Type in:

বস্টনে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

( 0 Votes )

জর্জিয়ার বাঙ্গালীরা


বাংলা প্রেস, নিউ ইংল্যান্ড থেকে : বস্টনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে গত ২০শে জানুয়ারী শুক্রবার এক সভা  অনুষ্ঠিত হয়। ম্যাসাচুসেটসের ক্যামব্রীজস্থ রিঞ্জ এভিনিউ কমিউনিটি রুমে আয়োজিত এই  সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ম্যাসাচুসেটস্ শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আহমেদ হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ সন্তান প্রকৌশলী ঊজ্জল বড়ুয়ার পরিচালনায় সভার প্রারম্ভে একাত্তরের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Pic1___BosTon___SaKiL___1

আলোচনায় অংশগ্রহন করেন মিসেস ইভা হাসনাত, ফজলুল হক রাজা, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, ড.আবদুস সামাদ, মুক্তিযোদ্ধা রাতুল কান্তি বড়ুয়া, ড. সৈয়দ আবু হাসনাত, আব্দুর রাজ্জাক, আসিফ বাবু, বিপুল কামাল, ইকবাল ইউসুফ, নিউ ইংল্যান্ড আওয়ামী যুবলীগের আহবায়ক মিন্টো কামরুজ্জামান এবং নতুন প্রজন্মের রকিবুল চৌধুরী রনি ও তারিক আদনান প্রমুখ। সভায় বক্তারা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে জনসচেনতা সৃষ্টিতে এবং যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়ায় শহীদ জননী জাহানারা ইমামসহ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অবদান স্মরণ করেন।

Pic1___BosTon___SaKiL___3

শীর্ষ যুদ্ধপরাধী কুখ্যাত ঘাতক গোলাম আযমকে জেলে পাঠানোয় সভার পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। বক্তাগণ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবী জানান এবং অবিলম্বে একাত্তরের ঘাতক দালালদের নির্মূলের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়ীক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরো বলেন, একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সুসম্পন্ন করে ঘাতক দালালদের বিচারের মাধ্যমেই তাদের প্রতি যোগ্য সম্মাণ প্রদর্শিত হবে আর এই প্রক্রিয়ায়  একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ম্যাসাচুসেটস্ শাখার সদস্যরা প্রবাসে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সমর্থন ও সহযোগীতা আদায়ে কাজ করে যাবে।

Pic1___BosTon___SaKiL___2

সভাপতি অধ্যক্ষ আহমেদ হাসান সমাপনি বক্তব্যে সংগঠণের কার্যক্রমে সকলকে আরো বলীষ্ঠ ভূমিকা রাখার অনুরোধ করেন এবং সমগ্র নিউ ইংল্যান্ডব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের পক্ষ ও বিরোধীতাকারীদের ভূমিকা তুলে ধরার আহবাণ জানান।







Other articles in জর্জিয়ার বাঙ্গালীরা

আগামীকাল বেইনের অনুষ্ঠানে গান গাইবেন জুয়েল 31 মার্চ 2013

বোস্টনে নিউইংল্যান্ড বিএনপি'র মহান স্বাধীনতা দিবস পালন 29 মার্চ 2013

বিশ্বব্যাপী গণজাগরন: বোস্টনসহ ৪০টি শহরে বিক্ষোভ সমাবেশ 28 মার্চ 2013

বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত 28 মার্চ 2013

বিদেশে শাহবাগ: ২৪ মার্চ রোববার বোস্টনসহ বিশ্বের ৪০টি শহরে একযোগে বিক্ষোভ 24 মার্চ 2013

বোস্টনে নব নির্মিত মসজিদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 19 মার্চ 2013

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জাতিসংঘের সামনে নিউইংল্যান্ড আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ 19 মার্চ 2013

উত্সবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ: প্রধান বক্তা অধ্যাপক ড: মুনতাসির মামুন এখন বস্টনে 18 মার্চ 2013

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও সহিংসতার প্রতিবাদে উত্তপ্ত বোস্টন 15 মার্চ 2013

বস্টনে বৌদ্ধ সংগঠন রিসো কোসেই কেই এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রেভারেন্ট এটসুকু ফুজিতা 15 মার্চ 2013

- Entire Category -

সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80