আনন্দ বিনোদন
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান মিস সুমাইরা আহম্মেদ প্রথম বাংলাদেশি হিসাবে হলিউডের ‘হাম্বল রিভার’ চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। বর্তমানে চলচ্চিত্রটির শ্যুটিংয়ের কাজ চলছে। সিনেমাটি পরিচালনা করছেন বিশিষ্ট মার্কিন পরিচালক থমাস গুড উইন এবং প্রযোজনা করছেন ডেভিন ব্লিথেন ও এরিক পিটারসন। ছবিতে সুমাইরার বিপরীতে অভিনয় করছেন মি. এন্টোনিও গ্রিমস। ‘হাম্বল রিভার’ ২০১৩ সালের মার্চে মুক্তি পাবে। যুক্তরাষ্ট্র থেকে ইমেইলের মাধ্যমে সুমাইরার বাবা শেখ জামাল উদ্দিন আহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিকসূত্রে জানা গেছে, সুমাইরা আহম্মেদ আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ভারতের পুনা বিশ্ববিদ্যালয় থেকে অভিনয়ের ওপর ডিগ্রী অর্জন করেছেন। তিনি হলিউড ও বলিউডের সিনেমায় অভিনয় করে বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দিতে চান। সুমাইরার পিতা খুলনা থেকে প্রকাশিত দৈনিক বাংলার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক। মা মিসেস তহমিনা আহম্মদ পত্রিকাটির সম্পাদকমন্ডলীর সভাপতি। তারা আমেরিকার নিউজার্সিতে বসবাস করেন। সমপ্রতি তারা খুলনায় এসে মেয়ের হলিউডের সিনেমায় অভিনয় করার পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান।
সুমাইরা ১৯৮৯ সালের ৭ জুলাই আমেরিকার নিউজার্সিতে জন্মগ্রহণ করেন। জন্মের পরে পিতা-মাতার সাথে বাংলাদেশে আসেন। খুলনা শহরের টুটপাড়া এলাকায় কিছুদিন বসবাস করেন। তাদের খুলনা শহরের মুজগুন্নিতে বাড়ি রয়েছে। সুমাইরার গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে। বর্তমানে সুমাইরা পিতা-মাতার সাথে আমেরিকার নিউজার্সিতে বসবাস করছেন। তার বড় বোন তানজিলা আহমেদ মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রে (নাসা) এবং মেঝ বোন সাবিরা আহমেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
দাবাং ৩ ছবিতে শাহরুখ! 01 এপ্রিল 2013
শাহরুখ গাইবেন রবীন্দ্র সঙ্গীত 31 মার্চ 2013
নিউইয়র্কে চলে এসেছেন জেমস : সব শিল্পীর ভিসা হয়েছে 31 মার্চ 2013
দু হাত নেই, তবুও সেরা টনি 28 মার্চ 2013
অনন্তকে তালাক দিয়েই বর্ষা চলে গেছে কলকাতায় 28 মার্চ 2013
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ 25 মার্চ 2013
বর্ষা পরকীয়ার রানী, বললেন অনন্ত 25 মার্চ 2013
শাহবাগ টু লন্ডন আমেরিকা-কানাডা 25 মার্চ 2013
পরকীয়ায় অনন্তের উত্থানের চমকপ্রদ কাহিনী 25 মার্চ 2013
মরদেহ উঠানো হতে পারে রাহার! 25 মার্চ 2013