আনন্দ বিনোদন

১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল জ্যাকি চ্যান অভিনীত মার্শাল আর্ট-নির্ভর অ্যাকশন ছবি ‘আর্মার অব গড’। সম্প্রতি ছবিটির সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় চিত্র প্রযোজক ও পরিবেশক আসকার রবিচন্দ্রন। সবকিছু ঠিক থাকলে ছবিটিতে হংকংয়ের প্রখ্যাত অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গে অভিনয় করবেন ভারতীয় অভিনেতা কমল হাসান এবং বলিউডের ক্রেজ সালমান খান।
ইতিমধ্যেই ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য সালমানকে প্রস্তাব দিয়েছেন রবিচন্দ্রন। একাধিক ভাষায় নির্মিতব্য ছবিটিতে তিনি কমল হাসানকেও চান। ২০০৪ সালে ‘দ্য মিথ’ ছবির শুটিংয়ের কাজে ভারতে এসেছিলেন জ্যাকি চ্যান। তখন থেকেই তাঁর সঙ্গে ছবি করার জন্য আলোচনা চালিয়ে আসছেন রবিচন্দ্রন। জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত দ্য মিথ ছবিতে মল্লিকা শেরাওয়াতের সঙ্গে অভিনয় করেছিলেন জ্যাকি। ছবিটির শুটিং করতে গিয়েই বলিউডের ছবির সঙ্গে জ্যাকি চ্যানের পরিচয় ঘটে। পরবর্তী সময়ে ভারতীয় ছবিতে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন তিনি।
বিশাল বাজেটের আর্মার অব গড ছবির সিক্যুয়েলে সালমান, জ্যাকি চ্যান ও কমল হাসানের উপস্থিতি দর্শকদের বড় ধরনের চমক দেবে বলেই প্রত্যাশা করছেন সবাই।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
দাবাং ৩ ছবিতে শাহরুখ! 01 এপ্রিল 2013
শাহরুখ গাইবেন রবীন্দ্র সঙ্গীত 31 মার্চ 2013
নিউইয়র্কে চলে এসেছেন জেমস : সব শিল্পীর ভিসা হয়েছে 31 মার্চ 2013
দু হাত নেই, তবুও সেরা টনি 28 মার্চ 2013
অনন্তকে তালাক দিয়েই বর্ষা চলে গেছে কলকাতায় 28 মার্চ 2013
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ 25 মার্চ 2013
বর্ষা পরকীয়ার রানী, বললেন অনন্ত 25 মার্চ 2013
শাহবাগ টু লন্ডন আমেরিকা-কানাডা 25 মার্চ 2013
পরকীয়ায় অনন্তের উত্থানের চমকপ্রদ কাহিনী 25 মার্চ 2013
মরদেহ উঠানো হতে পারে রাহার! 25 মার্চ 2013