জর্জিয়ার বাঙ্গালীরা

বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্মবার্ষিকী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে নিউইংল্যান্ডের মিলাদুন্নবী (সঃ) উদযাপন পরিষদ গত রোববার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় বস্টনে এক বর্নাঢ্য মিলাদুন্নবীর আয়োজন করে।
রক্সবুরীর ইসলামিক সোসাইটি অব বস্টন কালচারাল সেন্টারে ( রক্সবুরী মসজিদ) অনুষ্ঠিত উক্ত মিলাদুন্নবী অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর জীবন ও দর্শন নিয়ে বিষদ আলোচনা করেন নিউইয়র্কের গাউসিয়া মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন সিদ্দিকী। 
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান তেলাওয়াত করেন আব্দুর রউফ। হামদ ও নাত পরিবেশন করেন যথাক্রমে মোহাম্মদ গাউস উমরী ও সিরাজুম মনির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাওলানা মনসুর। 
সিরাজুম মনিরের পরিচালনায় উক্ত মিলাদুন্নবীর অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবারেও ম্যাসাচুসেটসের বিভিন্ন শহর থেকে শত শত ধর্মপ্রাণ নারী-পুরুষ এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, স্থানীয় কতিপয় ধর্মপ্রাণ বাংলাদেশি যুবক তাদের ব্যক্তিগত প্রচেষ্টায় দীর্ঘ কয়েক বছর ধরে বর্ধিত পরিসরে উক্ত মিলাদুন্নবী পালন করে আসছে।

যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবারের মিলাদুন্নবীর অনুষ্ঠানটি সার্থক ও সফল হয়েছে তারা হলেন- 
সেকেন্দার আজম, এ কে এম ওয়াহিদী, আসিফ বাবু, ইফতেখার রহমান স্বপন, ওসমান গনি, খলিলুর রহমান, হুমায়ুন মোর্শেদ, মোহাম্মদ ওসমান, রকিবুল চৌধুরী রনি, জানে আলম,

আব্দুল আজিজ, রুমন, শাহজাহান, রাজিব, আবুল বাশার, আকতার কামাল,শওকত চৌধুরী ও মাওলানা আব্দুর রউফ।

| < পূববর্তী | পরবর্তী > |
|---|
বোস্টনে বিএনপির সভা: নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচন করবেনা, করতেও দেবেনা 03 জুন 2013
আগামীকাল বেইনের অনুষ্ঠানে গান গাইবেন জুয়েল 31 মার্চ 2013
বোস্টনে নিউইংল্যান্ড বিএনপি'র মহান স্বাধীনতা দিবস পালন 29 মার্চ 2013
বিশ্বব্যাপী গণজাগরন: বোস্টনসহ ৪০টি শহরে বিক্ষোভ সমাবেশ 28 মার্চ 2013
বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত 28 মার্চ 2013
বিদেশে শাহবাগ: ২৪ মার্চ রোববার বোস্টনসহ বিশ্বের ৪০টি শহরে একযোগে বিক্ষোভ 24 মার্চ 2013
বোস্টনে নব নির্মিত মসজিদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 19 মার্চ 2013
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জাতিসংঘের সামনে নিউইংল্যান্ড আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ 19 মার্চ 2013
উত্সবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ: প্রধান বক্তা অধ্যাপক ড: মুনতাসির মামুন এখন বস্টনে 18 মার্চ 2013
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও সহিংসতার প্রতিবাদে উত্তপ্ত বোস্টন 15 মার্চ 2013