আনর্তজাতিক খবর
সাকিল আলম : বর্তমান সময়ের আলোচিত একটি শব্দ ‘গুম’। প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখতে পাই এ সংক্রান্ত কোন না কোন সংবাদ। সাম্প্রতিক ‘গুম’ হয়ে ওঠেছে আতংকের আরেক নাম। শুধু বাংলাদেশ কেন ? প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ‘গুম’ হচ্ছেন অসংখ্য মানুষ। অভিযোগ রয়েছে, অধিকাংশ গুমের পেছনে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর হাত। এবারের আয়োজনে আমরা জানব পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া শীর্ষ ১০টি গুমের ঘটনা। যা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এসব গুম নিয়ে হয়েছে তদন্তের পর তদন্ত। কিন্তু কেউ পারেননি কোন কিনার করতে
এমিলিয়া ইয়ারহার্ট ১৯৩৭
এমিলিয়া ইয়ারহার্ট। যিনি আমেরিকার প্রথম নারী পাইলট। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন সম্মানজনক ফ্লাইং ক্রস পদক। ১৯৩৭ সালে যখন তিনি নিখোঁজ হন তখন তার বয়স ৩৯ বছর। আকাশপথে নিউগিনি হয়ে হাউল্যান্ড দ্বীপে যাওয়ার পথেই নিখোঁজ হন এমিলিয়া। অনেকের সন্দেহ, জাপানি আর্মির হাতে বন্দি হন তিনি। কেউ কেউ মনে করেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। কিন্তু বিধ্বস্ত উড়োজাহাজের সন্ধান মেলেনি আজও। বিশ্বব্যাপী সাড়া জাগানো এ নারীকে নিয়ে রয়েছে অনেক গুজবও। ১৯৭০ সাল পর্যন্ত গোয়েন্দাদের ধারণা নাম পরিচয় পাল্টে হয়তো কোথাও বসবাস করছেন তিনি।
জিমি হোফা ১৯৭৫
আমেরিকার ট্রেড ইউনিয়নের ডাকসাইটে নেতা ও লেখক ছিলেন জিমি হোফা। আন্তর্জাতিক ব্রাদারহুড টিমস্টারের সঙ্গে ১৯৩২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এ সময় যুক্তরাষ্ট্রে ট্রেড ইউনিয়নের সদস্য সংখ্যা ছিল প্রায় ১৫ লাখ। ১৯৭৫ সালে ৩ জুলাই ব্লুমফিল্ড টাউনশিপের একটি রেস্তোরাঁর সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। গুম হওয়ার সাত বছর পর ১৯৮২ সালে আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করা হয়। তার এ গুমরহস্য আজও বের করা সম্ভব হয়নি।
পারসি ফশেট ১৯২৫
ব্রাজিলের জঙ্গলে লুকানো আছে ‘স্বর্ণের শহর’। এটা খুঁজতে ১৯২৫ সালে সদলবলে বের হন কর্নেল পারসি ফশেট। সঙ্গে ছিলেন তার বড় ছেলে জ্যাক এবং বন্ধুর ছেলে রিমেল। তারপরই উধাও হযে যান তিনজন। তাদের খুঁজতে গভীর জঙ্গলে চালানো হয়েছে অনেক অভিযান। কিন্তু ফলাফল হয়েছে উল্টো। সেসব অভিযানেও গুম হয়েছে বেশ কয়েকজন ব্যক্তি। ব্রাজিলের জঙ্গল থেকে পারসি ফশেটের ব্যবহƒত কিছু জিনিসপত্র উদ্ধার করা গেলেও তাদের খোঁজ মেলেনি আজও।
ডিবি কুপার ১৯৭১
