Type in:

যুক্তরাষ্ট্র বিএনপির অভিযোগ - জোসেফ ক্রাউলীর উদ্ধৃতি দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যুক্তরাষ্ট্র আ: লীগ

( 0 Votes )

প্রবাসী বাঙ্গালীদের খবর


বাপ্‌স নিউজ :  ‘তারেক রহমান রাজনীতিতে ফিরে আসুক তা যুক্তরাষ্ট্র আশা করে না’ - কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি এ মন্তব্য করেছেন জানিয়ে দেশে ও প্রবাসের বিভিন্ন পত্র-পত্রিকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে বিবৃতি ছাপিয়েছে তা একটি মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত খবর বলে দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও বিএনপির ৩৪টি অঙ্গ-সহযোগী সংগঠনসহ প্রবাসের বিশিষ্ট নাগরিকবৃন্দ। নর্থ আমেরিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের ১০১ জন নেতা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন দীর্ঘদিন থেকে দেশীয় ও আন্তর্জাতিক চক্র সুকৌশলে বাংলাদেশী জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জিয়া পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা বাংলাদেশের তারুন্যের প্রতীক, তৃণমূলের দল গড়ার কারিগর, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে। সম্প্রতি তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক, যুক্তরাষ্ট্র বা জোসেফ ক্রাউলী চান না বলে যে প্রচারনা আওয়ামী লীগ নেতারা চালাচ্ছেন তা নি:সন্দেহে এ চক্রান্তেরই অংশ।

নেতৃবৃন্দ বলেন, জোসেফ ক্রাউলি এ ধরনের মন্তব্য করতে পারেন না। একটি সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের আইন প্রণেতা হয়ে তিনি ভিন্ন একটি রাষ্ট্রের রাজনীতি ও ভবিষ্যত নেতা সম্পর্কে এ জাতীয় মন্তব্য করতে পারেন না। জোসেফ ক্রাউলি বরাবরই বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জনগণের পক্ষে কথা বলেছেন। সম্প্রতি ইলিয়াছ আলী গুম হওয়ার পর যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের সময় তার ইলেক্ট্রনিক্স মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে তার মন্তব্য ও উদ্বেগ প্রকাশ লক্ষ্যনীয়। নেতৃবৃন্দ আরো বলেন, শেখ হাসিনা ও তার সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ ও দেউলিয়া। জনপ্রিয়তার শূন্যের কোঠায় দাড়িয়ে থাকা শেখ হাসিনা ও তার সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য প্রতিবেশী দেশের আশ্রয় নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী হত্যা, বুদ্ধিজীবি  ও সিভিল সোসাইটিকে হুমকী, মিডিয়ার উপর হস্তক্ষেপ ও হত্যা, রাজনৈতিক নেতাদের গুম, হত্যা, হুলিয়া ও লাভজনক ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। আওয়ামী বাকশালীরা বাংলাদেশকে একটি দেশের আশ্রিত রাজ্য কিংবা অকার্য্যকর রাষ্ট্র বানানোর জন্যে এসব চক্রান্ত চালিয়ে যাচ্ছেন।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিন বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। পারিবারিক ঐহিত্য ছাড়াও তারেক রহমান তৃণমূল রাজনীতির প্রবর্তক, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র গঠনে তার যে স্বপ্ন তা ধুলিস্যাৎ করার জন্যে এ অশুভ শক্তি সব সময় তৎপর।

৭১-৭৫ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী বাকশালী দু:শাসনের কথা আজো বাংলাদেশে রূপকথার কাহিনী হিসেবে বর্ননা করা হয়। পরনের কাপড়ের অভাবে বাসন্তীদের জাল পড়া, কলাপাতা দিয়ে লজ্জা ডাকা, না খেয়ে, বিনা চিকিৎসায় লক্ষ লক্ষ মানুষের অপমৃত্যুর কথা মনে হলে বাংলাদেশের মানুষ এখনও শিহরিত হয়ে উঠে।

