আনর্তজাতিক খবর
হ-বাংলা নিউজ : লস অ্যাঞ্জেলেস থেকে : প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় কার্যকালের জন্য প্রস্তুতি নিচ্ছেন বারাক ওবামা ৷ হলিউডের তারকারাও সমর্থন ও অর্থ দিয়ে মদত করছেন দেশের শীর্ষ নেতাকে৷ তবে ওবামার কাজে সবাই খুশি নয়৷
নির্বাচন মানেই প্রচার, প্রচার মানেই চমক ৷ চমক আনতে পারেন চলচ্চিত্র তারকারা ৷ অতএব তারা আশেপাশে থাকলে, বা তাদের সমর্থন পেলে জনসমর্থন বাড়তে পারে বৈকি ৷ তার উপর দেশটা যদি অ্যামেরিকা হয়, তাহলে তো বাড়তি পাওনার আশাও করা যেতে পারে ৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন বৃহস্পতিবার হলিউড তারকা জর্জ ক্লুনি'র বাড়িতে ডিনার করতে যাবেন, তখন সেখানে উপস্থিত থাকবেন আরও অনেক তারকা ৷ ওবামার পুনর্নির্বাচনের জন্য তারা দরাজ হয়ে যে চাঁদা দেবেন, তার অঙ্ক শুনলে চমকে যেতে হয়৷ গত মাসেই ক্লুনি জানিয়ে দিয়েছিলেন, যে ওবামার জন্য প্রায় এক কোটি ডলার তোলা হয়ে গেছে ৷ বৃহস্পতিবার নৈশভোজ উপলক্ষ্যে আরও ১ কোটি ২০ লক্ষ ডলার উঠে আসবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ কারণ এর মধ্যেই ৪০ হাজার ডলার মূল্যে প্রায় ১৫০টি টিকিট বিক্রি হয়ে গেছে ৷
কে কে থাকছেন বৃহস্পতিবার নৈশভোজে? ২০০৮ সালে যারা ওবামার পক্ষে সমর্থন জানিয়েছিলেন, তাদের আবার দেখা পাওয়া যাবে বলে ধরেই নেয়া হচ্ছে৷ তালিকার শীর্ষে থাকতে পারেন স্টিভেন স্পিলবার্গ, লিওনার্দো ডিকাপ্রিও, ব্র্যাড পিট, স্কার্লেট জোহানসন, হ্যালি বেরি, অপরাহ উইনফ্রি ও আরও অনেকে ৷
এতো গেল ওবামার ডেমক্র্যাটিক দলের সমর্থকদের তালিকা ৷ কিন্তু সম্ভাব্য রিপাবলিক্যান প্রার্থী মিট রমনি'র প্রতি সমর্থন জানাতে হলিউডে কি কেউই অবশিষ্ট নেই? আছেন, তবে সেই তালিকায় গ্ল্যামারের আঁচ কিছুটা কম৷ গায়ক কিড রক, অভিনেতা চাক নরিস ও টম সেলেক ঠিক ক্লুনি বা ব্র্যাড পিট'এর মতো তারকার সঙ্গে পাল্লা দিতে পারেন না ৷
জর্জ ক্লুনি দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়েও বেশ সক্রিয়৷ ওবামাকে তিনি শুরু থেকেই সমর্থন দিয়ে আসছেন ৷ চার বছর পরও সেই সমর্থন অটল রয়েছে ৷ তবে এই সময়কালে ওবামার কাজে সন্তুষ্ট হতে পারেন নি অনেক হলিউড তারকা৷ শুরুতে যে আবেগ নিয়ে তারা প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছিলেন, তার রেশ কেটে গেছে৷ যেমন ম্যাট ডেমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে ওবামা তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেন নি ৷ পররাষ্ট্র নীতি, আয়ের বৈষম্য বা সমকামীদের অধিকারের ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ করেছেন পরিচালক মাইকেল মুর, গায়ক মেলিসা এথারিজ ও হ্যারি বেলাফন্টে৷
সূত্র: ডয়চে ভেলে।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
ইতালির পালেরমোয় মেয়রের বিরুদ্ধে বাঙ্কার ব্যবসায়ীদের প্রতিবাদ মিছিল 15 মে 2013
আমেরিকান গরুর আদি ভূমি ভারত! 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের সেই পুরুষ মায়ের বিচ্ছেদের আবেদন প্রত্যাখ্যান 01 এপ্রিল 2013
স্যান্ডিহুকে ইস্টার সানডে’র আমেজ নেই গীর্জায় গীর্জায় চলছে শুধু প্রার্থনা 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের ডাক্তারের অবহেলায় ঝুঁকিতে ৭০০০ রোগী 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী: নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 31 মার্চ 2013
শ্রীলঙ্কা ও মিয়ানমারে বৌদ্ধদের টার্গেট মুসলমানরা 31 মার্চ 2013
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে বিয়ে 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী : নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 29 মার্চ 2013
লস অ্যাঞ্জেলেসের ডিজনিল্যান্ডে রাইড ভেঙে বেকায়দায় : ৮,০০০ ডলার ক্ষতিপূরণ 28 মার্চ 2013