ড্যান কুপার নামে উড়োজাহাজের টিকিট কেটে ছিলেন তিনি। কিন্তু প্রচার মাধ্যমের ভুল বোঝাবুঝির কারণে ইতিহাসে তার নাম হয়ে যায় ডিবি কুপার। উড়োজাহাজ ছিনতাইয়ের অভিযোগে আজও তাকে খুঁজছে মার্কিন গোয়েন্দারা। ঘটনা এরকমÑ ১৯৭১ সালের ২৪ নভেম্বর। পোর্টল্যান্ড এবং সিয়াটলের মধ্য আকাশে একটি ৭২৭ বোয়িং ছিনতাই করেন ডিবি কুপার। উড়োজাহাজেই দুই লাখ মার্কিন ডলার ছিনতাই করে প্যারাস্যুট দিয়ে লাফিয়ে পড়েন তিনি। তারপর থেকে ডিবি কুপারের হদিস পায়নি কেউ।
গ্লেন মিলার ১৯৪৪
তিনি ছিলেন আমেরিকার বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী। ১৯৪৪ সালে ডিসেম্বর মাসে ক্রিসমাসের ১০দিন আগে একইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজে ফ্রান্সে পাড়ি দিচ্ছিলেন গ্লেন মিলার। সেই যাত্রার শেষ কোথায়? তা জানা যায়নি কোন দিন। ধারণা করা হয়, জার্মানির বোন বোমারু বিমানের আক্রমণে ধ্বংস হয়ে যায় তার জাহাজটি। তার ভাগ্যে যা-ই ঘটুক, মিলানের শূন্যতায় আমেরিকার সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করা হয়।
চার্লস নানগিজার ও ফ্রাঙ্কোইজ কোলি ১৯২৭
তারা দু’জন পাইলট। আকাশ পথে প্যারিস থেকে নিউইয়র্ক গন্তব্য। মাঝে পড়বে উত্তাল আটলান্টিক সমুদ্র। এখন এ পথে প্রতিদিন উড়োজাহাজের আনাগোনা। ১৯২৭ সাল পর্যন্ত তা ছিল স্বপ্নের মতো।
কে আগে আটলান্টিক পাড়ি দেবে এ নিয়ে দু’জনের মধ্যে চলছিল তুমুল প্রতিযোগিতা। শেষে এ সম্মান অর্জন করেন চার্লস লিন্ডবার্গ। তার পথে হাঁটতে গিয়েছিলেন চার্লস নানগিজার ও ফ্রাঙ্কোইজ। প্যারিস থেকে আটলান্টিক পাড়ি দিয়ে নিউইয়র্ক যাচ্ছিলেন তারা। কিন্তু তা আর হয়ে ওঠেনি তাদের। মাঝপথেই হারিয়ে যান এ দু’জন পাইলট। শত চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি দুটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও তাদের মৃতদেহ।
বিচারপতি জোসেফ ফোর্স ক্র্যাটার ১৯৩০
নামটা আপনার কাছে একদম অপরিচিত হলেও, তার সময়ে তিনি ছিলেন বহুল আলোচিত। জোসেফ ছিলেন একজন কুখ্যাত বিচারপতি। ১৯৩০ সালের ৬ আগস্ট হঠাৎ গায়েব হয়ে যান আমেরিকার এ বিচারক। সঙ্গে ছিলেন তার বান্ধবি স্যালী রিটজি। সে সময়ে মাফিয়া গ্র“পগুলোর সঙ্গে অনেক বিচারকের সম্পৃক্ত থাকার গুজব ছিল। তাই অনেকের অনুমান, মাফিয়া দলে ভিড়ে গেছেন তিনি। আবার কারও কারও ধারণা, উন্নত জীবনের আশায় ধনসম্পদ লুট করে লুকিয়েছেন ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। অনেজ খোঁজা হলেও পাওয়া যায়নি তাকে।
রাওল ওয়েলেনবার্গ ১৯৪৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাঙ্গেরিয় রাজধানী বুদাপেস্ট এ সুইডেনের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল রাওল ওয়েলেনবার্গকে। এ সময় তিনি হিটলার বাহিনীর হাত থেকে ২০ হাজার হাঙ্গেরিয়ান ইহুদিকে রক্ষা করেছিলেন। তাই ইহুদিদের কাছে তিনি ছিলেন এক মহানায়ক। সাবেক সোভিয়েত আর্মি হাঙ্গেরি দখল করার পর গ্রেফতার করা হয় এ নায়ককে। তার বিরুদ্ধে আনা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগ। তারপর থেকেই নিখোঁজ হন তিনি। ধারণা করা হয়, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মস্কোর লুবইয়ান কারাগারে। ইহুদিরা তাকে উদ্ধারে অনেক চেষ্টা চালিয়েও কোন হদিস পাননি তার।