শেখ মুজিব ও তার পরিবারের দূর্নীতির ইতিহাস তৎকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায় কাহিনী আকারে ছাপানো হয়েছিলো।

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের মানুষ যখন এক মুঠো ভাত খেতে পারছিল না, তখন শেখ মুজিবের সোনার নৌকা উপঢৌকন গ্রহণ, তার পুত্রের বিয়েতে লক্ষ ভরি স্বর্ণ এবং সোনার মুকুট গ্রহনের নির্মম কাহিনী বাংলাদেশের জনগণ কখনোই ভুলতে পারবেন না। শেখ কামালের ব্যাংক ডাকাতি এবং গুলি খেয়ে পালানোর কাহিনী আওয়ামী লীগের কাছ থেকে শোনা যায়। শেখ মুজিবের দু:শাসনের চিত্র তুলে ধরে লন্ডনে মালেক উকিল বলেছিলেন - ‘দেশ আজ ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে”। সেই লোকের সন্তান শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বাংলাদেশে যে জুলুম নির্যাতন চালাচ্ছে তা তার বাবাকে হার মানিয়েছে। সে পরিবার হারা মানসিক বিকারগ্রস্থ, তিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য অনুপযুক্ত।

গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ, মানবাধিকার, সংবাদ পত্রের স্বাধীনতা, মাটি ও মানুষের রাজনীতিতে বিশ্বাসী জাতীয়তাবাদী দল ও নেতার বিরুদ্ধে সকল চক্রান্তের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতার অপ-ব্যবহার করছেন। শেখ হাসিনা ও তার পরিবার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুন্ঠন করছেন। তার বেকার পুত্র, বেকার বোন, বেকার মেয়ে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক হোন, তা জনগণের প্রশ্ন? নেতৃবৃন্দ শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের অবাধ লুন্ঠনের তথ্য দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের চার/পাঁচ জন নেতার নামে ৪/৫টি ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেয়া রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনের একটি জ্বলন্ত উদাহরণ।

তাদের অনেককেই নিউইয়র্কে দেউলিয়াত্ব জীবন যাপন করতে দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর সকল প্রবাসী শেখ হাসিনা সরকারের এ তুঘলকী ঘোষনায় হতবাক হয়েছেন। যাদের নামে ব্যাংক দেয়া হয়েছে তাদের অনেকের কোন সামাজিক অবস্থান নাই। শেখ হাসিনা ও তার পরিবার বাংলাদেশের হাজার কোটি টাকা লুন্ঠন করে সেই লুন্ঠনের টাকা দিয়ে এ ব্যাংক প্রতিষ্ঠা হচ্ছে বলে প্রবাসীরা বিশ্বাস করেন। লন্ডনে সফররত যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি শরাফত হোসেন বাবু তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

