Type in:

বছরে হাজার কোটি ডলার লুটছে সাইবার অপরাধীরা

( 0 Votes )

আজকের প্রযুক্তি



altসাইবার অপরাধে বছরে কি পরিমান ক্ষতি হচ্ছে সে বিষয়ে সম্প্রতি একটি গবেষণা করেছে কম্পিউটার সিকিউরিটি জায়ান্ট সিমানটেক। গবেষণায় পাওয়া তথ্য মতে, প্রতি বছর সাইবার অপরাধীরা ১১ হাজার ৪০০ কোটি ডলার লুটে নিচ্ছে। খবর পিসি ম্যাগ-এর।

সিমাটেকের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০১০ সালে সাইবার অপরাধে ক্ষতির শিকার হয়েছেন ৪৩ কোটিরও বেশি মানুষ। সাইবার অপরাধে যে পরিমাণ অর্থের বাজার তৈরি হয়েছে তা বিশ্বজুড়ে মারিজুয়ানা, কোকেন এবং হেরোইন ব্যবসার থেকেও বেশি।

গবেষকরা আরো জানিয়েছেন, বর্তমানে কম্পিউটারের তুলনায় মোবাইলে সাইবার আক্রমণ বেড়ে গেছে। আর আক্রমণের মুখে সবচেয়ে বেশি পড়েছেন ১৮ থেকে ৩১ বছর বয়সীরা।

অনলাইন অপরাধ এবং বাস্তব অপরাধ তুলনা করে সিমানটেকের গবেষকরা বলছেন, ‘সাইবার আক্রমণের শিকার হওয়ার আশংকা করেন এমন লোকের সংখ্যা ১ বছরে তিনগুন বেড়েছে। এদের মধ্যে এক তৃতীয়াংশ মনে করেন বাস্তবে অপরাধের শিকার হওয়ার চেয়ে সাইবার অপরাধে ক্ষতির আশংকা বেশি।’

উল্লেখ্য, সিমানটেক এবারে তাদের নর্টন কম্পিউটার নিরাপত্তা সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস এর ২০১২ সংস্করণটি বাজারে ছেড়েছে।


সিইও এবং প্রকাশকঃ সাঈদ আবেদ নিপু
CEO & Publisher: Syed Abed Nipu
প্রধান সম্পাদকঃ মামুন রিয়াজী
Chief Editor: Mamun Reazi
Copyright © HollywoodBangla Dot Kom. All rights reserved.
হলিউড বাংলা নিউজ - হলিউড থেকে প্রকাশিত অনলাইন বাংলা পত্রিকা
E-Mail: hollywoodbangla@gmail.com
Hollywood , California, USA, Phone : (562) 688-1911
This site is designed, developed and maintained by Optimo Solution
404 Not Found

Not Found

The requested URL /components/com_jynn/tent.php was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.


Apache Server at www.eroticforest.com Port 80