জন ক্যাবট ১৪৯৯
ইউরোপ থেকে এশিয়ায় আসতে পশ্চিমের সমুদ্রপথের সন্ধানে বেরিয়েছিলেন বিখ্যাত অভিযাত্রী জন ক্যাবট। ১৪৯৯ সালের এ অভিযানে তার সঙ্গে ছিল কাঠের তৈরি পাঁচটি জাহাজ। প্রতিটির দৈর্ঘ্য ছিল ১০০ ফুট। কিন্তু এ অভিযানে বের হওয়ার জন ক্যাবট বা অন্য অভিযাত্রীদের সন্ধান আর মেলেনি। নিখোঁজ হওয়ার দুই বছর আগে ইউরোপের দ্বিতীয় অভিযাত্রী হিসেবে উত্তর আমেরিকায় পা ফেলেছিলেন তিনি। এমনটি তার জাহাজের ধ্বংসাবশেষ বা তাদের মরদেহ পর্যন্ত পাওয়া যায়নি। ধারণা করা হয় প্রবল ঝড়ে বা আইসবার্গে ধাক্কা লেগে সবগুলো জাহাজ ধ্বংস হয়ে সবাই মারা যান।
হ্যারল্ড হল্ট ১৯৬৭
সচরাচর এমনা ঘটনা খুব কমই ঘটে। ১৯৬৭ সালের ১৭ ডিসেম্বর। সকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হ্যারল্ড হল্ট গেলেন বিচে সাঁতার কাটতে। কিন্তু তারপর থেকেই তিনি নিখোঁজ। তার সন্ধান মেলেনি আজও। তন্ন তন্ন করে খোঁজা হল পাহাড়ি অঞ্চলে এবং সমুদ্রে। কিন্তু কিছুতেই মিলল না এ বর্ষীয়ান রাজনীতিবীদের। অনেকে বলতে লাগল, তিনি আÍহত্যা করেছেন। আবার কারও কারও ধারণা, তিনি স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে গা ঢাকা দিয়েছেন। প্রকৃত ঘটনা যা-ই হোক, অস্ট্রেলিয়ার এ তুখোর রাজনীতিবীদ সবাইকে ধাঁধায় ফেলে দিয়েছেন বৈকি!
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
ইতালির পালেরমোয় মেয়রের বিরুদ্ধে বাঙ্কার ব্যবসায়ীদের প্রতিবাদ মিছিল 15 মে 2013
আমেরিকান গরুর আদি ভূমি ভারত! 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের সেই পুরুষ মায়ের বিচ্ছেদের আবেদন প্রত্যাখ্যান 01 এপ্রিল 2013
স্যান্ডিহুকে ইস্টার সানডে’র আমেজ নেই গীর্জায় গীর্জায় চলছে শুধু প্রার্থনা 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের ডাক্তারের অবহেলায় ঝুঁকিতে ৭০০০ রোগী 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী: নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 31 মার্চ 2013
শ্রীলঙ্কা ও মিয়ানমারে বৌদ্ধদের টার্গেট মুসলমানরা 31 মার্চ 2013
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে বিয়ে 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী : নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 29 মার্চ 2013
লস অ্যাঞ্জেলেসের ডিজনিল্যান্ডে রাইড ভেঙে বেকায়দায় : ৮,০০০ ডলার ক্ষতিপূরণ 28 মার্চ 2013