অন্যান্য খবর
হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন মহাজোট সরকারের শরিক দল জাতীয় পার্টির সাংসদ আবুল কাশেমের সদস্যপদ শূন্য ঘোষণা করে ওই আসনে তাকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। সোমবার গেজেটে প্রকাশ করে তা স্পিকারের দপ্তরে পাঠানো হবে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।”
২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে জয়ী হন আবুল কাশেম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান তার বিরুদ্ধে ঋণ ও টেলিফোন বিল খেলাপের অভিযোগে মামলা করেন।
আদেশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে আবুল কাশেমের (টাঙ্গাইল-৫) সদস্যপদ বাতিল করে ওই আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।
গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টের আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছায়। এ নির্দেশ ৬ মের মধ্যে নির্দেশ কার্যকর করার বাধ্যবাধকতা তৈরি হয়। কমিশন সচিবালয় সূত্র জানায়, ওই দিন সরকারি ছুটি থাকায় বিধান অনুযায়ী কমিশন সোমবার এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
টেলিফোন বিল খেলাপি হওয়ায় হাই কোর্ট আবুল কাশেমের সদস্যপদ বাতিলের নির্দেশ দেন।
এর আগে ২০১০ সালের ১৫ জুলাই সুপ্রিম কোর্ট সরকারদলীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল করে ওই আসনে নতুন নির্বাচনের নির্দেশ দেন। নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করলেও হাইকোর্ট এ-সংক্রান্ত গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেন। এ কারণে মহীউদ্দীন খান আলমগীরের সাংসদ পদে বহাল রয়েছেন।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
যুক্তরাষ্ট্রের এইচ-১ বি ভিসা এবার লটারিতে ! 01 এপ্রিল 2013
বিয়ের আসরে তালাকের ঘটনায় তোলপাড় 01 এপ্রিল 2013
সৌদি আরব জুড়ে গ্রেফতার আতঙ্কে বাংলাদেশী শ্রমিকরা, নীরব দূতাবাস 01 এপ্রিল 2013
বনানীতে গাড়ির রেস্তোরাঁ! 01 এপ্রিল 2013
‘দ্যা ডেথ অফ শাহবাগ ?’ 31 মার্চ 2013
পাঠ্যবইয়ে ইসলামের ইতিহাস ও কোরআনের আয়াতের অর্থ বিকৃতি 31 মার্চ 2013
প্রবাসী লেখক মিনা ফারাহর লেখায় শেরপুরে তোলপাড় 31 মার্চ 2013
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে 31 মার্চ 2013
কানাডার বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারের স্কুল এগিয়ে যাচ্ছে সাফল্যের সঙ্গে 31 মার্চ 2013
প্রবাসে বাংলাদেশীদের লাশের বহর দীর্ঘ হচ্ছে 29 মার্চ 2013