস এঞ্জেলেসে হিন্দু সোসাইটি বাংলাদেশে সংখ্যা লঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছে 15 মার্চ 2013

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশবিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন - রেহমান সোবহানকে আজীবন সম্মাননা 27 ফেব্রুয়ারী 2013

লস এঞ্জেলেস বাংলাদেশ কনসুলেট এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 24 ফেব্রুয়ারী 2013

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশীরা 23 ফেব্রুয়ারী 2013

লসএঞ্জেলেসে ‘তুই রাজাকার’ স্লোগানে প্রজন্ম চত্বরের সঙ্গে একাত্মতা ঘোষণা 20 ফেব্রুয়ারী 2013

লস এঞ্জেলেসের আনিস এখন বাংলাদেশে বাসে আগুন দিচ্ছেন 15 ফেব্রুয়ারী 2013

- Entire Category -

সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80