নেতৃবৃন্দ বাংলাদেশের ভবিষৎ কর্ণধার তারেক রহমান সম্পর্কে অশোভন বক্তব্য ও সকল চক্রান্ত বন্ধ করার জন্যে আওয়ামী বাকশালীদের সতর্ক করে দেন।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ডঃ শওকত আলী, ডঃ এস আই সেলী, ডঃ মজিবুর রহমান, ডঃ আবুল কাশেম, ডঃ সারোয়ারুল হাসান, ডাঃ হামিদুজ্জামান, ডাঃ ওয়ালী খান, ডাঃ গুলজার হোসেন, ডাঃ ওয়াজেদ আলী খান, কামাল সাইদ মোহন, মাহমুদ উল্লাহ মামুন, রফিকুল চৌধুরী ডলার, বেলাল মাহমুদ, জসীম উদ্দিন ভূইয়া, নুর মোহাম্মদ, কাজী আজম, গোলাম ফারুন শাহীন, জহির মোল্লা, রফিকুল মাওলা, মাওলানা ওয়ালি উল্লাহ মোঃ আতিকুর রহমান, সাইদুর রহমান সাইদ, খালেক আকন্দ, জীবন শফিক, মোঃ বশির, সোলেমান সেরনিয়াবাদ, কাজী মাইনুদ্দিন, লেয়াকত আলী খান, মোঃ তোফায়েল আহমেদ, জাফর তালুকদার, আজহারুল হক মিলন, বাবুল চৌধুরী, নিশান রহিম, মোঃ সেলিম রেজা, তোফায়েল চৌধুরী লিটন, দিনাজ খান, আশরাফ হোসেন, কাঞ্চন চৌধুরী, ফয়সাল চৌধুরী, বুদ্ধ রতন বড়–য়া, ফারুক হোসেন মজুমদার, সাধন কর, চিত্ত রঞ্জন সিং, নিরা রাব্বানী, লিনা চৌধুরী, সাহানা কবির, তারেক হোসেন, সৈয়দা মাহমুদা শিরিন, মোঃ আনোয়ার তুহিন, মোজাম্মেল হক, রফিকুল আমিন ভূইয়া রুহেল, পারভেজ সাজ্জাদ, গোলাম হোসেন, রুহুল আমিন নাসির, আবু তাহের, এস.এম.মাইনুল করিম টিপু, আবু সুফিয়ান, মোঃ মাইনুদ্দিন, তৌফিক মিয়া, দেওয়ান মোঃ কাউসার, নাসির উদ্দিন শরিফ, আকতার হোসেন মঞ্জু, মঞ্জুর আহমেদ,  শামীম আকন্দ, মাহবুবুল আলম আলমগীর, ইকবাল আনসারী, মাহবুবুর রহমান, পরান চৌধুরী, অর্নব ফারুক, রিয়াজ চৌধুরী, আশিক মাহমুদ, রাহি খান, মনিরুজ্জামান বিল্লাল, আব্দুল করিম, হাজী মমিনুল হক, ওয়াহেদ আলী মন্ডল, মীর মশিউর রহমান, প্রফেসর আব্দুল মতিন, মোহাম্মদ হাসান, মোস্তাক আহমেদ, আবুল হোসেন মেম্বার, খান মোহাম্মদ টিপু, বাসেত রহমান, বদরুল হক আজাদ, মোঃ আবুল কালাম, এডভোকেট খায়রুল বাশার, মাকসুদ চৌধুরী, ইলিয়াস খান, সৈয়দ বাহালুল উজ্জল, ভিপি আলমগীর খান, মোঃ শাহীন খান, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম লিটন, মাওলানা মোঃ মাসুম, ইঞ্জিনিয়ার বাদল, মেহেদী হাসান,





Other articles in প্রবাসী বাঙ্গালীদের খবর

নিউইয়র্কে আবদুছ ছাত্তার এমপি’র সংবর্ধনা ৭ এপ্রিল 01 এপ্রিল 2013

খালেদা জিয়ার গুলশান কার্যালয় গুলিবর্ষণে নিউ ইর্য়কে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ 01 এপ্রিল 2013

১৫ জুন নিউইয়র্কে বাংলাদেশ মেলা 01 এপ্রিল 2013

আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার জন্য সকল জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুতি নিতে বি এন পি অব নিউজার্সীর নেতৃবৃন্দের আহবান 01 এপ্রিল 2013

বাংলাদেশে সাম্প্রতিক সহিংস্র ঘটনাবলীতে “পেশাজিবী সমন্বয় পরিষদ, যুক্তরাস্ট্র শাখা” উব্দেগ প্রকাশ 01 এপ্রিল 2013

"জর্জিয়া আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্টান" 01 এপ্রিল 2013

লক্ষ্য বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানো : নিউইয়র্কে যাত্রা শুরু করল বাংলাদেশ কালচারাল সোসাইটি 01 এপ্রিল 2013

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ এর অভিষেক অনুষ্ঠান 01 এপ্রিল 2013

দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির মতবিনিময় সভায় - ইকবাল সোবহান চৌধুরী 01 এপ্রিল 2013

গোলাম ফারুক শাহীনের পিতৃবিয়োগে যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ অঙ্গ সহযোগী সংগঠনের শোক প্রকাশ 01 এপ্রিল 2013

- Entire Category -

সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80