আনর্তজাতিক খবর
নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রে অবস্থানরত লক্ষ লক্ষ তরুণ-তরুণী যারা এখানেই লেখাপড়া করে বড় হয়েছেন তাদের ডিপোর্ট না করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে তিনি নিজেই এই ঘোষণা দেন। বলেন, তরুণ-তরুণীদের মধ্যে যারা এখানে বেড়ে উঠেছেন তাদের জন্য নতুন নীতিমালা সময়ের দাবি। এতে যুক্তরাষ্ট্র ও ভুক্তভোগী ইমিগ্র্যান্টরা লাভবান হবেন। নতুন নীতিতে এমন সব অবৈধরা সুবিধা পাবেন যারা ১৬ বছর বয়সের আগে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং বর্তমানে তারা ত্রিশোর্ধ্ব নন।
এছাড়া আবেদনকারীদের একনাগাড়ে যুক্তরাষ্ট্রে ৫ বছর অবস্থান এবং কোন ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না। এর সঙ্গে হাইস্কুল ডিপ্লোমা অথবা মিলিটারি সার্ভিসের রেকর্ড থাকতে হবে। অবশ্য প্রেসিডেন্ট ওবামা বলেছেন, এটা কোন ধরনের অ্যামনেস্টি বা স্থায়ী সুবিধা নয়। বিষয়টি একান্তই সাময়িক। তবে তিনি এর মেয়াদ উল্লেখ করেননি।
যুক্তরাষ্ট্র হোমল্যাল্ড সিকিউরিটি বিভাগের মতে এতে প্রায় ৮ লক্ষাধিক অবৈধ বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের সাময়িক সুবিধা পাবেন। তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এর মধ্যে প্রতিটি আবেদন যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেয়া হবে। যে কেউ আবেদন করলেই এর সুবিধা পাবেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ল্যাটিনো ভোটারদের আকৃষ্ট করতেই ওবামা এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও রিপাবলিকানরা এর তীব্র সমালোচনা করে এটাকে প্রেসিডেন্ট কর্তৃক আইন অমান্যকারীদের পুরস্কৃত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন ইমিগ্র্যান্ট কমিউনিটি প্রেসিডেন্ট ওবামা’র এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে সব অবৈধকে বৈধ করার স্থায়ী সিদ্ধান্তের ওপর জোর দিয়েছে। প্রেসিডেন্টের এই নির্বাহী অধ্যাদেশের ফলে হাজার বাংলাদেশী তরুণ-তরুণীও সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। তবে এর সঠিক সংখ্যা কারও কাছে নেই।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
ইতালির পালেরমোয় মেয়রের বিরুদ্ধে বাঙ্কার ব্যবসায়ীদের প্রতিবাদ মিছিল 15 মে 2013
আমেরিকান গরুর আদি ভূমি ভারত! 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের সেই পুরুষ মায়ের বিচ্ছেদের আবেদন প্রত্যাখ্যান 01 এপ্রিল 2013
স্যান্ডিহুকে ইস্টার সানডে’র আমেজ নেই গীর্জায় গীর্জায় চলছে শুধু প্রার্থনা 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের ডাক্তারের অবহেলায় ঝুঁকিতে ৭০০০ রোগী 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী: নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 31 মার্চ 2013
শ্রীলঙ্কা ও মিয়ানমারে বৌদ্ধদের টার্গেট মুসলমানরা 31 মার্চ 2013
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে বিয়ে 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী : নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 29 মার্চ 2013
লস অ্যাঞ্জেলেসের ডিজনিল্যান্ডে রাইড ভেঙে বেকায়দায় : ৮,০০০ ডলার ক্ষতিপূরণ 28 মার্চ 2013