জর্জিয়ার বাঙ্গালীরা

বাংলা প্রেস: বস্টনে নিউইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতার ৪০তম দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত ২৭শে মার্চ রোববার, সন্ধ্যায় ক্যামব্রীজের জেফারসন কমুনিটি হলে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের উক্ত অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইংল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আবু হাসনাত এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা রাতুল কান্তি বড়ুয়া এবং বিশিষ্ট ইতিহাসবিদ ও সাবেক অধ্যক্ষ আহমেদ হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরান তেলাওয়াত, গীতা এবং ত্রিপিটক পাঠসহ সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সহ-সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি ২৫ শে মার্চের ভয়াল রাতে এবং মুক্তিযুদ্ধকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের বর্ণনা করেন। সাংগঠনিক সম্পাদক মিন্টো কামরুজ্জামান বলেন, সোনার বাংলা গঠনের জন্য আওয়ামী লীগের বারবার ক্ষমতায় আসা দরকার। ইতিহাসবিদ অধ্যক্ষ আহমেদ হাসান বাঙ্গালীর শতাধিক বৎসরের লালিত স্বাধীনতার স্বপ্ন, স্বাধীনতার বীজ রোপনের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা, পরিকল্পনা ও তাঁর নেতৃত্বে সেই স্বাধীনতা লাভের ইতিহাস সুনিপূণভাবে উপস্থাপন করেন। মোহাম্মদ মিয়াজী স্বাধীনতার সুফল লাভের জন্য ঐক্যের আহবান জানান।

প্রধান আলোচক এবং নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় এলাকায় যুদ্ধকালীন নয়টি মাসের বিভিষিকাময় চিত্র স্মৃতিচারণ করেন। বিশেষ অতিথি সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা রাতুল কান্তি বড়ুয়া দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান। তিনি কর্ণেল তাহেরসহ হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যার অপরাধের জন্য সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের মরণোত্তর ফাঁসি এবং তার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের জন্য সরকার ও সুপ্রিম কোর্টের কাছে দাবী জানান। সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠন এবং ভিশণ ২০২১ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ড. ইউনুস ইস্যুকে পুঁজি করে বিদেশে দেশের এবং সরকারের অবান্তর ও অবাস্তব সমালোচনার মাধ্যমে দেশকে হেয় করা থেকে বিরত থাকতে বিএনপি-জামাতকে আহবাণ জানান। প্রধান অতিথি নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আবু হাসনাত স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনীতির প্রবৃদ্ধির হার এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা বর্ণনা করেন। সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত মজুমদার, তাসাদ্দুক হোসেন, দপ্তর সম্পাদক সাহাবুদ্দিন চৌধুরী, বেইনের সাবেক সাধারণ সম্পাদক সালাম সৈয়দ শিলু, জাহিদ হোসেন তপু প্রমুখ। অতিথি বক্তা জাতিসংঘের কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, সুদূর প্রবাসে নিউইংল্যান্ডে আওয়ামী লীগের কার্যক্রমে তিনি মুগ্ধ।

দ্বিতীয় পর্বে মহিলা সম্পাদিকা রাজু বড়ুয়ার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী হিয়া, শাকিল, মাহির, নাফিস, জেসিবা, শামীম এবং আরো অনেকে। শিল্পী রাজু বড়ুয়ার মনমুগ্ধকর সংগীত পরিবেশনায় উপস্থিত সকলেই আনন্দ উপভোগ করেন। এছাড়া ভক্তিমূলক গান গেয়ে শোনান আব্দুর রউফ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বংগবন্ধুকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
আগামীকাল বেইনের অনুষ্ঠানে গান গাইবেন জুয়েল 31 মার্চ 2013
বোস্টনে নিউইংল্যান্ড বিএনপি'র মহান স্বাধীনতা দিবস পালন 29 মার্চ 2013
বিশ্বব্যাপী গণজাগরন: বোস্টনসহ ৪০টি শহরে বিক্ষোভ সমাবেশ 28 মার্চ 2013
বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত 28 মার্চ 2013
বিদেশে শাহবাগ: ২৪ মার্চ রোববার বোস্টনসহ বিশ্বের ৪০টি শহরে একযোগে বিক্ষোভ 24 মার্চ 2013
বোস্টনে নব নির্মিত মসজিদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 19 মার্চ 2013
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জাতিসংঘের সামনে নিউইংল্যান্ড আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ 19 মার্চ 2013
উত্সবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ: প্রধান বক্তা অধ্যাপক ড: মুনতাসির মামুন এখন বস্টনে 18 মার্চ 2013
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও সহিংসতার প্রতিবাদে উত্তপ্ত বোস্টন 15 মার্চ 2013
বস্টনে বৌদ্ধ সংগঠন রিসো কোসেই কেই এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রেভারেন্ট এটসুকু ফুজিতা 15 মার্চ 2013