জর্জিয়ার বাঙ্গালীরা
১।বেইনের কার্যালয় অত্যাবশ্যক। আসিফ-তপন-রাজ পরিষদ নির্বাচিত হয়ে কম্যুনিটির সেবা করার সুযোগ পেলে এক মাসের মধ্যে “বেইন” অফিস খোলা হবে।
আসিফ-তপন-রাজ পরিষদের ১নং ইশতেহারে লোনের বোঝা ১২ হাজার ডলার ?
সুহাস বড়ুয়া : বস্টন থেকে : বেইন সৃষ্টির পর বিগত ৪০বছরেও বেইনকে পরিচালনা করার জন্য মূলত: কোন কার্যালয় প্রয়োজন হয় নাই / কার্যালয় থাকলে তা অবশ্যই ভাল / কিন্তু নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে কার্যালয় খুলতে হলে তার জন্য প্রথমেই দরকার হবে প্রথম মাস, শেষ মাস এবং নিরাপত্তা তহবিল বা সিকিউরিট ডিপোজিট সহ এক বছরের তহবিল / থাকতে হবে একটা দীর্ঘ মেয়াদী পরিকলপনা, পরিকল্পিত বাজেট ও তার জন্য স্থায়ী অর্থের উত্স ইত্যাদি ।
বেইনের যদি একটি অফিস হয় তবে তা হতে হবে একটি পাবলিক অফিসের মত, যা সর্ব সাধারনের জন্য উন্মুক্ত থাকবে / তাই বানিজ্যিক ভাবেই অফিস ভাড়া, ইন্স্যুরেন্স, ( পানি, বিদ্যুত, গ্যাস, হিট/তাপ, টেলিফোন, ফেক্স, ইন্টারনেট ইত্যাদির খরচ প্রতি মাসে বা বছরে পরিশোধ করতে হবে / অফিসে একজন কেয়ার টেকার বা কর্মচারী থাকতে হবে যাকে লাম-সাম বা কম করে হলেও একটা বেতন দিতে হবে এবং কিনতে হবে ভাল একটি কমার্শিয়াল ইন্স্যুরেন্স পলিসি,যা যে কোন দুর্ঘটনা, ইনজুরী , ডেথ- কমপেনসেশন, লিগ্যাল ফী ও মামলা খরচ ইত্যাদি পুষিয়ে নিতে পারে / অফিসের জন্য দরকার হবে প্রয়োজনীয় আসবাব পত্র ও সরবরাহ সামগ্রী ।
সব কিছু মিলিয়ে মাসে যদি তিন হাজার (৩০০০.০০) ডলারও খরচ হয়, তবে দুই বছরে খরচ হবে ( ৩৬০০০+৩৬০০০)= ৭২০০০.০০ (বাহাত্তর হাজার) ডলার / জানা যায় বেইনের তহবিলে আছে মাত্র ৬০,০০০.০০( ষাট হাজার) ডলার / ঘাটতি থাকলো আরো ১২,০০০.০০ (বার হাজার) ডলার / বেইনের ভোটারা যদি বাস্তব ভিত্তিক ও সুস্পস্ট ভাবে আসিফ-তপন-রাজ পরিষদের পরিকলপনা ও আয়ের উত্স না জানে, তা হলে ভোটাররা বুঝে নেবেন বর্তমান সভাপতি শাহীন খান ও তার কমিটি পর্যন্ত রেখে যাওয়া ৬০ হাজার ডলারের উপর উক্ত পরিষদ নজর দিয়েছেন! ২০০৪-২০০৫ সালে তত্কালীন সভাপতি শহীদুল ইসলাম প্রিন্স, যিনি বর্তমানে প্রিন্স-সাইফুল - তরুণ পরিষদ নিয়ে বেইনের নির্বাচনে অংশ নিচ্ছেন, প্রথমবারের মত যে দশ হাজার (১০০০.০০) ডলার বেইনে রেখে গিয়েছিলেন তা পরের কমিটি গুলো তাদের অক্লান্ত প্রচেষ্টা ও পরিশ্রমের মধ্য দিয়ে বর্তমানে ৬০ হাজার ডলারে উন্নীত করেছেন / এই তহবিলটি মূলত: সংরক্ষিত ও বৃদ্দি করা হচ্ছে কমিউনিটি সেন্টারের জন্য / সাধারন সভার অনুমোদন ছাড়া তা খরচ করা যাবে বলে মনে হয় না / অপরদিকে পূর্ববর্তী বেলাল-শিলু কমিটি বেইনের জন্য যে গুরুত্ব পূর্ণ কাজটি করে গেছেন, তা হলো ফেডারেল গভারমেন্ট বা আই, আর, এস থেকে টেক্স এক্জামসান অনুমোদন করিয়ে নিয়েছিলেন/ অতএব, বেইনকে এখন যে কোন আয় -কিম্বা ব্যায় তা আয়ের সঠিক উত্স সহ সংশ্লিস্ট কতৃপক্ষকে যথা সময়ে জানাতে হবে / বিশ্বে অনেক বড় বড় সংগঠন আছে যারা, সভাপতি বা সাধারন সম্পাদকের বাড়ী বা অফিসের ঠিকানাকে যোগাযোগের ঠিকানা হিসাবে ব্যবহার করে থাকে / যেমন আন্তর্জাতিক সংগঠন রোটারী ক্লাব ইন্টারন্যাশন্যেল, লায়নস ক্লাব ইন্টারন্যাশন্যেল ইত্যাদি, বিভিন্ন সংগঠন যারা বিশ্বে মিলিয়ন মিলিয়ন ডলার প্রতি বছর সমাজ কল্যানে ব্যয় করে, কিন্তু তাদের কোন সুনির্দিস্ট স্থানে অফিস থাকেনা ।
ব্যয়বহুল ও উচ্চাবিলাসী ইচ্ছাকে বেইনের জন্য এ মুহুর্তে ১ নম্বর নির্বাচনী ইসতিহার হিসাবে ঘোষনা করায় ভোটাররা ধারনা করতে পারে এ ইস্তেহার মূলত: নির্বাচনে জেতার একটি অপকৌশল মাত্র !!!!!!!!
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
আগামীকাল বেইনের অনুষ্ঠানে গান গাইবেন জুয়েল 31 মার্চ 2013
বোস্টনে নিউইংল্যান্ড বিএনপি'র মহান স্বাধীনতা দিবস পালন 29 মার্চ 2013
বিশ্বব্যাপী গণজাগরন: বোস্টনসহ ৪০টি শহরে বিক্ষোভ সমাবেশ 28 মার্চ 2013
বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত 28 মার্চ 2013
বিদেশে শাহবাগ: ২৪ মার্চ রোববার বোস্টনসহ বিশ্বের ৪০টি শহরে একযোগে বিক্ষোভ 24 মার্চ 2013
বোস্টনে নব নির্মিত মসজিদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 19 মার্চ 2013
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জাতিসংঘের সামনে নিউইংল্যান্ড আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ 19 মার্চ 2013
উত্সবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ: প্রধান বক্তা অধ্যাপক ড: মুনতাসির মামুন এখন বস্টনে 18 মার্চ 2013
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও সহিংসতার প্রতিবাদে উত্তপ্ত বোস্টন 15 মার্চ 2013
বস্টনে বৌদ্ধ সংগঠন রিসো কোসেই কেই এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রেভারেন্ট এটসুকু ফুজিতা 15 মার্চ 2013