প্রবাসী বাঙ্গালীদের খবর
আটলাণ্টিক সিটি থেকে এবিএম নিউজ: গত ১৩ই জুন বুধবার বিপুল সংখ্যক বিএনপির নেতা কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সির সাধারন সভা।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাত আটটায় কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে সৌহাদ্যপূর্ণ ও সুন্দর পরিবেশে সাধারন সভা শুরু হয়। সভার শুরুতে সাবেক সাংগঠনিক সম্পাদক রহমান বাবুল গত দুই বছরের সংগঠনের সাংঠনিক কার্যক্রম এবং কোষাধক্ষ্য মোঃ করিম সংগঠনের আয়-ব্যয় নেতা কর্মীদের কাছে তুলে ধরেন। 
এরপর সাধারন সম্পাদক সৈয়দ মোঃ কাউছার গত দুই বছরে তাদের দায়িত্ব পালনকালীন সময়ে সকল কার্যক্রমের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন এবং আগামীতে বিএনপির সকল নেতা কর্মীদেরকে একত্রে কাজ করার অনুরোধ জানান।।সাবেক সভাপতি মাহবুবুর রহমান চুন্নুর সভাপতিত্তে এবং সাধারন সম্পাদক সৈয়দ মোঃ কাউছারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মাহবুবুর রহমান চুন্নু নতুন আহবায়ক কমিটি গঠন করার পূর্বে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে নেতা কর্মীদেরকে অবহিত করেন এবং গত দু বছরে কার্যক্রম নিয়ে নেতা কর্মীদের কোন বক্তব্য থাকলে তা উপস্থাপনের জন্য অনুরোধ করেন। 
১০ জন নেতা কর্মীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পর আগামী ২০১২-১৪ সালের জন্য নতুন আহবায়ক কমিটি গঠন করার লক্ষ্যে উপস্থিতি সকল নেতা কর্মীর মতামতের ভিত্তিতে ছয় সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় । উক্ত আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সির একটি নতুন কমিটি গঠনে ভূমিকা পালন করবে। 
ছয় সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা হলেন আজিজুল ইসলাম ফেরদৌস, সৈয়দ আলম মুকুল, নাসির উদ্দিন শিকদার, মোসাদ্দেকুল মাওলা, মোঃ মনির হোসেন এবং ফরিদ আনোয়ার। নৈশ ভোজের মধ্যে দিয়ে রাত ১টায় সাধারন সভার সমাপ্তি ঘটে।

সাবেক সভাপতি মাহবুবুর রহমান চুন্নু এবং সাধারন সম্পাদক সৈয়দ মোঃ কাউছার তাদের সমাপনী বক্তব্যে বলেন আমরা আশা প্রকাশ করছি সন্মানীত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন এবং সকলের কাছে গ্রহনযোগ্য একটি কমিটি উপহার দিবেন।
এদিকে আহবায়ক কমিটির অন্যতম সদস্য আজিজুল ইসলাম ফেরদৌস জানান গত ১৮ জুন সোমবার আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয় আটলাণ্টিক সিটির তাজমহল ক্যাসিনোর চেয়ারম্যান টাওয়ারে।সভার শুরুতে সাবেক কমিটির কাছ থেকে সংগঠনের প্রয়োজনীয় কাগজ- পত্র এবং হিসাব-নিকাশ বুঝে নেয়া হয় । 
সভায় জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সদস্য হওয়ার সময় বাড়ানো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয় । নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন উক্ত সভায় উপস্থিত ছিলেন।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
নিউইয়র্কে আবদুছ ছাত্তার এমপি’র সংবর্ধনা ৭ এপ্রিল 01 এপ্রিল 2013
খালেদা জিয়ার গুলশান কার্যালয় গুলিবর্ষণে নিউ ইর্য়কে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ 01 এপ্রিল 2013
১৫ জুন নিউইয়র্কে বাংলাদেশ মেলা 01 এপ্রিল 2013
আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার জন্য সকল জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুতি নিতে বি এন পি অব নিউজার্সীর নেতৃবৃন্দের আহবান 01 এপ্রিল 2013
বাংলাদেশে সাম্প্রতিক সহিংস্র ঘটনাবলীতে “পেশাজিবী সমন্বয় পরিষদ, যুক্তরাস্ট্র শাখা” উব্দেগ প্রকাশ 01 এপ্রিল 2013
"জর্জিয়া আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্টান" 01 এপ্রিল 2013
লক্ষ্য বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানো : নিউইয়র্কে যাত্রা শুরু করল বাংলাদেশ কালচারাল সোসাইটি 01 এপ্রিল 2013
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ এর অভিষেক অনুষ্ঠান 01 এপ্রিল 2013
দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির মতবিনিময় সভায় - ইকবাল সোবহান চৌধুরী 01 এপ্রিল 2013
গোলাম ফারুক শাহীনের পিতৃবিয়োগে যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ অঙ্গ সহযোগী সংগঠনের শোক প্রকাশ 01 এপ্রিল 2013