আনর্তজাতিক খবর
হ-বাংলা নিউজ : যুক্তরাষ্ট্র থেকে : দায়িত্ব পালনকালে সংগৃহীত তথ্যের ভিত্তিতে আইন প্রণেতাদের পুঁজিবাজারে শেয়ার কেনাবেচা নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র সিনেট। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নৈতিক অবস'ান আরো শক্তিশালী করার লক্ষ্যেই এ আইন করা হচ্ছে বলে জানানো হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে বিলটি নিয়ে সিনেটে তুমুল আলোচনার পর গত বৃহস্পতিবার ৯৬-৩ ভোটে পাস হয়। এখন প্রেসিডেন্ট বারাক ওবামা এতে সই করলেই তা আইনে পরিণত হবে। পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি পাস হয় গত মাসে ৪১৭-২ ভোটে।
জানা গেছে, এ আইন শুধু সরকারের নির্বাচিত কর্মকর্তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে না বরং ভেতরের খবর জানা আছে কংগ্রেসে ও হোয়াইট হাউসের এমন স্টাফদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।
সেই সাথে কোনো নির্বাচিত কর্মকর্তা (জনপ্রতিনিধি) ৯০ দিনের মধ্যে শেয়ারবাজারে এক হাজার ডলারের বেশি লেনদেন করলে সে ব্যাপারে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ও প্রশাসনের লোকেরা করপোরেট কোম্পানিগুলোর নির্বাহীদের কাছ থেকে মাঝে মাঝেই ব্যক্তিগতভাবে বিস-ারিত বিবরণী পেয়ে থাকেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি বছরের প্রথম দিকে স্টেট অব ইউনিয়ন ভাষণে এ ধরনের আইন করার আহ্বান জানিয়েছিলেন। সিনেটে বিলটি পাস হওয়ায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি এবং এতে সই করার অঙ্গীকার করেছেন।
এর আগে এক মতামত জরিপে দেখা যায়, বেশির ভাগ আমেরিকান মানতে নারাজ যে, কংগ্রেস তার দায়িত্ব ঠিকমতো পালন করছে। এর পরই ওবামা আইন প্রণেতাদের এ ব্যাপারে কাজ করতে বলেন এবং ফলে ওই বিলটি কংগ্রেসে আসে।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
ইতালির পালেরমোয় মেয়রের বিরুদ্ধে বাঙ্কার ব্যবসায়ীদের প্রতিবাদ মিছিল 15 মে 2013
আমেরিকান গরুর আদি ভূমি ভারত! 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের সেই পুরুষ মায়ের বিচ্ছেদের আবেদন প্রত্যাখ্যান 01 এপ্রিল 2013
স্যান্ডিহুকে ইস্টার সানডে’র আমেজ নেই গীর্জায় গীর্জায় চলছে শুধু প্রার্থনা 01 এপ্রিল 2013
যুক্তরাষ্ট্রের ডাক্তারের অবহেলায় ঝুঁকিতে ৭০০০ রোগী 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী: নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 31 মার্চ 2013
শ্রীলঙ্কা ও মিয়ানমারে বৌদ্ধদের টার্গেট মুসলমানরা 31 মার্চ 2013
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে বিয়ে 31 মার্চ 2013
ক্যালিফোর্নিয়ার নরখাদক স্বামী : নিজ স্ত্রীকে পানিতে ফুটিয়ে রান্না 29 মার্চ 2013
লস অ্যাঞ্জেলেসের ডিজনিল্যান্ডে রাইড ভেঙে বেকায়দায় : ৮,০০০ ডলার ক্ষতিপূরণ 28 মার্চ 2013