আজকের খবর
মোহাম্মদ জাহিদ হোসেন,ফ্লোরিডা থেকে - উত্তর আমেরিকার উদীয়মান এবং সমসাময়িক বিষয়বস্তু ভিত্তিক গানের জনপ্রিয় শিল্পী কৌশলী ইমা’র ব্যতিক্রমধর্মী আলবাম-‘আমলনামা ডট কম’ বর্তমান সময়ের এক সাহসী পদক্ষেপ।
শিল্পী কৌশলী ইমা প্রবাসে শত সহশ্র প্রতিকুলতার মধ্যেও সঙ্গীতচর্চা করে যাচ্ছেন নিয়মিত এবং তাঁর এই পরিশ্রমের ফসলই ‘আমলনামা ডট কম’।দশটি গানের মাধ্যমে তিনি অন্যায়,অবিচার,অত্যাচার,নিপীড়ন,দুর্নীতি,শঠতা ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।মুক্তিযুদ্ধের উপর আমরা অনেক গানই আমরা শুনে থাকি।কিন্তু মহান মুক্তিযোদ্ধাদের উপর যে অবিচার প্রতিনিয়তই আমরা দেখতে পাই খবরের পাতায় এবার মুর্ত হয়ে উঠেছে কৌশলী ইমা’র দরদভরা কন্ঠে।তাঁর ‘যারাই করেন নেতাগিরি’,আমার রক্তে গড়া বাংলাদেশ’গান দু’টিতে মহান মুক্তিযুদ্ধ,দেশ ও সমাজের এক নিখুঁত চিত্র তুলে ধরা হয়েছে।বর্তমানে দুর্নীতি ও নীতিহীনতা এ দু’টি যেন রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে বাসা বেধেঁছে।আমার মনে হয় সম্ভবতঃ গানের মাধ্যমে কেউ এর আগে এভাবে ফুটিয়ে তুলতে পারেনি-যা কিনা সম্ভব হয়েছে কৌশলী ইমা’র দ্বারা।
তাঁর সুললিত কন্ঠে ও সঙ্গীতের ঝংকারে আমরা রাষ্ট্র ও সমাজের অন্ধকার দিকগুলি সম্পর্কে জ্ঞাত হই।তাঁর ‘কী কইরাছেন দুনিয়াতে’,‘শান্তি নাইরে শান্তি চাই’,‘মানুষেরও মাইলেজ বাড়ে’ ইত্যাদি গানে মানুষের আধ্যাত্বিক তথা পারলৌকিক মঙ্গলের জন্য আমাদের করণীয় দিক সম্পর্কে আলোকপাত করা হয়েছে।তাঁর দশটি গান প্রায় ৪০মিনিটের।তবে দু’একটি গানের কথা আর একটু শিল্পসম্মত হলে সব শ্রেণীর শ্রোতাদের জন্য বেশী উপভোগ্য হতো।সব ক’টি গানের কথা সাবেদ সাথী’র।তিনি একই সংগে সুরকারও।গানের কথার সাথে সুতিক্ষ্ণ মেধার পরশ লাগিয়ে মিউজিক তৈরী করেছেন নিউইয়র্কের প্রথিতযশা সঙ্গীত পরিচালক নাদিম আহমেদ।
শিল্পী কৌশলী ইমা ঢাকা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে লোকসঙ্গীতে স্নাতক এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে বাংলাসাহিত্যে এম.এ।সুতরাং তিনি লোকসঙ্গীতে একজন বিশেষজ্ঞও বলা যায়।
আমি তাঁর ‘আমলনামা ডট কম’ সিডি’র বহুল প্রচার কামনা করছি।সঙ্গীত রসিকদের তালিকায় নিঃসন্দেহে তাঁর সিডি স্থান পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।সঙ্গীতভুবনে শিল্পী কৌশলী ইমা’র দীর্ঘযাত্রা সফল হোক এই কামনা করি।সিডিটি পেতে হলে
এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।
অথবা ৮৬০-৯৭০-৭৫৭৫ ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
| < পূববর্তী | পরবর্তী > |
|---|
লস-এঞ্জেলেসে কনসাল জেনারেলের বাড়ীতে ও স্টার অফ ইন্ডিয়া রেস্টুরেন্ট-এ ৪২ তম স্বাধীনতা দিবস পালিত 29 মার্চ 2013
লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশীরা উদযাপন করেছে বাংলাদেশের '৪২তম স্বাধীনতা দিবস 28 মার্চ 2013
হলিউড বাংলা থেকে প্রকাশিত রঙতুলি জীবনের গল্প গ্রন্থের প্রকাশনা উৎসব ও কার্টুন প্রদর্শনী 08 মার্চ 2013
লস এঞ্জেলস শাহবাগের তরুণদেরকে পূর্ণ সমর্থন প্রদান 11 ফেব্রুয়ারী 2013
হলিউড বাংলা ডট কম এর চিফ এডিটর এবং সি.ই.ও পাবলিশার্সকে শুভেচ্ছা জানালেন- কনসল জেনারেল জনাব এনায়েত হুসেন 04 ফেব্রুয়ারী 2013
লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাঙ্গালীদের ইংরেজি নববর্ষ উদযাপন 03 জানুয়ারী 2013
লস এঞ্জেলেস বাংলাদেশ কনসুলেট এ বিজয় দিবস উদযাপন 21 ডিসেম্বর 2012
অভূতপুর্ব বর্ণাঢ্য আয়োজনে লস এঞ্জেলেসে তৃতীয়বারের মতো"বাংলার বিজয় বহর" অনুষ্ঠিত 19 ডিসেম্বর 2012
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা 16 ডিসেম্বর 2012
শিল্পী, কলামিস্ট, কার্টুনিস্ট মামুন রিয়াজী (মারী)’র জীবন ভিত্তিক বই প্রকাশনার উদ্যোগ 13 ডিসেম্বর 2012