আনর্তজাতিক খবর
হ-বাংলা নিউজ : লস অ্যাঞ্জেলেস থেকে : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি বা ম্যাড কাউ রোগের সংক্রমণ ধরা পড়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ এ খবর নিশ্চিত করেছে।
পশুরোগ বিভাগের প্রধান জন ক্লিফোর্ড এ ব্যাপারে জানিযেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থবারের মতো এ রোগের সংক্রমণ ধরা পড়ল। তবে এতে গোমাংস রপ্তানি প্রভাবিত হবে না বলে মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্রে ম্যাড কাউ রোগের প্রাদূর্ভাব প্রথম ধরা পড়ে ২০০৩ সালে। এ সময় দেশটির গোমাংস ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়।
ক্লি ফোর্ড জানিয়েছেন, মধ্য ক্যালিফোর্নিয়ার একটি ডেইরি ফার্মের গাভীর শরীরে ম্যাড কাউ ধরা পড়েছে। তবে রোগজীবাণু খাদ্য সরবরাহে প্রবেশ করতে পারেনি। আর ব্যাপকভাবে প্রাদূর্ভাব ঘটার কোনো আশঙ্কা নেই।
ইউএসডিএ জানিয়েছে, প্রায় ৪০ হাজার পশুকে বাৎসরিক নিয়মিত পরীক্ষার সময় ওই খামারের গাভীর দেহে ম্যাড কাউ ধরা পড়ে।
এদিকে এ খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের গোমাংস বাণিজ্যে মন্দা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে মার্কিন গোমাংসের অন্যতম আমদানিকারক দেশ কানাডা বলেছে, এতে দুই দেশের খাদ্য বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তারা আশা করছে।
ইউএসডিএ’র তথ্য মতে, ২০১১ সালে সারা বিশ্বে ম্যাডকাউ রোগের মাত্র ২৯টি সংক্রমণের ঘটনা জানা যায়। আর যুক্তরাষ্ট্রে এ রোগের সংক্রমণের এটি চতুর্থবারের ঘটনা।
ওয়াশিংটন অঙ্গরাজ্যে ২০০৩ সালে প্রথম ম্যাডকাউ ধরা পড়ে ক্যালিফোর্নিয়া থেকে আসা একটি গাভীর দেহে। পরে ২০০৫ সালে টেক্সাস এবং ২০০৬ সালে আলবামা অঙ্গরাজ্যে এ রোগের সংক্রমণ ধরা পড়ে।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
ইতালির পালেরমোয় মেয়রের বিরুদ্ধে বাঙ্কার ব্যবসায়ীদের প্রতিবাদ মিছিল 15 মে 2013
আমেরিকান গরুর আদি ভূমি ভারত! 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের সেই পুরুষ মায়ের বিচ্ছেদের আবেদন প্রত্যাখ্যান 01 এপ্রিল 2013
স্যান্ডিহুকে ইস্টার সানডে’র আমেজ নেই গীর্জায় গীর্জায় চলছে শুধু প্রার্থনা 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের ডাক্তারের অবহেলায় ঝুঁকিতে ৭০০০ রোগী 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী: নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 31 মার্চ 2013
শ্রীলঙ্কা ও মিয়ানমারে বৌদ্ধদের টার্গেট মুসলমানরা 31 মার্চ 2013
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে বিয়ে 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী : নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 29 মার্চ 2013
লস অ্যাঞ্জেলেসের ডিজনিল্যান্ডে রাইড ভেঙে বেকায়দায় : ৮,০০০ ডলার ক্ষতিপূরণ 28 মার্চ 2013