আনর্তজাতিক খবর
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা থেকে : কানাডা শরণার্থীদের স্বর্গরাজ্য বলে বিবেচিত হলেও এখন আর তা থাকছে না। কারণ, ইমিগ্রেশন আইন ব্যবস্থা ঢেলে সাজানোর ব্যাপারে আনা সি-৩১ বিলে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। তাতে রাজনৈতিক আশ্রয়ের বদলে বাধ্যতামূলক কারাদণ্ডের বিধি-বিধান যুক্ত করা হচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলো সরকারের এমন পদক্ষেপ সংবিধানবিরোধী বলে আদালতে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছে। তাদের মতে, জেসন কেনি চার্টার অব রাইটসের বিধান লংঘন করেছেন। কারণ, আপিলের সুযোগ ছাড়া কাউকে আটক রাখা বা কারাদণ্ড দেয়া সম্পূর্ণ বেআইনি।
সম্প্রতি অভিবাসন মন্ত্রী জেসন কেনি তার সহকর্মী এমপিদের উদ্দেশ্যে বলেন, কনজারভেটিভ সরকার সবসময় যৌক্তিক পরামর্শ গ্রহণ করে থাকে। তবে অভিবাসন-বিষয়ক উকিল, মানবাধিকারকর্মী ও বিরোধী দলগুলো কনজারভেটিভ সরকারের প্রস্তাবিত সংশোধনীতে মোটেও সন্তুষ্ট নয়। গত ফেব্রুয়ারিতে উত্থাপিত মূল বিলটিতে বলা হয়েছিল, যারা দল বেঁধে কানাডায় এসে শরণার্থী মর্যাদার জন্য আবেদন করবে, তাদের কোনো ধরনের আপিলের সুযোগ ছাড়াই বাধ্যতামূলকভাবে ১২ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। কিন্তু সংশোধিত বিলে ১৪ দিনের মধ্যে প্রথম আপিলের আবেদন এবং ছয়মাস পর দ্বিতীয়বারের মতো আপিলের আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
ইতালির পালেরমোয় মেয়রের বিরুদ্ধে বাঙ্কার ব্যবসায়ীদের প্রতিবাদ মিছিল 15 মে 2013
আমেরিকান গরুর আদি ভূমি ভারত! 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের সেই পুরুষ মায়ের বিচ্ছেদের আবেদন প্রত্যাখ্যান 01 এপ্রিল 2013
স্যান্ডিহুকে ইস্টার সানডে’র আমেজ নেই গীর্জায় গীর্জায় চলছে শুধু প্রার্থনা 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের ডাক্তারের অবহেলায় ঝুঁকিতে ৭০০০ রোগী 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী: নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 31 মার্চ 2013
শ্রীলঙ্কা ও মিয়ানমারে বৌদ্ধদের টার্গেট মুসলমানরা 31 মার্চ 2013
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে বিয়ে 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী : নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 29 মার্চ 2013
লস অ্যাঞ্জেলেসের ডিজনিল্যান্ডে রাইড ভেঙে বেকায়দায় : ৮,০০০ ডলার ক্ষতিপূরণ 28 মার্চ 2013