অন্যান্য খবর
হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : এমপি হোস্টেলের মতো সংরক্ষিত ও সুরক্ষিত স্থানে একজন নারীর অর্ধগলিত লাশ পাওয়া নিয়ে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের মধ্যে তোলপাড় চলছে। কার সঙ্গে ওই নারী এমপি হোস্টেলে এলেন, কিভাবে তিনি মারা গেলেন বা কারা তাকে হত্যা করলো, এর পর কিভাবে প্রায় ৩/৪ দিন হোস্টেলের ওই স্থানে লাশ পড়ে থাকলো এবং পচন ধরা লাশ থেকে দুর্গন্ধ বের হওয়ার পরও কেউ টের পেলো না এমন সব প্রশ্ন এখন পুলিশ কর্মকর্তাদের মাঝে ঘুরপাক খাচ্ছে। এমপি হোস্টেলের নিচে অনেকগুলো ফেনসিডিলের বোতল পড়ে থাকতে দেখেও পুলিশ অবাক হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় মিলেনি।
এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লকের যে ভবনে লাশটি পাওয়া যায় তার পাশের ভবনে এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের অফিস কক্ষ। গতকাল সরজমিন গিয়ে দেখা যায়, ৬ নম্বর ব্লকে পাশাপাশি ২তলা বিশিষ্ট দুটি ভবন। এর একটিতে ঢুকতেই নিচে ডানপাশে একটি কক্ষের দরজার পাশে সাদা কাগজে লেখা রয়েছে, ‘এমপি নূরুন্নবী শাওন, ভোলা-৩ আসন, কক্ষ নং ১০৩’ এবং বামপাশে কক্ষের দরজার পাশে সাদা কাগজে লেখা রয়েছে, ‘লুৎফর রহমান, কক্সবাজার-৩ আসন, কক্ষ নং ২৯৬/খ’। ওপরে দোতলায় বামে ৩৩৮/ক ও ৩৩৮/খ নম্বর কক্ষ এবং ডানে ৩৩৭ নম্বর কক্ষ। এ কক্ষ ৩টি এখন আর ব্যবহৃত হয় না। এই ভবনের পাশে অব্যবহৃত ভবনটিতে লাশটি পাওয়া যায়। ভবনটির নিচে অনেকগুলো ফেনসিডিলের বোতল ও পানির বোতল পড়ে আছে। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার কক্ষগুলো ব্যবহৃত হয় না। নিচে ধুলোবালিতে আচ্ছন্ন একটি টেবিল। টেবিলটি পার হতেই তীব্র গন্ধ নাকে লাগে। দ্বিতীয়তলার দুপাশের কক্ষগুলোর মাঝখান দিয়ে ওপরে একটি সিঁড়ি উঠে গেছে। এর ঠিক ডানপাশে পরিত্যক্ত একটি টয়লেট। সিঁড়ি বেয়ে ওপরে উঠলে ফাঁকা একটি প্রশস্ত জায়গা। একপাশে বেশ কয়েকটি ভাঙা ইট। সেখানে ওই নারীর শরীরের একটি অংশ পড়ে ছিল। অন্যপাশ থেকে গত
রোববার সন্ধ্যায় পুলিশ হলুদ প্রিন্টের সালোয়ার-কামিজ পরা ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। পাশেই ছোপ ছোপ রক্ত। লাশ সরিয়ে নেয়ার পরও দুর্গন্ধ যায়নি। গতকাল দুপুর ১২টা পর্যন্ত ঘাতকের ছুরি ও লাশের কিছু গলিত অংশ সেখানে পড়েছিল।
সবচেয়ে সংরক্ষিত স্থান যেখানে কারো রেফারেন্স ছাড়া সাধারণের প্রবেশ নিষেধ, সেখানে গলিত লাশ পাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ভাবিয়ে তুলেছে।
তেজগাঁও জোনের সিনিয়র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) শহিদুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, এটি একটি সংরক্ষিত ও সুরক্ষিত এলাকা। সংসদ সদস্য ও সেখানে কর্মরতরা ছাড়া কেউ নাম এন্ট্রি না করে ভিতরে ঢুকতে পারে না। এ বিষয়টি মাথায় রেখেই তদন্ত চলছে।
তিনি আরো বলেন, পরিচিত কারো সঙ্গে ওই নারী হোস্টেলে এসেছিল। তাকে যে হত্যা করা হয় তাতে কোনো সন্দেহ নেই। তবে ওই নারী যৌনকর্মী ছিলেন না। লাশের পরিচয় এখনো মেলেনি। পরিচয় পাওয়া গেলে হত্যা রহস্য উদঘাটন সহজ হবে।
লাশ উদ্ধারের পর রোববার রাতেই পুলিশ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করে। থানার ডিউটি অফিসার এসআই মতিউর রহমান ভোরের কাগজকে জানান, থানার এসআই জহিরউদ্দিন তদন্ত করছেন।
এদিকে গণমাধ্যমে খবর জেনে ওই নারী তাদের হারানো কাউকে ভেবে অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে খোঁজ নিতে আসেন। তবে লাশ দেখে শনাক্ত করার উপায় নেই। এখন একমাত্র ভরসা ডিএনএ টেস্ট। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক ডা. শফিউজ্জামান সাংবাদিকদের জানান, নিহত নারী গর্ভবতী ছিলেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নন তারা। পরিচয় ও গর্ভবতী শনাক্তের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
যুক্তরাষ্ট্রের এইচ-১ বি ভিসা এবার লটারিতে ! 01 এপ্রিল 2013
বিয়ের আসরে তালাকের ঘটনায় তোলপাড় 01 এপ্রিল 2013
সৌদি আরব জুড়ে গ্রেফতার আতঙ্কে বাংলাদেশী শ্রমিকরা, নীরব দূতাবাস 01 এপ্রিল 2013
বনানীতে গাড়ির রেস্তোরাঁ! 01 এপ্রিল 2013
‘দ্যা ডেথ অফ শাহবাগ ?’ 31 মার্চ 2013
পাঠ্যবইয়ে ইসলামের ইতিহাস ও কোরআনের আয়াতের অর্থ বিকৃতি 31 মার্চ 2013
প্রবাসী লেখক মিনা ফারাহর লেখায় শেরপুরে তোলপাড় 31 মার্চ 2013
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে 31 মার্চ 2013
কানাডার বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারের স্কুল এগিয়ে যাচ্ছে সাফল্যের সঙ্গে 31 মার্চ 2013
প্রবাসে বাংলাদেশীদের লাশের বহর দীর্ঘ হচ্ছে 29 মার্চ 2013