প্রবাসী বাঙ্গালীদের খবর
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিঊজ:।- বিএনপি নেতা ইলিয়াস আলী নিঁখোজ হওয়ার প্রতিবাদে নিউইয়র্কে বাংলাদেশ কন্সুলেট ঘেরাও কর্মসূচী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্র যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে এই ঘেরাও কর্মসূচীতে বিএনপি নেতা কর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসীরা অংশ নেন।
ঘেরাও কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ। ঘেরাও শেষে নিউইয়র্কে বাংলাদেশ কন্সুলেটে ইলিয়াস আলীকে অক্ষত ফেরত দেয়ার দাবীতে একটি স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশের কন্সাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী।
ঘেরাত কর্মসূচীতে বিএনপি নেতা ইলিয়াস আলী অবিলম্বে ফেরত দান এবং বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার দাবীতে গগন বিদারী শ্লোগান দেয় বিএনপির নেতা কর্মীরা।
ঘেরাও সমাবেশে প্রধান অতিথির ভাষনে সাংবাদিক শওকত মাহমুদ বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চরম অবনিত ঘটেছে। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিরোধী রাজনীতি নিঃশেষ করে দেয়ার চক্রান্তে মেতে উঠেছে। এখন কেবল বিরোধীরা নয়, তাদের হাতে সাংবাদিক সহ সাধারণ মানুষের জানমালও নিরাপদ নয়।

শওকত মাহমুদ তার বক্তব্যে বলেন,ইলিয়াস আলী একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে ‘ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে’ রুখে দাঁড়িয়েছিলেন এবং সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন বলেই তাকে গুম হতে হয়েছে।
সমাবেশ থেকে বেগম জিয়ার দেয়া শনিবার পর্যন্ত আল্টিমেটামের সাথে একত্মতা প্রকাশ করেন আয়োজকরা।
সমাবেশে নিখোঁজ ইলিয়াস আলীর চাচাতো ভাই আব্দুর রহিম ভাইয়ের মুক্তির দাবী করে কান্নায় ভেঙ্গে পড়েন। ঘেরাও কর্মসূচীতে বিএনপি নেতা ডাঃ মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে মানবাধিকার চাওয়া উলোবুনে মুক্ত ছড়ানোর ন্যায়।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, ইলিয়াস আলী নিয়ে সরকার মানবতা বিরোধী কাজ করছে। ইলিয়াস আলীর স্বজনদের আহাজারীতে যখন আকাশ বাতাস ভারি তকণ স্বয়ং প্রধানমন্ত্রী উল্টো পাল্টা কথা বলে সাধারনের দৃষ্টিকে ভীন্নখাতে প্রবাহের অপচেষ্টা করছেন।
যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপত্বিতে ও যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আজাহারুল মিলন, রেজাউল হুদা, আতিকুল হক, ডাঃ গুলজার আহমেদ, ফারুক আহমদ চৌধুরী, রিয়াজ উদ্দীন, নিয়াজ আহমেদ জুয়েল, মঞ্জুর আহম্মেদ চৌধুরী, ফকরুল ইসলাম দেলোয়ার, রিয়াজুল ইসলাম
ইলিয়াস আলীর ভাইয়ের বক্তব্যঃ বিএনপি নেতা ইলিয়াস আলীর চাচাতো ভাই আব্দুর রহিম সমাবেশে বলেন, “আমাদের অন্য কোন দাবী নেই, কাউকেই দোষারোপও করছি না- শুধু একটাই দাবী, আমার ভাইকে জীবিত ফেরত চাই।”
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
ভারেজ বাংলাদেশ এসোসিয়েসনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন 19 মে 2013
নিউইয়র্কে আবদুছ ছাত্তার এমপি’র সংবর্ধনা ৭ এপ্রিল 01 এপ্রিল 2013
খালেদা জিয়ার গুলশান কার্যালয় গুলিবর্ষণে নিউ ইর্য়কে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ 01 এপ্রিল 2013
১৫ জুন নিউইয়র্কে বাংলাদেশ মেলা 01 এপ্রিল 2013
আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার জন্য সকল জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুতি নিতে বি এন পি অব নিউজার্সীর নেতৃবৃন্দের আহবান 01 এপ্রিল 2013
বাংলাদেশে সাম্প্রতিক সহিংস্র ঘটনাবলীতে “পেশাজিবী সমন্বয় পরিষদ, যুক্তরাস্ট্র শাখা” উব্দেগ প্রকাশ 01 এপ্রিল 2013
"জর্জিয়া আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্টান" 01 এপ্রিল 2013
লক্ষ্য বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানো : নিউইয়র্কে যাত্রা শুরু করল বাংলাদেশ কালচারাল সোসাইটি 01 এপ্রিল 2013
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ এর অভিষেক অনুষ্ঠান 01 এপ্রিল 2013
দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির মতবিনিময় সভায় - ইকবাল সোবহান চৌধুরী 01 এপ্রিল 2013